Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনে প্রশাসক বসাতে প্রস্তুত সরকার: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 February 2020
মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
Share on FacebookShare on Twitter

বিটিআরসিকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দিতে হবে গ্রামীণফোনকে৷ আদালতের এই নির্দেশ না মানলে গ্রামীণফোনে সরকার প্রশাসক বসাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার৷

তিনি আরো বলেছেন, ‘‘প্রশাসক নিয়োগের সব প্রস্তুতি আমাদের আছে৷ যিনি গ্রামীণফোনের প্রশাসক হবেন তিনি হবেন ওই প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদ মর্যাদার৷ আমরা এমন একজনকে নিয়োগ করব যিনি গ্রামীণফোনকে কব্জায় আনতে পারেন৷’’

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়ে গ্রামীণফোনের রিভিউ আবেদন খারিজ করে দেয়৷ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন৷

পাওনা নিয়ে বিটিআরসির সাথে গ্রামীণফোনের এই লড়াই চলছে এক বছর আগে থেকে৷ বিটিআরসি ২৭টি খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা দাবি করে গত বছরের ২ এপ্রিল গ্রামীণফোনকে চিঠি দেয়৷ কিন্তু ওই দাবি উপেক্ষা করে গ্রামীণ ফোন শুরু থেকেই আইনি পথে হাঁটে৷ তারা প্রথমে নিম্ন আদালতে ওই দাবির বিরুদ্ধে মামলা করে৷

গত বছরের ২৮ আগস্ট নিম্ন আদালত গ্রামীণফোনের আবেদন খারিজ করে দিলে তারা হাইকোর্টে আপিল করে৷ আর গত অক্টোবরে তারা বিটিআরসির টাকা আদায়ের ওপর দুই মাসের নিষেধাজ্ঞাও পায় হাইকোর্ট থেকে৷

কিন্তু বিটিআরসি ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করলে গত ২৪ নভেম্বর তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা দেওয়ার আদেশ দেন আপিল বিভাগ৷ ওই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করে গ্রামীণ ফোন৷ সেই রিভিউ আবেদন বৃহস্পতিবার খারিজ হলো৷

আপিল বিভাগের এই রায়ের আগে গ্রামীণফোন দুই হাজার কোটি টাকার বিপরীতে বিটিআরসিকে মাত্র ১০০ কোটি টাকা দিতে চেয়েছিল৷ বিটিআরসি তা প্রত্যাক্ষান করে৷

গ্রামীণফোনের আইনজীবী অ্যাডভোকেট এ এম আমীন উদ্দিন বলেন, ‘‘আমাদের মূল আইনি লড়াই শেষ হয়নি৷ কারণ, বিটিআরসির দাবি তো অনেক টাকা৷ আপিল বিভাগ যে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন তার এক হাজার কোটি টাকা এখন সোমবারের মধ্যে দিতে হবে৷ আমি আমার মক্কেল গ্রামীণ ফোনকে আদালতের এই চূড়ান্ত আদেশ জানিয়ে দিয়েছি৷ এখন তারা কী করবেন সেটা তাদের বিষয়৷’’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আপিল বিভাগের এই রায়ের পর বলেন, ‘‘গ্রামীণ ফোনকে বাংলাদেশে ব্যবসা করতে হলে এই দেশের আইন মেনে করতে হবে৷ তারা এই দেশে ব্যবসা করে, কিন্তু এই দেশের আইন-আদালতের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই৷ তারা এর আগে রাষ্ট্রপতির বিরুদ্ধেও উকিল নোটিশ পাঠিয়েছে৷ তাদের এই ধরনের ঔদ্ধত্বপূর্ণ মানসিকতা এই দেশে ব্যবসা করার জন্য ক্ষতিকর৷ এ দেশে ব্যবসা করার মানসিকতা তাদের আছে বলে মনে হয় না৷’’

তিনি বলেন, ‘‘গ্রামীণফোনে প্রশাসক নিয়োগের অনুমোদন আমরা আগেই নিয়ে রেখেছি৷ এখন নিয়োগ করলে বোঝা যাবে পরিচালনায় কোনো সমস্যা হয় কিনা৷ সমস্যা হলে সেভাবে ব্যবস্থা নেয়া হবে৷’’

এই পরিস্থিতিতে গ্রামীণফোনের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি৷ তবে তাদের আইনজীবী এ এম আমীন উদ্দিন বলেছেন, ‘‘সর্বশেষ আদেশ চূড়ান্ত৷ এখন এটা গ্রামীণফোন মানবে কি মানবে না তা আমাকে এখনো জানায়নি৷’’

তবে সন্ধ্যায় গ্রামীণফোনের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়, ‘‘আপীলেট ডিভিশনের আদেশের বিষয়ে আমরা অবগত। রিভিউ পিটিশনের মাধ্যমে আমরা প্রত্যাশিত ফলাফল পাইনি। এই মুহূর্তে আমাদের কোনো মন্তব্য নেই৷’’

গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর৷ সর্বশেষ হিসাব অনুযায়ী তাদের গ্রাহক প্রায় আট কোটি৷

অন্যদিকে বিটিআরসি বাংলাদেশের টেলিকম্যুনিকেশন খাতে সরকারের রেগুলেটরি প্রতিষ্ঠান৷

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদে বেড়েছে অপো ফোনের বিক্রি
ছাড় ও অফার

ঈদে বেড়েছে অপো ফোনের বিক্রি

স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরসহ আসুসের ৮জি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরসহ আসুসের ৮জি স্মার্টফোন

মোবাইলের বিরক্তিকর মেসেজ থেকে রেহাই পেতে করণীয়
টিপস

মোবাইলের বিরক্তিকর মেসেজ থেকে রেহাই পেতে করণীয়

অ্যাপলের কারপ্লেতে যুক্ত হবে এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের কারপ্লেতে যুক্ত হবে এআই চ্যাটবট

শাওমি নতুন ইয়ার বাডস আনল
প্রযুক্তি সংবাদ

শাওমি নতুন ইয়ার বাডস আনল

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

Load More

ট্রেন্ডিং টপিক

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2020

গ্রামীণফোনে প্রশাসক বসাতে প্রস্তুত সরকার: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV