Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মালিকানা ছেড়ে দেয়ার চূড়ান্ত পর্যায়ে আজিয়াটা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 March 2020
মালিকানা ছেড়ে দেয়ার চূড়ান্ত পর্যায়ে আজিয়াটা গ্রুপ
Share on FacebookShare on Twitter

তীব্র প্রতিযোগিতাপূর্ণ ভারতের টেলিযোগাযোগ খাতে সেলফোন অপারেটরদের ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বড় অংকের ঋণের বোঝায় জর্জরিত অপারেটরগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে দেশটির সর্বোচ্চ আদালতের বকেয়া অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) পরিশোধের নির্দেশ। যত দিন যাচ্ছে, অধিকাংশ সেলফোন অপারেটরের লোকসানের অংক তত বাড়ছে। এখন সবচেয়ে খারাপ সময় পার করছে ভারতের দ্বিতীয় বৃহৎ সেলফোন অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড। ধুঁকতে থাকা অপারেটরটির কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটির মালিকানা থেকে ক্রমে সরে দাঁড়াচ্ছে মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদ। গত দেড় বছরে ভোডাফোন আইডিয়ায় আজিয়াটার মালিকানা কমে ১ শতাংশে দাঁড়িয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, অপারেটরটির মালিকানা পুরোপুরি ছেড়ে দেয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে আজিয়াটা গ্রুপ। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ইটি টেলিকম।

২০১৮ সালের ৩১ আগস্ট ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সেলুলার লিমিটেড একীভূত হয়ে ভোডাফোন আইডিয়া লিমিটেড নামে কার্যক্রম শুরু করে। ওই সময় ভারতের দ্বিতীয় ও তৃতীয় বৃহৎ সেলফোন অপারেটরের একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট নতুন কোম্পানি ভোডাফোন আইডিয়া লিমিটেডে আজিয়াটা গ্রুপ ৮ দশমিক ১৫ শতাংশের মালিকানায় ছিল। এর আর্থিক মূল্য ছিল প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি। একীভূতকরণের সময় ভোডাফোন আইডিয়ার বাজারমূল্য ছিল ৪৩ হাজার ২০০ কোটি রুপি, যা এখন কমে ১০ হাজার ৯৭৭ কোটি রুপিতে দাঁড়িয়েছে। টানা লোকসানে থাকা প্রতিষ্ঠানটিতে আজিয়াটার মালিকানা কমে ১ দশমিক শূন্য ৫ শতাংশে দাঁড়িয়েছে, যার আর্থিক মূল্য ১১৫ কোটি রুপি। এ পরিস্থিতিতে যেকোনো সময় ভোডাফোন আইডিয়ার বাকি মালিকানা ছেড়ে দিতে পারে আজিয়াটা গ্রুপ। এমন হলে তা ভারতের দ্বিতীয় বৃহৎ সেলফোন অপারেটরটির জন্য বড় একটি ধাক্কা হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ভোডাফোন আইডিয়ার সংকট ক্রমেই বাড়ছে। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশনা মেনে মোট ৫৩ হাজার কোটি রুপি বকেয়া এজিআরের মধ্যে ২ হাজার ৫০০ কোটি কোটি রুপি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বকেয়া এজিআরের আংশিক পরিশোধের পর থেকে অপারেটরটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

ভারতের সেলফোন অপারেটরগুলোর লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ বাবদ যে বকেয়া রয়েছে, দেশটির টেলিকম বিভাগকে (ডিওটি) অপারেটরগুলোর কাছ থেকে তা আদায়ের নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। নির্দেশনা মেনে এরই মধ্যে মোট বকেয়ার ১০ হাজার কোটি রুপি পরিশোধ করেছে ভারতী এয়ারটেল। ভোডাফোন আইডিয়া শুরু থেকে বলে আসছিল যে এ বিপুল পরিমাণ বকেয়া পরিশোধ করার মতো পরিস্থিতিতে তারা নেই। বকেয়া এজিআর পরিশোধে বাধ্য করা হলে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। যে কারণে মোট বকেয়ার প্রায় অর্ধেক পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।

ভারতের টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্টদের দাবি, ভোডাফোন আইডিয়ার কার্যক্রম বন্ধ হলে প্রায় ১৫ হাজার কর্মী চাকরি হারাবেন। একই সঙ্গে বিপদে পড়বেন প্রতিষ্ঠানটির গ্রাহকরাও। দেশটিতে ৩৩ কোটির বেশি গ্রাহক রয়েছে ভোডাফোন আইডিয়ার। এ বিপুলসংখ্যক গ্রাহক তো বিপদে পড়বেনই, সেসঙ্গে কাজ হারাবেন ভোডাফোনের ওপর নির্ভরশীল অসংখ্য ব্যবসায়ী। দ্বিতীয় বৃহৎ সেলফোন অপারেটর ভোডাফোনের কার্যক্রম বন্ধ হলে ভারতের টেলিযোগাযোগ ব্যবসা খাতও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এছাড়া প্রতিযোগিতা কমে যাওয়ায় গ্রাহকদের ওপরও চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরেই ভোডাফোন আইডিয়া লিমিটেডের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া তার প্রতিষ্ঠানের পক্ষে ভারতে ব্যবসা চালানো সম্ভব নয়। এর পরে গত কয়েক মাসে সেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে। লোকসানের অংকও বেড়েছে। ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে সরাসরি কিছু বলা না হলেও শিগগিরই অপারেটরটির কার্যক্রম বন্ধের ঘোষণা আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া লিমিটেডের ৪৫ দশমিক ১ শতাংশের মালিকানা রয়েছে ভোডাফোন গ্রুপের হাতে। আদিত্য বিড়লা গ্রুপের হাতে রয়েছে ২৬ শতাংশ মালিকানা। শুরুতে প্রতিষ্ঠানটির ৮ দশমিক ১৫ শতাংশের মালিকানায় ছিল আজিয়াটা গ্রুপ বারহাদ। এছাড়া ২০ দশমিক ৭৫ শতাংশের মালিকানায় ছিল একাধিক প্রাইভেট ইকুইটি ফার্ম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার অনুমোদন উপদেষ্টা পরিষদের
টেলিকম

টেলিকম নেটওয়ার্ক নীতিমালার অনুমোদন উপদেষ্টা পরিষদের

টেলিযোগাযোগ খাতে ৫ শতাংশ বাড়তি কর বাতিলের দাবি
টেলিকম

গ্রাহকদের অজান্তে টাকা লুটের মহোৎসব বন্ধের দাবি

নাশকতার আগে ঢাকায় ১ লাখ নতুন সিমকার্ডধারী যুক্ত হয়: পলক
টেলিকম

নাশকতার আগে ঢাকায় ১ লাখ নতুন সিমকার্ডধারী যুক্ত হয়: পলক

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফ্রি টকটাইম-ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
টেলিকম

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফ্রি টকটাইম-ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

২০০ কোটি টাকা দিতে রাজি গ্রামীণফোন
টেলিকম

২০০ কোটি টাকা দিতে রাজি গ্রামীণফোন

কলরেটে বর্ধিত কর বাতিলের দাবিতে গণসমাবেশ
টেলিকম

কলরেটে বর্ধিত কর বাতিলের দাবিতে গণসমাবেশ

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
কিভাবে করবেন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 March 2020

মালিকানা ছেড়ে দেয়ার চূড়ান্ত পর্যায়ে আজিয়াটা গ্রুপ

Techzoom.TV |
TechzoomTV