Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল গ্রাহক কমেছে ২৪ লাখ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 19 June 2020
মোবাইল গ্রাহক কমেছে ২৪ লাখ
Share on FacebookShare on Twitter

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষের ঘরে থাকার সময়ে মোবাইল ও ইন্টারনেট গ্রাহক প্রথম মাসে বাড়লেও এপ্রিলের শেষে কমেছে দু’টিই। এপ্রিল শেষে দেশে মোট মোবাইল গ্রাহক ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজার এবং ইন্টারনেট গ্রাহক ১০ কোটি ১১ লাখ ৮৬ হাজার বলে জানিয়েছে বিটিআরসি।

দেশে ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল গ্রাহক বাড়তির ধারায় ছিল। এরপর থেকে কমছে। কোনো একটি অপারেটরের নয়, কমছে সব অপারেটরের গ্রাহক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৯০ দিনের মধ্যে কোনো সিমে কথা বলা, খুদে বার্তা পাঠানো বা ইন্টারনেট ব্যবহার করলেই তাকে সক্রিয় গ্রাহক হিসেবে গণ্য করে। একজন গ্রাহকের একাধিক সিম থাকতে পারে।

এপ্রিলে সর্বমোট কার্যকর মোবাইল সংযোগ আছে ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজার। যা তার এক মাস আগে অর্থাৎ মার্চে ছিল ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার।

বিটিআরসির হিসাবে, এপ্রিল শেষে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৬১ হাজার, যা ফেব্রুয়ারির তুলনায় ১৫ লাখের মতো কম। এপ্রিল শেষে রবি আজিয়াটার গ্রাহক দাঁড়িয়েছে ৪ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার, যা ফেব্রুয়ারির তুলনায় ৭ লাখ ৬৮ হাজার কম।

একইভাবে বাংলালিংকের গ্রাহকসংখ্যা ৮ লাখ ৯৪ হাজার কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৯ লাখের মতো। সরকার মালিকানাধীন অপারেটর টেলিটকের গ্রাহক দাঁড়িয়েছে ৪৮ লাখ ৪০ হাজার, যা ফেব্রুয়ারির তুলনায় ৩৩ হাজার কম। মোবাইল অপারেটরদের গ্রাহক যখন কমছে, তখন বাজেটে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক আরও ৫ শতাংশ বাড়িয়েছে সরকার।

ফলে মোবাইলে কথা বলা ও খুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে করভার দাঁড়িয়েছে ৩৩ শতাংশের বেশি। ইন্টারনেটের ক্ষেত্রে করভার দাঁড়িয়েছে ২১ দশমিক ৭৫ শতাংশ।

এর মানে হলো, এখন থেকে ১০০ টাকা রিচার্জে কথা বলা ও খুদে বার্তায় সরকারের ঘরে যাবে ২৫ টাকার মতো, যা আগের চেয়ে ৩ টাকা বেশি। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সরকার পাবে ১৮ টাকার মতো।

অপারেটরেরা বলছে, নতুন করে কর আরোপের ফলে মানুষ মোবাইলে ব্যয় কমিয়ে দেবে। কারণ, এখন করোনার কারণে মানুষের আয় কম। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটার্স অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব এস এম ফরহাদ গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের ৬০ থেকে ৬৫ শতাংশ মানুষের স্মার্টফোন নেই। তাঁরাই মূলত বেশি চাপে পড়বেন। করোনা পরিস্থিতিতে তাঁদের বেশির ভাগের পক্ষে ব্যবহার কমিয়ে খরচ কমানো ছাড়া উপায় থাকবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ধারাবাহিক সাইবার হামলার শিকার ইরান
প্রযুক্তি সংবাদ

দেশে সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি

প্রযুক্তি সংবাদ

‘২০২১ সালের বিজয় দিবসে দেশে ফাইভজি’

‘ইন্টারনেট দেশের মানুষের জন্য এখন অত্যাবশ্যকীয় অধিকার’
প্রযুক্তি সংবাদ

‘ইন্টারনেট দেশের মানুষের জন্য এখন অত্যাবশ্যকীয় অধিকার’

ডিজিটাল প্রযুক্তি গ্রহণের সক্ষমতায় বাংলাদেশ এগিয়ে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্রযুক্তি গ্রহণের সক্ষমতায় বাংলাদেশ এগিয়ে: মোস্তাফা জব্বার

‘নতুন জীবনধারার সাথে খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই’
প্রযুক্তি সংবাদ

‘নতুন জীবনধারার সাথে খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই’

অ্যান্ড্রয়েডে আসছে গুগলের নতুন ‘কলিং কার্ড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডে আসছে গুগলের নতুন ‘কলিং কার্ড’ ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব
প্রযুক্তি সংবাদ

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

আইকিউওও
নির্বাচিত

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

অ্যাপল পণ্যের নানা কারিগরি সমস্যা সমাধান ও অভিজ্ঞতা...

ওয়ালটন

১ম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে; ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 June 2020

মোবাইল গ্রাহক কমেছে ২৪ লাখ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix