Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ কোটি গ্রাহকের মাইলফলকে রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 October 2020
৫ কোটি গ্রাহকের মাইলফলকে রবি
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি ৫ কোটি গ্রাহকের অনন্য মাইলফলক অর্জন করেছে। সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতির পর রবি ও এয়ারটেলের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ায় এবং গ্রাহকসংখ্যা বাড়তে শুরু করায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ আজ বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ অর্জনের ঘোষণা দেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ডিজিটাল সংবাদ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের সঞ্চালনায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ কোটি গ্রাহকের স্বপ্নকে ধারণ করে প্রযুক্তিনির্ভর আগামী বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে এই সাফল্য উৎযাপনে বিশদ পরিকল্পনা তৈরি করা হয়েছে।

৫ কোটি গ্রাহকের ঘোষণা দেওয়ার সময় রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ জানান রবি-এয়ারটেল গ্রাহকেরা এ আনন্দের মুহূর্তে প্রতিদিন ৫ কোটি এমবি ডেটা বোনাস ব্যবহারের সুযোগ পাবেন। এ ডেটা পেতে গ্রাহকদের নির্দিষ্ট জনপ্রিয় ডেটা প্যাক কিনতে হবে। একই সাথে রবি-এয়ারটেল গ্রাহকেরা ১ পয়সা/সেকেন্ড-এর সব ভয়েস কল অফারের সাথে ৫ দিন অতিরিক্ত মেয়াদ উপভোগ করতে পারবেন।

মাহতাব আরও জানান, রবি এবং এয়ারটেলের গ্রাহকেরা রবি-টেন মিনিট স্কুলের মোবাইল অ্যাপ স্মার্টফোনে ইনস্টল অথবা প্রথমবার লগইন করে ২০০ এমবি বিনামূল্যে ডেটা উপহার পাবেন। এ সব অফার আজ থেকে শুরু করে আগামী এক মাস চালু থাকবে। ৫ কোটি গ্রাহক উদযাপনের অংশ হিসেবে সারা দেশের প্রায় ৫০টি জেলায় এতিমখানায় রবি খাবার আয়োজন করবে বলে জানান মাহতাব।

রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ তার বক্তব্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে রবির সুদূরপ্রসারী অভিষ্টের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা এখন ডিজিটাল ইকোনমি নামে এক নতুন ধারার অর্থনীতিতে প্রবেশ করেছি, যেখানে আমাদের জীবনের সব কিছু ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে এবং এ যাত্রায় অংশীদার হওয়ার মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে নতুনভাবে সাজিয়ে তুলতে রবি বদ্ধপরিকর।”

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, “রবিকে এ মাইলফলক অর্জনের জন্য অভিনন্দন। আমি বিশ্বাস করি এই অর্জন রবির প্রতি মানুষের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি নিশ্চিত উদ্ভাবনী ডিজিটাল সেবা এবং মানসম্পন্ন সেবার মাধ্যমে রবি জনগণের এ আস্থার প্রতিদান দেবে।”

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “রবির এ অর্জনে আমরা সবাই গর্বিত। আমি রবির ব্যবস্থাপনা পরিষদ, কর্মী এবং দেশব্যাপী এর সাথে যুক্ত ব্যবসায়িক অংশীদারদের অভিনন্দন জানাই। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশের জন্য যে মহাসড়ক প্রয়োজন তা টেলিযোগাযোগ খাত থেকেই আসবে। এই মহাসড়কে আমি রবিকে সবচেয়ে আগ্রহী অংশীদার হিসেবে পেয়েছি। আমি শুধুমাত্র একটি সুদূরপ্রসারী পরিকল্পনা দিতে পারি, সেটি বাস্তবায়নে রবি সব সময় এগিয়ে আসে যা আমার জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আমি বিশ্বাস করি ডিজিটাল রূপান্তরের পথে আমাদের অগ্রযাত্রায় রবি এখন একটি শক্ত ভিত্তির ওপর দাড়িয়ে আছে।”

৫ কোটি গ্রাহক অর্জনের যাত্রায় রবির বিভিন্ন মাইলফলক অর্জন তুলে ধরেন কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ। তিনি বলেন, দেশের প্রথম অপারেটর হিসেবে ৩.৫জি সেবা চালু, একমাত্র অপারেটর হিসেবে চালুর একদিনের মধ্যে সারা দেশে ৬৪টি জেলায় একযোগে ৪.৫জি সেবা চালু, দেশের প্রথম অপারেটর হিসেবে ভলটিই সেবা এবং নিজেদের নেটওয়ার্কে প্রথম ৫-জির পরীক্ষা চালিয়েছে রবি। এ সব ঈর্শ্বনীয় সাফল্যই রবিকে দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত টেলিকম ব্র্যান্ডে পরিণত করেছে, এমএনপির মাধ্যমে প্রতি ৭ জন গ্রাহকের মধ্যে ৫ জনের রবি নেটওয়ার্কে যোগদানই তার প্রমাণ। তিনি আরও বলেন, নেটওয়ার্ক সম্প্রপ্রসারণে রবি অব্যাহতভাবে বিনিয়োগ করেছে এবং দেশের সবচেয়ে বিস্তৃত ৪.৫জি নেটওয়ার্ক তৈরি করেছে রবি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের দ্রুতগতির চার্জিং স্মার্টফোন রিয়েলমি জিটি নিও৩
নির্বাচিত

বিশ্বের দ্রুতগতির চার্জিং স্মার্টফোন রিয়েলমি জিটি নিও৩

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
কিভাবে করবেন

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

সিম্ফনির নতুন স্মার্টফোন ‘সিম্ফনি আই৮০’
নির্বাচিত

সিম্ফনির নতুন স্মার্টফোন ‘সিম্ফনি আই৮০’

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা ক্যাশব্যাক পেল বগুড়ার হযরত আলী
নির্বাচিত

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা ক্যাশব্যাক পেল বগুড়ার হযরত আলী

প্রতীক-দলের নামসহ ভোটারকে এসএমএস করতে পারবেন প্রার্থীরা
নির্বাচিত

প্রতীক-দলের নামসহ ভোটারকে এসএমএস করতে পারবেন প্রার্থীরা

অ্যাপলকে টপকে শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং
টেলিকম

অ্যাপলকে টপকে শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 October 2020

৫ কোটি গ্রাহকের মাইলফলকে রবি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix