Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষার্থীদের কম দামে ইন্টারনেট ডাটা দেবে রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 16 November 2020
এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি’র রবিবার একটি সমঝোতা স্মারক সই করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সাশ্রয়ী মূল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যহত রাখার সুবিধার্থে এ চুক্তিটি করা হয়।

চুক্তির আওতায় আগ্রহী যে কোন বিশ্ববিদ্যালয়কে সাশ্রয়ী মূল্যে ৩০ দিন মেয়াদসহ ৩০জিবি ডাটা প্যাক প্রদান করবে রবি।

একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল এবং ইউজিসি’র সেক্রেটারি ডা. ফেরদৌস জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন ।

এ সময় রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসির সম্মানিত সকল সদস্য, রবি’র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান, মার্কেট অপারেশন’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম ভূঁইয়া, এন্টারপ্রাইজ বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম এবং এন্টারপ্রাইজ বিজনেস’র জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

রবিই প্রথম অপারেটর যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য এই অভাবনীয় ডাটা প্যাকেজটি চালু করেছে।

ইউজিসির সাথে চুক্তি সইয়ের আগেই সাশ্রয়ী মূল্যের ডেটা প্যাকের অফারটি গ্রহণের জন্য ১২টি শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রবির সাথে সমঝোতা স্মারক সই করেছে। এগুলোর মধ্যে রয়েছে বুয়েট, চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

প্রায় ৭৫ হাজার শিক্ষক এবং শিক্ষার্থী ইতিমধ্যে এই অফারটির সুবিধা উপভোগ করছেন। ইউজিসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও অফরটি উপভোগের পথ আরো সহজ হয়ে গেল।

দেশের ডিজিটাল শিক্ষায় রবি অগ্রণী ভূমিকা পালন করছে। কোম্পানিটি তৈরি করেছে দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল। প্ল্যাটফর্মটি মহামারী চলাকালে দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থীর জন্য মানসম্পন্ন শিক্ষা গ্রহণের প্রাথমিক উৎস হিসেবে কাজ করেছে।

শুধু তাই নয় শিক্ষামুলক কন্টেন্ট’র ভিডিওচিত্র ধারণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (ক্লাস ৬-১০) তাদের স্টুডিওগুলো ব্যাবহারের সুযোগ দিয়েছে রবি-টেন মিনিট স্কুল। এই কনটেন্টগুলোই পরে বিটিভিতে সম্প্রচারিত হয়েছে। এর মানে মহামারীকালে অনলাইন বা সম্প্রচার-ভিত্তিক শিক্ষার জন্য জাতীয় উদ্যোগের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেছে প্ল্যটফর্মটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেটা সেন্টার দুর্নীতি: সজীব ওয়াজেদ ও পলকের বিরুদ্ধে তদন্তে ৮ কর্মকর্তাকে দুদকের তলব
টেলিকম

ডেটা সেন্টার দুর্নীতি: সজীব ওয়াজেদ ও পলকের বিরুদ্ধে তদন্তে ৮ কর্মকর্তাকে দুদকের তলব

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

‘বর্তমান বিশ্বে ইন্টারনেটকে ষষ্ঠ মৌলিক অধিকার বিবেচনা করা হয়’
ই-কমার্স

গুলশান-বনানী আর নবাবগঞ্জের মার্কেটের মধ্যে পার্থক্য নেই: পলক

যেভাবে অপো কালার ওএস ১১ আপডেট করবেন বাংলাদেশী ব্যবহারকারীরা
কিভাবে করবেন

যেভাবে অপো কালার ওএস ১১ আপডেট করবেন বাংলাদেশী ব্যবহারকারীরা

শাওমি নিয়ে আসছে রেডমি নোট ৯টি
নির্বাচিত

স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরী

দেশের বাজারে মটোরোলার নতুন দুই ফোন
ই-কমার্স

দেশের বাজারে মটোরোলার নতুন দুই ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 November 2020

শিক্ষার্থীদের কম দামে ইন্টারনেট ডাটা দেবে রবি

Techzoom.TV |
TechzoomTV