Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩৪ পয়সায় কথা বলুন যেকোন নম্বরে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 March 2021
৩৪ পয়সায় কথা বলুন যেকোন নম্বরে!
Share on FacebookShare on Twitter

মিনিট প্রতি মাত্র ৩০ পয়সা খরচে (ভ্যাটসহ ৩৪ পয়সা) দেশের যেকোনো মোবাইল অপারেটর ও ল্যান্ডফোনে কথা বলা যাবে- চালু হচ্ছে এমনই একটি টেলিসেবা অ্যাপ। ‘আলাপ’ নামের এ অ্যাপটিতে নিবন্ধন করলে পাওয়া যাবে ১৫ মিনিট ফ্রিতে কথা বলার সুযোগ। এর বাইরেও থাকবে নানান সুযোগ-সুবিধা।

আগামী ২৬ মার্চ গ্রাহকদের জন্য অ্যাপটি চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। সোমবার (২২ মার্চ) বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আলাপ নামের এ অ্যাপ থেকে যেকোনো মোবাইল বা ল্যান্ডফোনের নম্বরে ফোন করা যাবে। মিনিটি প্রতি খরচ পড়বে ৩০ পয়সা, সঙ্গে দশমিক ১৫ শতাংশ ভ্যাট যোগ হবে। সবমিলিয়ে, মিনিট প্রতি সাড়ে ৩৪ দশমিক পয়সা খরচ হবে। তবে অ্যাপ থেকে অ্যাপে কথা বললে কোনো খরচ হবে না। যারা প্রথম অ্যাপটি ব্যবহার করবেন তাদের জন্য বিশেষ অফার রয়েছে। নিবন্ধন করলেই পাওয়া যাবে ১৫ মিনিট ফ্রি টক-টাইম।

গুগল প্লে স্টোর ও আইওস থেকে আলাপ (alaap) লিখে সার্চ দিলেই পাওয়া যাবে অ্যাপটি। নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র দরকার হবে। এছাড়া খুব সহজেই এক জন গ্রাহক অ্যাপটি নিবন্ধন করতে পারবেন। এতে কোনো খরচ হবে না।

ড. মো. রফিকুল মতিন জানান, প্রতিটি গ্রাহককে ০৯৬৯৬ কোডটি দেওয়া হবে। যেকোনো অপারেটর থেকে অ্যাপটি ব্যবহারকারীরা ০৯৬৯৬ কোডের পর মূল নম্বরটি বসিয়ে কল করতে পারবেন। আবার যাকে কল করবেন, তার যদি অ্যাপটি ইনস্টল করা নাও থাকে তারপরও ওই কোড ব্যবহার করে কল করতে পারবেন আলাপ অ্যাপ ব্যবহারকারী। শুধু ইন্টারনেট কানেকশনটা থাকলেই হবে।

তিনি বলেন, ‘মোবাইল ও টেলিফোন গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই আলাপ নামের অ্যাপটি চালু করতে যাচ্ছি। এতে অনেক সাশ্রয়ী রেটে গ্রাহকরা ফোনে কথা বলার সুযোগ পাবেন। নতুন নতুন এমন পদক্ষেপের মধ্যে দিয়ে গ্রাহকদের উন্নতমানের সেবা দিয়ে যাচ্ছে বিটিসিএল।

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ তারিখে চালু হবে অ্যাপটি। আর ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।’

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ম্যাসেঞ্জারের মতো অ্যাপগুলো দিয়ে শুধু ওই অ্যাপকেন্দ্রিক কথা বলা যায়। কিন্তু আলাপ অ্যাপ দিয়ে মোবাইল ও ল্যান্ডফোনের নম্বরে কল করেও কথা বলা যাবে, এটি আলাপের বিশেষ সুবিধা। এছাড়া ইন্টারনেটসহ নানা সেবা পাওয়া যাবে আলাপ অ্যাপে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আলাপভাইবারহোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার নামে কয়টি সিম চালু এখনই জানুন
টেলিকম

আপনার নামে কয়টি সিম চালু এখনই জানুন

দেশের ক্লাউড খাতের বিকাশে একসাথে হুয়াওয়ে ও রেডডট ডিজিটাল
টেলিকম

দেশের ক্লাউড খাতের বিকাশে একসাথে হুয়াওয়ে ও রেডডট ডিজিটাল

নতুন অ্যান্টেনা আসতে পারে আইফোনে
লিড স্টোরি

নতুন অ্যান্টেনা আসতে পারে আইফোনে

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে অ্যাপল

অ্যাপল সফট আইটি লিমিটেডসহ সন্দেহভাজন মাসুদের ব্যক্তিগত প্রতিষ্ঠান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
প্রযুক্তি সংবাদ

অ্যাপল সফট আইটি লিমিটেডসহ সন্দেহভাজন মাসুদের ব্যক্তিগত প্রতিষ্ঠান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি
টেলিকম

মোবাইল ইন্টারনেট র‍্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 March 2021

৩৪ পয়সায় কথা বলুন যেকোন নম্বরে!

Techzoom.TV |
TechzoomTV