Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোশাল মিডিয়ায় ‘সার্বক্ষণিক নজরদারিতে’ যাচ্ছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
সোশাল মিডিয়ায় ‘সার্বক্ষণিক নজরদারিতে’ যাচ্ছে বিটিআরসি
Share on FacebookShare on Twitter

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে ‘আপত্তিকর’ কন্টেন্ট অপসারণ ও ২৪ ঘণ্টা নজরদারিতে বিশেষ সেল গঠন করেছে বিটিআরসি। নবগঠিত ‘সাইবার সিকিউরিটি সেল’ এর মাধ্যমে ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সরকার ও রাষ্ট্রবিরোধী’সহ বিভিন্ন রকম ‘আপত্তিকর’ কন্টেন্ট সব সময় নজরদারিতে রাখতে চায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি।

পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, পর্নগ্রাফিক, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় বিষয়ে উসকানিমূলক ও উগ্রবাদী কন্টেন্টও সার্বক্ষণিক নজর রাখতে কাজ করবে এ সেল।এর আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি সংস্থা নিয়মিতভাবে ‘আপত্তিকর’ কন্টেন্ট অপসারণে অনুরোধ জানালে সে অনুযায়ী ব্যবস্থা নিত বিটিআরসি। এখন থেকে এ সেলের মাধ্যমে স্বউদ্যোগে পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে কাজ শুরুও হয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

তিনি বৃহস্পতিবার বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার জগতের কনটেন্ট মনিটরিং ও ব্যবস্থাপনায় ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করেছি। খুব শিগগির ২৪ ঘণ্টা এ সেল কাজ শুরু করবে।”

এ সেলের কাজ পরিচালনায় নতুন কোনো প্রযুক্তির প্রয়োজন হবে কি না বা কেনা হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আগামীতে আমরা এ উদ্যোগ নেব, তবে এসব প্রযুক্তি বেশি দামের হবে না। খুব সহজেই পুরো কাজ আমরা শুরু করতে পারব।”

নজরদারি করা গেলেও বিশ্বজুড়ে জনপ্রিয় সোশাল মিডিয়াসহ অন্যান্য ওয়েবসাইট থেকে কন্টেন্ট অপসারণ নিয়ে প্রশ্ন থাকছেই। কেননা কমিশন বা সরকার চাইলেও সেসব প্রতিষ্ঠান তাদের নিয়ম-নীতির বাইরে কোনো পদক্ষেপ নিতে চায় না।

সোমবার এ নিয়ে নিজেদের ‘অসহায়ত্বের’ কথাও বলেছেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। নতুন সাইবার সিকিউরিটি সেল এর দায়িত্বপ্রাপ্ত বিটিআরসির ঊধর্বতন এক কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে কমিশনের ১০ জন কর্মকর্তা এ সেলের দায়িত্ব পালন শুরু করেছেন। আগামীতে আরও বড় পরিসরে কাজ শুরু হবে। বিটিআরসি কোনো আপত্তিকর কন্টেন্ট পাওয়া মাত্র স্বউদ্যোগে ব্যবস্থা নেবে।”

এর আগে সাইবার ক্রাইম প্রতিরোধে ২০১২ সালে একটি বিশেষ দল গঠন করেছিল বিটিআরসি। বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (বিডি-সিএসআইআরটি) নামে এই সেল ওই সময় থেকে কাজ শুরু করলেও তা কয়েক বছর পর আর তেমন কার্যকর ছিল না।

রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষ ছড়ায়- এমন ওয়েবসাইটে এসব বিষয় শনাক্ত করে ব্যবস্থা নেওয়াই ছিল ওই দলের মূল কাজ। বিডি-সিএসআইআরটি এর বিষয়ে ওই কর্মকর্তা বলেন, “লোকবল বিশেষ করে সাইবার বিশেষজ্ঞ না থাকায় কয়েক বছর পর সেই টিমটি আর এগিয়ে যেতে পারেনি।”

নতুন এই সেলের কার্যক্রম সম্পর্কে ওই কর্মকর্তা বলেন, “বিটিআরসি থেকে ১০ জন কর্মকর্তা থাকলেও এই সেলে মোবাইল ফোন অপারেটরসহ অন্যান্য অপারেটর থেকে সদস্য নেওয়া হবে, যারা সাইবার অপরাধ বা এসব বিষয়ে অভিজ্ঞ। “সবার মতামত নিয়েই এ সেল কাজ করবে। কোনো বড় ঘটনা সামনে এলে সে সময় যাতে সবাই একযোগে কাজ করা যায় তাই এই উদ্যোগ।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে স্ক্রিন রেকর্ডিংয়ের ফাইলের আকার কমানোর উপায়
নির্বাচিত

ফোনে স্ক্রিন রেকর্ডিংয়ের ফাইলের আকার কমানোর উপায়

আইফোনের যে অ্যাপগুলো এখনই সরাতে হবে
নির্বাচিত

গুগলের সেবা বন্ধ হচ্ছে যেসব অ্যানড্রয়েড ফোনে

সবচেয়ে ছোট কিছু ফিচার্স ফোনঃ ছোট মরিচের ঝাল বেশী!
নির্বাচিত

সবচেয়ে ছোট কিছু ফিচার্স ফোনঃ ছোট মরিচের ঝাল বেশী!

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
নির্বাচিত

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!

বাজারে এলো সাশ্রয়ী বাজেট গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০
নির্বাচিত

বাজারে এলো সাশ্রয়ী বাজেট গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০

কয়েক সেকেন্ডে মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন
নির্বাচিত

কয়েক সেকেন্ডে মোবাইলে ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক
নির্বাচিত

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়
নির্বাচিত

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ
লিড স্টোরি

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

কুলপ্যাড সি৩৫সি – ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন
মোবাইল এরিনা

কুলপ্যাড সি৩৫সি – ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত
প্রযুক্তি পরামর্শ

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ৫টি ফ্রি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন শুধু প্রযুক্তিপ্রেমীদের মধ্যেই...

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ সেপ্টেম্বর ২০২১

সোশাল মিডিয়ায় ‘সার্বক্ষণিক নজরদারিতে’ যাচ্ছে বিটিআরসি

Techzoom.TV |
TechzoomTV