Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছয় মাসে মধ্যে চালু হচ্ছে ফাইভ-জি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 March 2022
ফাইভ-জি যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ৩১ মার্চ তরঙ্গ নিলাম আয়োজন করেছে। এই নিলামে অংশ নিতে অপারেটরগুলো ইতিমধ্যে টাকা জমা দিয়েছে।

বিটিআরসি অতি উচ্চগতির ইন্টারনেট সেবা বা ফাইভ-জি চালুর লক্ষ্য নিয়ে এই তরঙ্গ নিলাম আয়োজন করেছে। সংস্থাটির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র গতকাল বুধবার রাতে বলেন, নিলামে চারটি অপারেটরই অংশ নেবে। তরঙ্গ কেনার পর ফাইভ-জি চালু করতে তাদের ছয় মাসের মতো সময় লাগতে পারে প্রস্তুতির জন্য।

শুধু ফাইভ-জি নয়, ফোর-জি সেবার মান বাড়াতেও কোনো কোনো অপারেটর বাড়তি তরঙ্গ কেনার চিন্তা করছে।

বিটিআরসি ৩ মার্চ নিলামের তারিখসহ বিস্তারিত নির্দেশনা জারি করে। এই নিলামে অংশ নিতে দরপত্র অংশগ্রহণ বাবদ ১০ কোটি টাকা করে ‘আর্নেস্ট মানি’ দেওয়ার কথা ছিল। শেষ সময় ছিল ২৩ মার্চ বুধবার। বিটিআরসি ও অপারেটর সূত্র জানিয়েছে, অপারেটরগুলো অর্থ জমা দিয়েছে।

দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার হোসেন সাদাত বলেন, ‘আমরা নিলামে অংশ নিতে অর্থ জমা দিয়েছি এবং স্বচ্ছতার সঙ্গে নিলাম অনুষ্ঠিত হওয়ার অপেক্ষায় রয়েছি।’ তিনি আরও বলেন, গ্রামীণফোন তরঙ্গ নিলামকে স্বাগত জানায় এবং মনে করে, এই নিলাম ফোর-জির অভিজ্ঞতা উন্নত করা এবং ফাইভ-জির প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।

বিটিআরসি সূত্র জানায়, এবার ২,৬০০ ব্যান্ডে ১৬০ মেগাহার্টজ ও ২,৩০০ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ তরঙ্গ নিলামে তোলা হতে পারে। এই দুটি ব্যান্ড ফাইভ-জি সেবা দেওয়ার জন্য উপযোগী বলে গণ্য করা হয়। এবারের নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য বা ফ্লোর প্রাইস ধরা হয়েছে ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫১ কোটি ৬০ লাখ টাকা।

বিটিআরসি সূত্র বলছে, তরঙ্গের ক্রয়মূল্যের ১০ শতাংশ অর্থ নিলামের চূড়ান্ত ফলাফল ঘোষণার দিন থেকে ৬০ দিনের মধ্যে দিতে হবে। আর অবশিষ্ট ৯০ শতাংশ অর্থ ৯ বছরে সমান কিস্তিতে পরিশোধ করা যাবে।

দ্বিতীয় শীর্ষ অপারেটর রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ‘আমরা তরঙ্গ নিলামে অংশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আবেদন জমা দিয়েছি। তবে নিলামে তরঙ্গের যে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে, তা অনেক বেশি। এটি এই পর্যায়ে থাকলে যথেষ্ট পরিমাণ তরঙ্গ আমাদের পক্ষে কেনা সম্ভব না-ও হতে পারে। এতে সেবার মান নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থেকেই যাবে।’

এর আগে গত বছরই মোবাইল অপারেটরদের কাছে ৭ হাজার ৬৩৪ কোটি টাকায় তরঙ্গ বিক্রি করে সরকার। তখন বিক্রি হয়েছিল ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ। ওই সময় নিলামে অংশ নিয়ে মোবাইল অপারেটর গ্রামীণফোন ১০ দশমিক ৪, রবি আজিয়াটা ৭ দশমিক ৬ ও বাংলালিংক ৯ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ কেনে। তবে সরকারি অপারেটর টেলিটক কোনো তরঙ্গ কিনতে পারেনি। সব মিলিয়ে নিলাম শেষে গ্রামীণফোনের তরঙ্গ ৪৭ দশমিক ৪, রবির ৪৪, বাংলালিংকের ৪০ ও টেলিটকের ২৫ দশমিক ২ মেগাহার্টজে দাঁড়ায়।

সরকার এ বছরের মধ্যেই ফাইভ-জি সেবা চালু করতে চায়। টেলিটক ইতিমধ্যে গত ১২ ডিসেম্বর ঢাকায় পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় ফাইভ-জি চালু করেছে।

অপারেটরদের মধ্যে যার গ্রাহকসংখ্যা যত বেশি, তার বেশি তরঙ্গ দরকার হয়। সেবার মান নিশ্চিতের ক্ষেত্রে বড় একটি হাতিয়ার তরঙ্গ। তবে বাংলাদেশে তরঙ্গের দাম অনেক বেশি পড়ে বলে অভিযোগ করে আসছে অপারেটররা।

রবির সাহেদ আলম বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, তরঙ্গ মূল্যবান জাতীয় সম্পদ, তবে বিক্রি না হলে এর কোনো মূল্য নেই।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিগগিরই আসছে হুয়াওয়ের হারমনি ওএস ৩
নির্বাচিত

অপারেটিং সিস্টেমের বাজারে এগোচ্ছে হারমনি

আপনার ফোন হ্যাক হয়েছে কিনা কীভাবে বুঝবেন? জেনে নিন ১০টি লক্ষণ
কিভাবে করবেন

আপনার ফোন হ্যাক হয়েছে কিনা কীভাবে বুঝবেন? জেনে নিন ১০টি লক্ষণ

ফেসবুকের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ফ্রান্সেস হাউগেন
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ফ্রান্সেস হাউগেন

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ: লক্ষ টাকার ফোনে নিরাপত্তা ফিচার দুর্বল
প্রযুক্তি সংবাদ

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ: লক্ষ টাকার ফোনে নিরাপত্তা ফিচার দুর্বল

সোশ্যাল মিডিয়ায় যে দেশের মানুষ সবচেয়ে বেশি সময় কাটায়
নির্বাচিত

সোশ্যাল মিডিয়ায় যে দেশের মানুষ সবচেয়ে বেশি সময় কাটায়

আইফোন ১১ এ কি পরিবর্তন আসছে অনুমান করা অসম্ভব
প্রযুক্তি সংবাদ

ত্রুটির কারণে হ্যাকিং ঝুঁকিতে আইফোন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

গ্লোবাল টেকনোলজি এমপাওয়ারমেন্ট ব্র্যান্ড আইটেল নির্ভরযোগ্য স্মার্টলাইফ পণ্য...

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 March 2022

ছয় মাসে মধ্যে চালু হচ্ছে ফাইভ-জি

Techzoom.TV |
TechzoomTV