Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪-জি সেবায় এগিয়ে থাকায় মুনাফা নিয়েই প্রথম প্রান্তিক শেষ করল রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
রবির সব টাওয়ার এখন ৪জি প্রযুক্তির
Share on FacebookShare on Twitter

মোট গ্রাহকের ৪৫.৯ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ২০২২ সালের প্রথম প্রান্তিকে ফোরজি সেবায় নেতৃত্ব আরো সুসংহত করেছে রবি। চলতি বছরের প্রথম প্রান্তিকে রবি’র মোট গ্রাহকের ৭৩.৪ শতাংশ গ্রাহকই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী যা এ খাতে সর্বোচ্চ। আজ ২০২২ সালের প্রথম প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে অপারেটরটি।

রবি ১৪ হাজার ৮৯১টি ফোরজি সাইট দিয়ে দেশের ৯৮.২ শতাংশ জনগণের জন্য ৪-জি কভারেজ নিশ্চিত করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির ডাটা ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ৪.৬জিবি ডাটা ব্যবহার করেছেন। গত বছরের একই প্রান্তিকের তুলনায় ২০২২ সালের প্রথম প্রান্তিকে প্রতি মাসে গ্রাহক প্রতি ডাটা ব্যবহারের পরিমাণ ৩৭.১ শতাংশ বেড়েছে ।

২০২১ সালের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির গ্রাহক সংখ্যা দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ কোটি ৪১ লাখে পৌঁছেছে। এছাড়া গত বছরের একই প্রান্তিকের তুলনায় গ্রাহক সংখ্যা ৪.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একইসাথে গত প্রান্তিকের তুলনায় ডাটা গ্রাহক সংখ্যা দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ কোটি ৯৭ লাখে পৌঁছেছে এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় ডাটা গ্রাহক সংখ্যা ৮.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে রবি’র ৪-জি গ্রাহক সংখ্যা ২ কোটি ৪৮ লাখে পৌঁছেছে ।

২০২২ সালের প্রথম প্রান্তিকে ২ হাজার ১৮ দশমিক ৯ কোটি টাকা আয় করেছে রবি। গত প্রান্তিকের তুলনায় কোম্পানির আয় ১.৩ শতাংশ হ্রাস পেলেও গত বছরের একই প্রান্তিকের তুলনায় রাজস্ব ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এক নজরে প্রথম প্রান্তিক ২০২২: (জানুয়ারি-মার্চ)

·         সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪১ লাখ

·         ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৩ কোটি ৯৭ লাখ, যা রবি’র মোট গ্রাহকের ৭৩ দশমিক ৪ শতাংশ- এ খাতে সর্বোচ্চ

·         মোট আয়ের পরিমাণ ২ হাজার ১৮ দশমিক ৯ কোটি টাকা

·         ৪২.২ শতাংশ মার্জিনসহ সুদ, কর, ডেপ্রিসিয়েশন ও এমরটাইজেশন‘র (ইবিআইটিডিএ) আগে আয়ের পরিমাণ ৮৫১ দশমিক ১ কোটি টাকা

·         শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.০৮ টাকা

·         মূলধনী বিনিয়োগ ১০৭.৩ কোটি টাকা

·         কর পরবর্তী মুনাফা (পিএটি) ৩৯.৮ কোটি টাকা

·         রাষ্ট্রীয় কোষাগারে জমা ৯৫৭.৯ কোটি টাকা, যা রবির ২০২২ সালের প্রথম প্রান্তিকে অর্জিত আয়ের ৪৭.৪ শতাংশ

গত প্রান্তিকের তুলনায় ভয়েস সেবায় রবি’র আয় ১.৬ শতাংশ হ্রাস পেয়েছে; তবে গত বছরের একই প্রান্তিকের তুলনায় এই খাতের আয় ৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডাটা সেবায় গত প্রান্তিকের তুলনায় আয় বেড়েছে ১.৬ শতাংশ এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় আয় কমেছে ৪.৬ শতাংশ।

৪২.২ শতাংশ মার্জিনসহ ইবিআইটিডিএ গত প্রান্তিকের তুলনায় ২০২২ সালের প্রথম প্রান্তিকে ৯ শতাংশ বেড়ে হয়েছে ৮৫১.১ কোটি টাকা। ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় এটি ৪.৯ শতাংশ বেশি। ইবিআইটিডিএ মার্জিন গত প্রান্তিকের তুলনায় ৪ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, আর গত বছরের একই প্রান্তিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১.২ শতাংশ পয়েন্ট ৷

৩৯.৮ কোটি টাকা কর পরবর্তী মুনাফা (পিএটি) নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিক শেষ করেছে রবি। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.০৮ টাকা। তবে ২ শতাংশ ন্যূনতম করের বাধা না থাকলে পিএটি’র পরিমাণ ৮০.২ কোটি এবং ইপিএস দ্বিগুণ হয়ে ০.১৫ টাকা হতে পারতো।

চলতি বছরের প্রথম প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৯৫৭.৯ কোটি টাকা যা ওই প্রান্তিকের মোট আয়ের ৪৭.৪ শতাংশ। একই প্রান্তিকে কোম্পানিটির মূলধনী বিনিয়োগের পরিমাণ ১০৭.৩ কোটি টাকা।

কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও এম. রিয়াজ রশীদ বলেন, “যদিও আমরা আমাদের আর্থিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট, তবে বর্তমান কর ব্যবস্থা আমাদের প্রবৃদ্ধিতে অব্যাহতভাবে বাধা হিসেবে কাজ করছে। বিশেষ করে ২ শতাংশ ন্যূনতম কর্পোরেট করের প্রভাবে আমাদের চলতি বছরের প্রথম প্রান্তিকে পিএটি আক্ষরিক অর্থে অর্ধেক হয়ে গেছে। এই অন্যায্য করের কারণে আমাদের পিএটি ৮০.২ কোটি টাকার পরিবর্তে হয়েছে ৩৯ দশমিক ৮ কোটি টাকা। যদিও সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা আয়োজিত সফল তরঙ্গ নিলামে একটি ব্যবসা-বান্ধব আবহের প্রতিফলন ঘটেছে। আমাদের প্রত্যাশা আসছে বাজেটে এই খাতের জন্য একটি যৌক্তিক কর কাঠামো প্রদানের মাধ্যমে এই ধারা অব্যহত থাকবে।”

Tags: রবিরবি আজিয়াটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাটার মূল্য হ্রাসে আয় কমেছে রবির
টেলিকম

ডাটার মূল্য হ্রাসে আয় কমেছে রবির

সব আধুনিক ফিচারসহ ১২ হাজার টাকায় ইনফিনিক্সের ফোন
নির্বাচিত

সব আধুনিক ফিচারসহ ১২ হাজার টাকায় ইনফিনিক্সের ফোন

শিগগিরই ইউরোপে উন্মোচিত হচ্ছে হুয়াওয়ে মেট-৫০ প্রো
নির্বাচিত

শিগগিরই ইউরোপে উন্মোচিত হচ্ছে হুয়াওয়ে মেট-৫০ প্রো

এবার এআইভিত্তিক ‘ভার্চুয়াল গার্লফ্রেন্ড’
নির্বাচিত

এবার এআইভিত্তিক ‘ভার্চুয়াল গার্লফ্রেন্ড’

ডেটিং অ্যাপে ফেক প্রোফাইল চেনার উপায়
নির্বাচিত

ডেটিং অ্যাপে ফেক প্রোফাইল চেনার উপায়

১৭ ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল
কিভাবে করবেন

মোবাইলের সব ছবি চুরি করে নেবে যে ১৩ অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

ইভি বাজারে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি, চার্জ হবে ৯ মিনিটেই
অটোমোবাইল

ইভি বাজারে বিওয়াইডির নতুন ব্লেড ব্যাটারি, চার্জ হবে ৯ মিনিটেই

৬০% ক্ষেত্রে ভুল তথ্য, তবু কেনাকাটায় এআইয়ের ফাঁদে মানুষ
নির্বাচিত

৬০% ক্ষেত্রে ভুল তথ্য, তবু কেনাকাটায় এআইয়ের ফাঁদে মানুষ

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে বিভিন্ন দেশ
বিবিধ

হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে বিভিন্ন দেশ

সোশ্যাল হ্যান্ডেলে ট্রেনে ঈদ যাত্রার ভোগান্তি
প্রযুক্তি সংবাদ

সোশ্যাল হ্যান্ডেলে ট্রেনে ঈদ যাত্রার ভোগান্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

স্মার্টফোনের বাজার

ঈদের বাজারে ২০ হাজার টাকার মধ্যে সেরা ১০ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিভি দেখার পাশাপাশি মোবাইল ব্যবহারে ঝুঁকছেন মধ্যবয়স্করা
নির্বাচিত

টিভি দেখার পাশাপাশি মোবাইল ব্যবহারে ঝুঁকছেন মধ্যবয়স্করা

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার অভ্যাস...

অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে এটুআইয়ের ভূমিকা জোরদার

অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে এটুআইয়ের ভূমিকা জোরদার

হরমুজ প্রণালি বন্ধ হলেও বন্ধ হবে না বাংলাদশের ইন্টারনেট

হরমুজ প্রণালি বন্ধ হলেও বন্ধ হবে না বাংলাদশের ইন্টারনেট

ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী

ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী

মাসের সবচেয়ে পঠিত

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix