Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাটার মূল্য হ্রাসে আয় কমেছে রবির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 May 2025
ডাটার মূল্য হ্রাসে আয় কমেছে রবির
Share on FacebookShare on Twitter

মোবাইল ডাটার মূল্য হ্রাসের সরাসরি প্রভাব পড়েছে মোবাইল অপারেটর রবির আয়ে। পাশাপাশি, উচ্চ মূল্যস্ফীতি ও চলমান অর্থনৈতিক স্থবিরতার কারণে টেলিযোগাযোগ খাতের মতো রবির আর্থিক ফলাফলেও বিরূপ প্রভাব পড়েছে। আর এ পরিস্থিতিতে রবি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তার আয়ের ৭০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ায় প্রভাবটি আরও প্রকট হয়।

বৃহস্পতিবার (১৫ মে) প্রকাশিত ২০২৫ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ওই প্রান্তিকে রবির মোট আয় দাঁড়িয়েছে ২,৩৪১.১ কোটি টাকা, যা এর আগের প্রান্তিকের তুলনায় ০.৬ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কম। ভয়েস ও ডাটা- উভয় খাতেই আয় কমেছে প্রতিষ্ঠানটির। চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় রবির আয় কমেছে ভয়েসে ০.৭ শতাংশ এবং ডাটায় ১১.৪ শতাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে রবির আয়কর, অবচয় ও অ্যামর্টাইজেশন পূর্ববর্তী আয় (ইবিআইটিডিএ) ৪৭.৫ শতাংশ মার্জিনসহ দাঁড়িয়েছে ১,১১০.৯ কোটি টাকায়। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে মার্জিন কমেছে ১ শতাংশীয় পয়েন্ট।

চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির কর-পরবর্তী মুনাফা (পিএটি) হয়েছে ১২৫.৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬ শতাংশ বেশি।

ডাটার দাম ধারাবাহিকভাবে কমে যাওয়া এবং মূল্যস্ফীতির চাপ ও পরিচালন ব্যয় বাড়ার কারণে রবির ইবিআইটিডিএ মার্জিন কমেছে। আর ইবিআইটিডিএ মার্জিন কমে যাওয়ার পাশাপাশি ও সরকারি কোষাগারে গত প্রান্তিকের তুলনায় বেশি অর্থ পরিশোধ করার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে পিএটি কমেছে রবির।

চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহকসংখ্যা ৫ কোটি ৬৪ লাখ, যা আগের প্রান্তিকের তুলনায় ৩.৭ লাখ ও আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ লাখ কম। রবির ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লাখ, আর ৪জি ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৬৭ লাখ। ৭৫.৫ শতাংশ সক্রিয় গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। আর সক্রিয় গ্রাহকদের ৬৫ শতাংশ ফোর-জি ব্যবহার করেন। সক্রিয় গ্রাহকসংখ্যার অনুপাতে এ দুটোতেই ইন্ডাস্ট্রিতে শীর্ষস্থানে রয়েছে রবি।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সিমের ওপর কর ২০০ থেকে ৩০০ টাকা করা হয়। এই পরিবর্তন এবং পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতার কারণে গ্রাহক সংখ্যা কমে যায়। এ পরিপ্রেক্ষিতে হারানো গ্রাহক সংখ্যা পুনরুদ্ধার ও নতুন গ্রাহক আকর্ষণে সতর্কতার সাথে কাজ করে আসছে রবি।

২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে ১৮ হাজারেরও বেশি সক্রিয় ফোর জি সাইটের মাধ্যমে দেশের প্রায় ৯৮.৯৭ শতাংশ জনসংখ্যার জন্য ফোর-জি কভারেজ নিশ্চিত করেছে রবি। এই প্রান্তিকে বিভিন্ন খাতে রবির মূলধনী বিনিয়োগ ছিল ৭৪.৭ কোটি টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০.২৪ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭.৬ শতাংশ বেশি।

গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে রবির গড় মাসিক ডাটা ব্যবহার আগের প্রান্তিকের তুলনায় বেড়েছে ৪.৩ শতাংশ। এটি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৮. ১ শতাংশ। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে রবি সরকারের কোষাগারে জমা দিয়েছে ১,৬২৭.৯ কোটি টাকা, যা ওই প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয়ের ৭০ শতাংশ।

রবির ভারপ্রাপ্ত সিইও এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম রিয়াজ রশিদ বলেন, “গত এক বছরে আমরা ডাটার দাম প্রায় ২০ শতাংশ কমিয়েছি। এর ফলে ডাটা ব্যবহারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেলেও রবির রাজস্ব বৃদ্ধির গতি ধরে রাখা সম্ভব হয়নি। অর্থনৈতিক স্থবিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মূল্যস্ফীতি ও কিছু অনিবার্য ব্যয় বৃদ্ধি আমাদের আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সর্বশেষ জাতীয় বাজেটে সিম কর বাড়ার প্রেক্ষাপটে আমরা নতুন গ্রাহক সংগ্রহে সতর্কভাবে এগিয়েছি, যাতে ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়। আমরা বিশ্বাস করি, অর্থনীতি শিগগিরই ঘুরে দাঁড়াবে। তবে ডাটার দাম ব্যাপক হারে কমে আসা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিকম সেক্টর বাংলাদেশমোবাইল অপারেটর রাজস্ব বিশ্লেষণমোবাইল ডাটা মূল্য হ্রাসরবিরবি আজিয়াটারবি আজিয়াটা আয় প্রতিবেদন ২০২৫রবি ইন্টারনেট রাজস্ব কমেছে

এই বিভাগ থেকে আরও পড়ুন

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী

গুগলের ২৫ বছরের রেকর্ড ভাঙল বিশ্বকাপ!
প্রযুক্তি সংবাদ

গুগলের ২৫ বছরের রেকর্ড ভাঙল বিশ্বকাপ!

আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ, নতুন বাডস ও ট্রাইফোল্ড
নির্বাচিত

আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ, নতুন বাডস ও ট্রাইফোল্ড

নির্বাচিত

‘ইন্টারনেটের সুফলকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান’

কেমন ছিল ‘বেসিস’এর  ২০১৮-২০২০ অর্থবছরের কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

এপিকটায় দুই বছরের জন্য নিষিদ্ধ বেসিস

নতুন বাজেট স্মার্টফোন আনছে পোকো
প্রযুক্তি সংবাদ

নতুন বাজেট স্মার্টফোন আনছে পোকো

Load More

ট্রেন্ডিং টপিক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 May 2025

ডাটার মূল্য হ্রাসে আয় কমেছে রবির

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix