Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় সম্ভাবনা দেখছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
ফাইভজিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় সম্ভাবনা দেখছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

ফাইভজি সরঞ্জামের নিরাপত্তা বিতর্কে যুক্তরাষ্ট্র ও ইউরোপে নিষেধাজ্ঞার মুখে দক্ষিণ এশিয়ার বাজারে নজর দিয়েছে চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকায় ফাইভজি প্রযুক্তির সস্তা সরঞ্জামের বাজার বিস্তারের সমূহ সম্ভাবনা দেখছে কোম্পানিটি। একই সঙ্গে ভারতকেও পাশে টানার চেষ্টা করছে এ টেক জায়ান্ট। খবর নিক্কেই এশিয়ান রিভিউ।

চীনের সেনাবাহিনীর সঙ্গে কোম্পানির সম্পর্ক রয়েছে, এমন একটি ধারণা থেকে ভারতের উদ্বেগ হুয়াওয়ে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ফাইভজির পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পরিকল্পনা মাথায় রেখে ভারতের এ উদ্বেগ দূর করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হুয়াওয়ে।

হুয়াওয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার মুখপাত্র নিক্কেই এশিয়ান রিভিউকে বলেন, রাজনীতির বাইরে গিয়ে ডিজিটালাইজেশনে গুরুত্ব দিলেই সব স্টেকহোল্ডারের স্বার্থ অক্ষুণ্ন থাকবে। গ্রাহকদের জন্য পরীক্ষামূলক উন্মোচনটি সফল করার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের। ফাইভজি ইকোসিস্টেমকে সামনে এগিয়ে নিতে আমরা শিল্প সহযোগীদের নিয়ে কাজ করব।

আগামী বছরের দ্বিতীয়ার্ধের মধ্যেই বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করতে চাইছে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। আর বাংলাদেশ ২০২১ সাল নাগাদ পঞ্চম প্রজন্মের এ ওয়্যারলেস নেটওয়ার্ক সেবা চালু করার চিন্তাভাবনা করছে।

বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বাস দক্ষিণ এশিয়ায়। বিপুল জনসংখ্যার এ অঞ্চলে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর হারও অনেক বেশি। ২০২৫ সাল নাগাদ এ হার ৬১ শতাংশ বেড়ে যাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ফলে এ অঞ্চল হুয়াওয়ের মতো ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য রীতিমতো স্বর্ণখনি তুল্য!

তাছাড়া কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়া অঞ্চলে হুয়াওয়ের আয়ও ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। গত সপ্তাহে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, ২০১৮ সালে দক্ষিণ এশিয়ায় তাদের মোট সাড়ে ১০ হাজার কোটি ডলার আয় হয়েছে। আগামী পাঁচ বছরে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ফাইভজি প্রযুক্তি কোম্পানির ১ লাখ ২০ হাজার কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি করবে বলে আশা করছে হুয়াওয়ে।

সাইবার মিডিয়া রিসার্চের ইন্ডাস্ট্রি ইন্টেলিজেন্স বিভাগের প্রধান প্রভু রাম বলেন, গোটা দক্ষিণ এশিয়াতেই খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে হুয়াওয়ে। বাংলাদেশ ও শ্রীলংকায় ফাইভজি নেটওয়ার্ক চালু করার ক্ষেত্রে কোম্পানিটির প্রভাব রয়েছে।

গত ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার দেশের টেলিকম অবকাঠামোয় হুয়াওয়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। শ্রীলংকার ডিজিটাল অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী অজিত পেরেরা এ সম্মেলনে জানান, চীনা প্রযুক্তি ব্যবহার নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। শ্রীলংকার ৭০ শতাংশ নাগরিক হুয়াওয়ের সরঞ্জাম ব্যবহার করে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বেইজিং ও ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে পাকিস্তানে ফাইভজি সেবা সম্প্রসারণে সবচেয়ে আশাবাদী হুয়াওয়ে। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পাকিস্তানে হুয়াওয়ের শক্ত অবস্থান রয়েছে। এখানে কোম্পানি আরো সুযোগ নিতে পারবে।

তবে দক্ষিণ এশিয়ায় ভালো করলেও ফাইভজি নেটওয়ার্কে হুয়াওয়ের পণ্য নিষিদ্ধ করা নিয়ে মিত্রদেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ কোম্পানির ব্যবসায় প্রভাব ফেলছে। গত বছর হুয়াওয়ের ক্যারিয়ার ব্যবসা ১ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। চলতি সপ্তাহে ব্রিটেনের আইএইচএস মার্কিট জানিয়েছে, বিশ্বের বৃহত্তম টেলিকম সরঞ্জাম নির্মাতা হিসেবে হুয়াওয়েকে পেছনে ফেলেছে সুইডিশ কোম্পানি সনি এরিকসন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার সিকিউরিটি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় থাইল্যান্ড
প্রযুক্তি সংবাদ

সাইবার সিকিউরিটি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় থাইল্যান্ড

নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
টেলিকম

নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
ই-কমার্স

রাসেলের মুক্তির সম্ভাবনায় আশা ইভ্যালির গ্রাহকদের মাঝে

দুর্দান্ত ক্যামেরা সহ আসছে এমআই এ৩
লিড স্টোরি

দুর্দান্ত ক্যামেরা সহ আসছে এমআই এ৩

চার মডেলের আইফোন ১২ উন্মোচন অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ফের বিশ্বের শীর্ষ স্মার্টফোন বিক্রেতা অ্যাপল

ব্যাংক হিসাব জব্দ
প্রযুক্তি সংবাদ

নগদের সাবেক এমডি তানভীরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix