Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ন্যানো স্যাটেলাইট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 9 January 2023
দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ন্যানো স্যাটেলাইট
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে প্রথম ন্যানো স্যাটেলাইট তৈরি করছেন এক দল শিক্ষার্থী। ইতোমধ্যে সফলভাবে স্যাটেলাইটের প্রোটোটাইপ বা টেকনিক্যাল মডেল তৈরি করেছেন তাঁরা। বর্তমানে স্যাটেলাইটের মূল অংশ বা ফ্লাইট মডেলের কাজ করছেন বেসরকারি আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ইইই বিভাগের পাঁচ শিক্ষার্থী। তাঁদের এ কর্মযজ্ঞে নেতৃত্ব দিচ্ছেন বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক।

আগেও বাংলাদেশি শিক্ষার্থীরা ন্যানো স্যাটেলাইট তৈরিতে সফল হয়েছেন। তবে সেটি জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজিতে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। আব্দুল্লাহ হিল কাফি, রায়হানা শামস ইসলাম অন্তরা ও মাইসুন ইবনে মনোয়ারের তৈরি ন্যানো স্যাটেলাইট ‘অন্বেষা’ ২০১৭ সালে উৎক্ষেপণ করা হয়।

তবে এবার বৈদেশিক সাহায্য ছাড়া কাস্টমাইজড ন্যানো স্যাটেলাইট তৈরি করতে যাচ্ছেন আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১০ সেন্টিমিটার প্রস্থ ও ২২ দশমিক ৩৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের দুই ইউনিটের স্যাটেলাইট তৈরিতে সফলতা এলে নিজস্ব উদ্যোগে ন্যানো স্যাটেলাইট যুগে প্রবেশ করবে বাংলাদেশ। সহজ হবে ভূমি জরিপ, কৃষি ও প্রতিরক্ষা ব্যবস্থা। ন্যানো স্যাটেলাইট তৈরির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা জানান, ‘এইউএসটিস্যাট’ নামের স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় স্থাপনের পরিকল্পনা রয়েছে এবং এর গ্রাউন্ড স্টেশন হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

ন্যানো স্যাটেলাইট প্রকল্পে জড়িত শিক্ষার্থীদের প্রতিনিধি মাহদী হাসান জানান, বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব স্যাটেলাইট রয়েছে। ভারতের ১৯টি বিশ্ববিদ্যালয়ে আছে। বাংলাদেশে ব্র্যাকের থাকলেও জাপানের সহায়তায়। এ থেকেই নিজস্ব প্রযুক্তি ও মেধায় ন্যানো স্যাটেলাইট তৈরির কথা ভাবেন তিনি। এর পর বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ আব্দুস শাকুর সিয়াম, আ ন ম আল মুহি, মারুফ হোসাইন ও মিরাজ হোসাইনকে নিজের চিন্তায় যুক্ত করেন। গত বছর জুনে বিভাগের শিক্ষক ওমর ফারুককে জানান। তাঁর তত্ত্বাবধানে ছয় মাসের পরিশ্রমে কাস্টমাইজড প্রোটোটাইপ তৈরিতে সফল হন। এর পর স্যাটেলাইটের একটি টেকনিক্যাল মডেল করে সেটির আদলে মূল অংশ বা ফ্লাইট মডেল তৈরির কাজ এগিয়ে চলেছে। ফ্লাইট মডেল বিস্তর এবং মহাকাশে উৎক্ষেপণে গ্রাউন্ড স্টেশন তৈরি করা প্রয়োজন। এ জন্য বিভাগের প্রধান ছাড়াও অন্য শিক্ষকদের এ প্রকল্পে যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

মাহদী হাসান বলেন, ‘কাজ করতে গিয়ে সামগ্রীর জোগানকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। অনেক কিছু দেশে পাওয়া যায়নি। পরে নিজেরা সেগুলো তৈরি করেছি। যেমন সৌরবিদ্যুৎ কাঠামো তৈরি করেছি। ফ্লাইট মডেলের সামগ্রী বাইরে থেকে আনতে হচ্ছে। সব মিলিয়ে ২০২৪ সালের মধ্যে আমরা এটি উৎক্ষেপণের আশা করছি।’

প্রকল্প দলের তত্ত্বাবধায়ক অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘কাস্টমাইজড মডেলটির ফ্লাইট অংশ তৈরির পর পরীক্ষা ও উৎক্ষেপণ করতে হবে। এর পর এটি চালু হবে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ইমেজ প্রসেসিং করে জিওগ্রাফিক্যাল সার্ভে, কৃষি ব্যবস্থা, প্রতিরক্ষাসহ নানা বিষয় ও গবেষণার দ্বার উন্মুক্ত হবে।’

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহ?জাহান মাহমুদ বলেন, ‘এইউএসটির শিক্ষার্থীরা প্রোটোটাইপ তৈরি করেছেন। এখনও অনেক কাজ বাকি। ব্র্যাকের শিক্ষার্থীরা বানিয়েছিল, জাপানে সুবিধা থাকায় তারা পরীক্ষা করতে পেরেছিল। এখানে টেস্টিং ও লঞ্চিং সুবিধা নেই। এ জন্য নির্মাণ শেষে বিদেশে পাঠাতে হবে। সবকিছু সফল হলে এটি হবে নিজস্ব মেধায় প্রথম ন্যানো স্যাটেলাইট।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাজারে আসছে দেশে তৈরি অপো স্মার্টফোন
নির্বাচিত

সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাজারে আসছে দেশে তৈরি অপো স্মার্টফোন

কমদামে ৫জি  ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

কমদামে ৫জি ফোন আনছে ওয়ানপ্লাস

বিশ্বে বঙ্গবন্ধুর মতো সর্বগুণে গুণান্বিত নেতা খুঁজে পাওয়া কঠিন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বিশ্বে বঙ্গবন্ধুর মতো সর্বগুণে গুণান্বিত নেতা খুঁজে পাওয়া কঠিন: মোস্তাফা জব্বার

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত

তিন ন্যানোমিটারের নতুন চিপ উন্মোচন স্যামসাংয়ের
নির্বাচিত

তিন ন্যানোমিটারের নতুন চিপ উন্মোচন স্যামসাংয়ের

সাইবার ঝুঁকিতে প্রায় ১ কোটি ২০ লাখ শিশু-কিশোর
প্রযুক্তি সংবাদ

সাইবার ঝুঁকিতে প্রায় ১ কোটি ২০ লাখ শিশু-কিশোর

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 January 2023

দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ন্যানো স্যাটেলাইট

Techzoom.TV |
TechzoomTV