Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪ টেলিকম অপারেটরের নেটওয়ার্কে ৫ লাখের বেশি ম্যালওয়্যার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ জুন ২০২২
৪ টেলিকম অপারেটরের নেটওয়ার্কে ৫ লাখের বেশি ম্যালওয়্যার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে রাজধানী ঢাকার মোবাইল ফোনের গ্রাহক সবচেয়ে বেশি ম্যালওয়্যার আক্রমণের শিকার হচ্ছেন। দেশের ৪ টেলিকম অপারেটরদের জন্য সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা সার্টের সাইবার থ্রেট গবেষণা দলের করা ‘হরাইজন স্ক্যানিং রিপোর্টে’ এ তথ্য উঠে এসেছে।

রিপোর্টে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল এই চারমাসের ম্যালওয়্যার সংক্রমণের হিসেব তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটকের গ্রাহকগণ ৫ লাখ ২৫ হাজার ৮২০ বার ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছেন।

বাংলাদেশ টেলিকম অপারেটরদের হরাইজন স্ক্যানিং প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি থেকে এপ্রিলে এই ম্যালওয়্যার সংক্রমণ পাওয়া গেছে।

ওই ৪ টেলিকম অপারেটর হচ্ছে গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক।

গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮৩ দশমিক শূন্য ২ মিলিয়ন। গ্রামীণফোনে মোট ২ লাখ ৯৪ হাজার ৬৫৭টি ম্যালওয়্যার এবং ৪৭টি ‘ইউনিক’ ম্যালওয়্যার পাওয়া গেছে। ‘অ্যান্ড্রয়েড ডট হুমার’ নামের এই ভাইরাসে হার সবচেয়ে বেশি ২৪ দশমিক ৪ শতাংশ।

আরো পডুন: ম্যালওয়্যার কি আর এটা থেকে কিভাবে বাঁচবেন?

রবি আজিয়াটার মোট ম্যালওয়্যার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৫৭৮টি। যার মধ্যে ৪০টি ‘ইউনিক’ ম্যালওয়্যার রয়েছে। রবিতে ‘অ্যাভালান্সি-অ্যান্ড্রোমিডা’ ভাইরাসের সংক্রমণের হার ১২ দশমিক ৮৫ শতাংশ।

বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩৭ দশমিক ৪১ মিলিয়ন। বাংলালিংকের মোট ম্যালওয়্যার সংখ্যা ৯৮ হাজার ৪২৩ এবং ৩১টি ‘ইউনিক’ ম্যালওয়্যার পাওয়া গেছে। বাংলালিংকে ‘অ্যান্ড্রয়েড ডট হুমার’ নামের ভাইরাসের হার ২১ দশমিক ৬৪ শতাংশ।

সরকারি অপারেটর টেলিটকে ২৮ হাজার ১৬২টি ম্যালওয়্যার শনাক্ত হয়েছে। তার মধ্যে ‘ইউনিক’ ম্যালওয়ার ৩১টি। টেলিটকে ‘অ্যাভালান্সি-অ্যান্ড্রোমিডা’ ভাইরাসের হার ১১ দশমিক ৩৯ শতাংশ।

ম্যালওয়্যার কি

ম্যালওয়্যার একটি ক্ষতিকর এপ্লিকেশন। যা স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইসে অনুমতি ছাড়াই বিভন্ন কার্যক্রম পরিচালনা করতে পারে। সেটি হতে পারে আপনার উপর নজরদারি করা, আপনার মোবাইলের কর্মক্ষমতা কমিয়ে দেওয়া অথবা আপনার ডিভাইসে থাকা ডাটা হাতিয়ে নেওয়া। ব্যাংক একাউন্ট, ক্রেডিট কার্ডের তথ্যও হ্যাকারদের কাছে চলে যেতে পারে।

তাই সাইবার বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনে অ্যাপ ইনস্টল করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে করে ভুয়া বা বিপজ্জনক কোনো অ্যাপস ফোনে ইনস্টল না হয়ে যায়। সন্দেহজনক লিংক ক্লিক করা থেকেও বিরত থাকতে হবে।

বাংলাদেশ ই-গভর্নমেন্টে সার্ট টেলিকম অপারেটরদের আইটি অবকাঠামো রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দিয়েছে। ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবেলায় তাদের সক্ষমতা বাড়ানোর কথাও বলা হয়েছে।

সফোস ২০২২ রিপোর্ট
বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাউড-নেটিভ সিকিউরিটি প্ল্যাটফর্ম সোফোস, সম্প্রতি তাদের স্টেট অফ র‍্যানসমওয়্যার ২০২২ রিপোর্টে রিয়েল-ওয়ার্ল্ড র‍্যানসমওয়্যার অভিজ্ঞতার বার্ষিক পর্যালোচনা প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, জরিপে প্রায় ৬৬% সংস্থা ২০২১ সালে র‍্যানসমওয়্যারের শিকার হয়েছিল।

এশিয়া-প্যাসিফিক, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা জুড়ে প্রায় ৩১টি দেশের ৫,৬০০ টি সংস্থার জরিপ করার পর সোফোস এই প্রতিবেদনটি তৈরি করেছে। সমীক্ষা চলাকালীন ৯৬৫টি কোম্পানি তাদের র‍্যানসমওয়্যার পেমেন্টের বিবরণ শেয়ার করেছে।

প্রতিবেদনে আরও প্রকাশিত হয়েছে যে র‍্যানসমওয়্যার আক্রমণে ডেটা এনক্রিপ্ট করা সংস্থাগুলি তাদের ডেটা ফেরত পেতে মোটামুটিভাবে ৮,১২,৩৬০ ইউএস ডলার বা প্রায় ৭ কোটি টাকা খেসারত দিয়েছে । উপরন্তু, ৪৬% ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ডেটা এনক্রিপ্টেড ছিল এবং ব্যাকআপ সহ অন্যান্য ডেটা পুনরুদ্ধারের পদ্ধতি থাকা সত্ত্বেও তারা মুক্তিপণ পরিশোধ করেছে।

Tags: টেলিকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল সক্রিয়
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল সক্রিয়

চার্জিং প্রযুক্তিতে তাক লাগানোর ঘোষণা শাওমির
লিড স্টোরি

চার্জিং প্রযুক্তিতে তাক লাগানোর ঘোষণা শাওমির

প্রথমদিনে এক লাখ ইউনিট বিক্রির রেকর্ড গড়েছে নাথিং ফোন ২এ
লিড স্টোরি

প্রথমদিনে এক লাখ ইউনিট বিক্রির রেকর্ড গড়েছে নাথিং ফোন ২এ

আসুস জেনবুক ফ্লিপ এসঃ কি আছে এতে ?
লিড স্টোরি

আসুস জেনবুক ফ্লিপ এসঃ কি আছে এতে ?

অটো চিপের সংকট ২০২৩ পর্যন্ত থাকবে
প্রযুক্তি সংবাদ

চিপ প্রযুক্তির সুরক্ষায় তাইওয়ানের নতুন আইন

কলড্রপ হলে টাকা ফেরতের নির্দেশনা বিটিআরসি’র
টেলিকম

কলড্রপ হলে টাকা ফেরতের নির্দেশনা বিটিআরসি’র

Load More

ট্রেন্ডিং টপিক

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
অর্থ ও বাণিজ্য

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix