Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 June 2022
রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল
Share on FacebookShare on Twitter

আগামী দুই বছরের জন্য শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন মাস্টার-ব্লাস্টার ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। আজ রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

নেটওয়ার্ক সক্ষমতা, ডিজিটাল উদ্ভাবন এবং গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে রবি’র বিভিন্ন উদ্যোগের প্রচারে কাজ করবেন তামিম। এছাড়া তিনি রবি’র টেলিভিশন বিজ্ঞাপন, গ্রাহকদের সাথে সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন ।

রবির সাথে নতুন পথ চলার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তামিম বলেন, “হোক ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং অথবা গ্রাহকের জীবনকে সহজ করে তোলার মত সল্যুশন মার্কেটে নিয়ে আসা; ডিজিটাল স্পেস ও ক্রিকেটকে একই সূতায় বেঁধে রেখেছে উদ্ভাবনী চিন্তাধারা। তাই দেশজুড়ে শীর্ষস্থানীয় উদ্ভাবনী ব্র্যান্ড রবি’র নেটওয়ার্কের সক্ষমতা এবং ডিজিটাল দক্ষতার প্রচারে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ।”

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন,” আজ আমরা দেশের ৯৮ দশমিক ২ শতাংশ জনগণের কাছে আমাদের ফোরজি নেটওয়ার্ক পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ২০১৯ সাল থেকে দেশে সর্বাধিক সংখ্যক নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করার মাধ্যমে এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। সম্প্রতি স্পেকট্রাম নিলামের পর, প্রতি নেটওয়ার্ক সাইটে গ্রাহক প্রতি সর্বোচ্চ স্পেকট্রাম বরাদ্দের লক্ষ্যে রবি সম্পূর্ণ প্রস্তুত। এর ফলে গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ক্ষেত্রে আমরা আরো একধাপ এগিয়ে গেছি। আমরা নিশ্চিত, এই পর্যায়ে রবি’র ডিজিটাল অগ্রযাত্রায় তামিমের সম্পৃক্ততা আমাদের উদ্ভাবনী উদ্যোগগুলোকে আরো গ্রাহকবান্ধব করে তুলবে। “

রবি’র অ্যাক্টিং সিইও এম. রিয়াজ রশীদ বলেন, “বিশ্বের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমাদের সাথে যুক্ত হওয়ায় আমরা সত্যিই গর্বিত। তামিম যখনই মাঠে নামেন, শৈল্পিকভাবে সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হয়। আমরা বিশ্বাস করি, তার শৈল্পিক খেলার অনন্য আবেদনের সাথে গ্রাহকদের জন্য সর্বোত্তম ডিজিটাল নেটওয়ার্ক নিশ্চিত করার যে লক্ষ্য নিয়ে রবি কাজ করে যাচ্ছে তার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আমি নিশ্চিত তামিম ও রবি’র এই ওপেনিং জুটি ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশে গড়ায় একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে।”

২০০৭ সালে অভিষেক হওয়া তামিম ইকবাল খান বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক। তিনি ডিসেম্বর ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত জাতীয় দলের সহ-অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি হাফ-সেঞ্চুরির মাইলফলক অর্জন করেছিলেন তিনি। বর্তমানে তিনি সর্বকালের সেরা বাংলাদেশি ব্যাটসম্যানদের একজন হিসাবে বিবেচিত।

২০১১ সালে তিনি উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাকের বর্ষসেরা চার ক্রিকেটারের একজন এবং উইজডেনের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন। ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করা তিনি একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান। তামিম আন্তর্জাতিক ম্যাচে ২৫টি সেঞ্চুরিসহ সব ধরনের ক্রিকেট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্ন্যাপড্রাগনের তুলনায় অধিক শক্তিশালী ডাইমেনসিটি ২০০০
প্রযুক্তি সংবাদ

স্ন্যাপড্রাগনের তুলনায় অধিক শক্তিশালী ডাইমেনসিটি ২০০০

ক্যামেরা বিভাগ বিক্রি করে দিচ্ছে অলিম্পাস
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক ভিডিও তৈরির সেরা যত ক্যামেরা

ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুক গ্রুপে ইউজারনেম ও নিকনেম

পাবজিকে সরিয়ে শীর্ষে ‘কল অব ডিউটি’
নির্বাচিত

পাবজিকে সরিয়ে শীর্ষে ‘কল অব ডিউটি’

‘ওয়ালটনের বিরুদ্ধে প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত’
প্রযুক্তি সংবাদ

‘ওয়ালটনের বিরুদ্ধে প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত’

দিনাজপুরে হাবিপ্রবিতে ৪র্থ শিল্পবিপ্লব বিষয়ক আইডিয়া প্রকল্পের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

দিনাজপুরে হাবিপ্রবিতে ৪র্থ শিল্পবিপ্লব বিষয়ক আইডিয়া প্রকল্পের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 June 2022

রবি'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম ইকবাল

Techzoom.TV |
TechzoomTV