Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্যারিস কল এ যোগ দিয়েছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 3 August 2019
প্যারিস কল এ যোগ দিয়েছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

গত ১ আগস্ট প্যারিস কল এ যোগ দিয়েছে হুয়াওয়ে। প্যারিস কল এমন একটি ঘোষণাপত্র, যার মাধ্যমে চুক্তিবদ্ধ সকলেই একটি নিরাপদ সাইবারস্পেস প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করে।

প্যারিস কল এর সদস্য হওয়ার জন্য আরো ৫৬৪টি সংস্থার সাথে নিজেদেরকে যুক্ত করেছে এবং এই ৫৬৪ টি সংস্থার সকলেই ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সিস্টেমগুলির সুরক্ষা জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গ্রুপের সদস্যদের মধ্যে রয়েছে ৬৭টি ষ্টেট, ১৩৯ টি আন্তর্জাতিক ও সামাজিক সংস্থা এবং ৩৫৮টি বেসরকারি কোম্পানি।

২০১৮ সালের নভেম্বর মাসে ফরাসি সরকার প্যারিস কল এর প্রবর্তন করে, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জিং ইস্যুগুলি সমাধানের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করা হবে। ডিজিটাল পণ্যগুলিকে আরো নিরাপদ, সাইবার ক্রাইমের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং সীমানার বাইরে থাকা অংশীদারদের সাহায্য করার প্রয়াস নিয়ে কাজ করে যাচ্ছে চুক্তিবদ্ধ সকল সদস্যরা।

তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পণ্যের একটি শীর্ষস্থানীয় সরবরাহকারী হিসাবে হুয়াওয়ে তাদের তৈরিকৃত পণ্য এবং সরবরাহকৃত সল্যুশনসগুলিকে যতটা সম্ভব সুরক্ষিত করার লক্ষ্যে প্রচুর গবেষণা করে এবং এই খাতে তাদের বিনিয়োগও প্রচুর। বর্তমানে প্রায় ১৭০ এর অধিক দেশে হুয়াওয়ের কার্যক্রম চলছে এবং সেখানে কাজ করছে প্রায় ১ লাখ ৮৮ হাজার কর্মী, যারা প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে তিন বিলিয়নেরও অধিক মানুষকে। উল্লেখ্য, ২০১৮ সাল শেষে হুয়াওয়ের আয় প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা আগের বছরের চেয়ে ১৯.৫% বেশি। এছাড়া গবেষণা ও উন্নয়নে (আরএন্ডডি) হুয়াওয়ের বিনিয়োগ মোট বার্ষিক রাজস্বের ১৪.১% এবং এই সেক্টরে কাজ করছে ৮০ হাজারের অধিক কর্মী। এছাড়াও সমস্ত গ্রাহক এবং ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানিটি।

এ প্রসঙ্গে হুয়াওয়ের গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অফিসার জন সাফল্ক বলেন, “আমাদের অস্তিত্বের মূল ভিত্তি হচ্ছে উন্নতর সুরক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করা। সরকার, গ্রাহক এবং তাদের গ্রাহকদের জন্য পণ্য এবং পরিসেবাগুলির স্থিতিস্থাপকতা এবং সুরক্ষা বৃদ্ধি করতে পারে এমন যেকোনো প্রচেষ্টা, ধারণা বা পরামর্শকে আমরা সমর্থন করি। এছাড়াও, আমরা ওপেননেস, ট্রান্সপারেন্সি এবং আন্তর্জাতিকভাবে সম্মত মানদন্ড মেনে চলাসহ সাইবার ক্রাইম থামানোর ক্ষেত্রে প্রতিরক্ষা ব্যবস্থার উনয়নের জন্য বিশ্বব্যাপী সহযোগিতামূলক পদক্ষেপগুলিকে সমর্থন করি।”

প্যারিস কলের সদস্য হিসেবে, হুয়াওয়ে সমস্ত প্রযুক্তিপণ্যের সরবরাহকারীদের উদ্দেশ্যগত পরীক্ষা এবং মান যাচাইকরণের ক্ষেত্রে পরামর্শ প্রদান করবে। যেকোনো ভেন্ডরের তৈরিকৃত প্রযুক্তিপণ্যের নিরাপত্তা নিরীক্ষণে তৃতীয় পক্ষ নিয়োগ করার ফলে এটা নিশ্চিত করা যাবে যে, নিরাপত্তা বিষয়ে দেয়া সিদ্ধান্তগুলি পুরোটাই তথ্য এবং উপাত্তের ভিত্তিতে নেয়া। এর মধ্যে থাকবে না কোন আবেগ কিংবা রাজনৈতিক প্রভাব।

ডিজিটাল বিশ্বকে আরো সুরক্ষিত করার জন্য হুয়াওয়ে সরকার, বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ভি৬০ লাইট: এক ছবিতেই চার ঋতুর জাদু
নির্বাচিত

ভিভো ভি৬০ লাইট: এক ছবিতেই চার ঋতুর জাদু

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন
প্রযুক্তি সংবাদ

ক্রোম ব্রাউজারের হিডেন ফিচারগুলো জেনে নিন

বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক
প্রযুক্তি সংবাদ

বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক

কম্পিউটার ও ফোনের দাম বাড়াতে পারে এআইয়ের উচ্চ চাহিদা
নির্বাচিত

কম্পিউটার ও ফোনের দাম বাড়াতে পারে এআইয়ের উচ্চ চাহিদা

টিএসএমসির তথ্য ফাঁসের অভিযোগকে ভিত্তিহীন বলল ইন্টেল
নির্বাচিত

টিএসএমসির তথ্য ফাঁসের অভিযোগকে ভিত্তিহীন বলল ইন্টেল

ক্রুসিয়াল ব্রান্ডের র‌্যাম বাজারে ছেড়েছে স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ক্রুসিয়াল ব্রান্ডের র‌্যাম বাজারে ছেড়েছে স্মার্ট টেকনোলজিস

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 August 2019

প্যারিস কল এ যোগ দিয়েছে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV