Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি টাওয়ার কি মানবদেহের জন্য ক্ষতিকর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২
ফাইভজি টাওয়ার কি মানবদেহের জন্য ক্ষতিকর
Share on FacebookShare on Twitter

সেলফোনের নেটওয়ার্ক সরবরাহে টেলিকম প্রতিষ্ঠানগুলো অঞ্চলভেদে টাওয়ার বসায়। টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক সরবরাহের ক্ষতিকর দিক নিয়ে আগে থেকেই আলোচনা-সমালোচনা চলে আসছিল। নেটওয়ার্ক উন্নয়নের অংশ হিসেবে বর্তমানে ফাইভজির প্রসার ঘটছে। আর এ ফাইভজি নেটওয়ার্কের টাওয়ার মানবদেহের জন্য ক্ষতিকর কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে।

মেলবোর্নের একদল গবেষক শহরের বিভিন্ন টাওয়ার থেকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গপ্রবাহের মাত্রা তদারক ও পর্যালোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হন যে সেলুলার নেটওয়ার্কের উন্নতি মানবদেহে ক্ষতিকর কোনো প্রভাব ফেলে না। এবিসি নিউজ এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। দেশটিতে ফাইভজি নেটওয়ার্কের প্রসার নিয়ে যে মিথ বা কুসংস্কার রয়েছে সেটি প্রতিহতে কাজ করছে অস্ট্রেলিয়ার রেডিয়েশন প্রটেকশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি এজেন্সি (আরপানসা বা এআরপিএএনএসএ)।

সাম্প্রতিক বছরগুলোয় অস্ট্রেলিয়ায় পঞ্চম প্রজন্মের মোবাইল সেলুলার নেটওয়ার্ক চালুর বিরুদ্ধে বিভিন্ন প্রধান শহরে আন্দোলন চলে আসছে। সমালোচকদের দাবি, এ প্রযুক্তি মানবদেহের জন্য ক্ষতিকর এবং পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।

আরপানসার দলটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে হার্স্টব্রিজ থেকে পশ্চিমে হপারস ক্রসিং এবং ফ্রাঙ্কস্টনের কাছাকাছি স্কাই পর্যন্ত ৫০টির বেশি টাওয়ারের তরঙ্গপ্রবাহ পর্যবেক্ষণ করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় ফাইভজি নেটওয়ার্কের আউটপুট পরীক্ষা করল। রেডিও তরঙ্গের আউটপুট ফ্রিকোয়েন্সির সঙ্গে পরিবর্তিত হলেও আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় আলাদা নিয়ম করা হয়েছে। সে হিসেবে তরঙ্গপ্রবাহ প্রতি বর্গমিটারে ২ থেকে ১০ ওয়াটের মধ্যে থাকবে। ডান্ডেনং পাহাড়ে থাকা টাওয়ার থেকে সবচেয়ে বেশি নির্গমনের তথ্য পাওয়া গিয়েছে।

এক বিবৃতিতে ড. হেন্ডারসন বলেন, আমাদের জরিপের তথ্যানুযায়ী যেখানে সবচেয়ে বেশি তরঙ্গপ্রবাহ পাওয়া গিয়েছে সেটিও অনুমোদিত পরিমাণের চেয়ে ৭০০ ভাগ নিচে। সেই সঙ্গে এ তরঙ্গপ্রবাহ রেডিও ব্রডকাস্টিং টাওয়ার থেকে আসছিল। তার তথ্যানুযায়ী, শহরের অন্যান্য অংশ থেকে তরঙ্গ নির্গমনের মাত্রা নির্ধারিত সীমার তুলনায় দুই হাজার ভাগ কম। এবিসি নিউজের তথ্যানুযায়ী, একটি সাধারণ মাইক্রোওয়েব এক হাজার ওয়াট ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ব্যবহার করে, যেখানে সেলফোনে দুই ওয়াটেরও কম শক্তি ব্যবহূত হয় এবং এটি ধারাবাহিকও নয়।

ড. হেন্ডারসন আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের শেষে ভোটের ফল প্রকাশ করা হলেও সেটি ফাইভজি নিয়ে কম জানাশোনা ব্যক্তিদেরও উপকার করবে। ফাইভজি ও রেডিও তরঙ্গের বিষয়ে দেশে নানা ধরনের গুজব ও কুসংস্কার ছড়ানো হচ্ছে। এ জরিপ পরিচালনার পর এগুলো ভিত্তিহীন হয়ে পড়বে।

যুক্তরাষ্ট্রে একই বিষয়ে আলোচনা শুরু হলে সিভিল এভিয়েশন সেফটি অথরিটি জানুয়ারিতে ফাইভজি টাওয়ারের কারণে রেডিও আল্টিমিটারে কোনো ক্ষতি হলে সে বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য পাইলটদের প্রতি আহ্বান জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন দ্রুত গরম হয়ে গেলে করণীয়
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন দ্রুত গরম হয়ে গেলে করণীয়

শিগগিরই ভারতের বাজারে আসবে পোকো এক্স ৬ নিও
প্রযুক্তি সংবাদ

শিগগিরই ভারতের বাজারে আসবে পোকো এক্স ৬ নিও

ঢাকায় স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিলল চমকপ্রদ গতি
টেলিকম

ঢাকায় স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষা, মিলল চমকপ্রদ গতি

অবিশ্বাস্য কম দামে বাজারে আসছে অ্যাপলের নয়া হোম পড মিনি
নির্বাচিত

অবিশ্বাস্য কম দামে বাজারে আসছে অ্যাপলের নয়া হোম পড মিনি

অবিশ্বাস্য মূল্যে অনবদ্য ডিভাইস অপো এ৩এক্স এখন ১২,৯৯০ টাকায়!
নির্বাচিত

অবিশ্বাস্য মূল্যে অনবদ্য ডিভাইস অপো এ৩এক্স এখন ১২,৯৯০ টাকায়!

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য
নির্বাচিত

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার
ই-কমার্স

দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্টে থাকছে আকর্ষণীয় অফার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট ও দারুণ সব পুরস্কার

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ
অটোমোবাইল

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে স্মার্টফোন–ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে অনার

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ আগস্ট ২০২২

ফাইভজি টাওয়ার কি মানবদেহের জন্য ক্ষতিকর

Techzoom.TV |
TechzoomTV