Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিপির দাবি প্রত্যাখ্যান করে যা বললো মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
জিপির দাবি প্রত্যাখ্যান করে যা বললো মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন
Share on FacebookShare on Twitter

ফাইবার ক্যাবল বিচ্ছিন্নের কারণে সারাদেশে নেটওয়ার্ক বিপর্যয় হয়েছে- গ্রামীণফোনের এমন বক্তব্য যুক্তিসঙ্গত নয় বলে দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন।

এতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। জিপির প্রায় ৯ কোটি গ্রাহক এই দুই ঘণ্টা নেটওয়ার্ক ভোগান্তিতে পড়ে এবং অনেক গ্রাহক মনে করেছিল- তাদের হ্যান্ডসেটে সমস্যা কিংবা সিমের সমস্যা। পরবর্তীতে জানা গেল জিপির বক্তব্য থেকে যে- টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে ফাইবার কেবল কাটা পড়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দুই ঘণ্টা যারা জিপির নম্বর দিয়ে মোবাইল ব্যাংকিং পরিচালনা করেছিল তারা এই সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার, জিপির এই ‘ঘোড়া’ যুক্তি মোটেও বাস্তবসম্মত নয়। প্রথমত, যদি টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে ফাইবার কেবল বিচ্ছিন্ন হয়, তাহলে সারাদেশে নেটওয়ার্ক বিপর্যয় হলো কেন। দ্বিতীয়ত, ওই ফাইবার যদি বেসরকারি প্রতিষ্ঠান সামিট অথবা ফাইবার হয়ে থাকে তাহলে অন্য অপারেটরদের একইভাবে নেটওয়ার্ক সমস্যায় পড়ার কথা কিন্তু তা হয়নি। তৃতীয়ত, জিপি ১৬ দশমিক ৫ শতাংশ ফাইবার কানেকশনের মাধ্যমে গ্রাহকদের সার্ভিস দিয়ে থাকে। তারা মাইক্রোওয়েভ ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক সক্রিয় করে রাখে।

মহিউদ্দিন আহমেদ বলেন, যদি সাময়িক সময়ের জন্য ফাইবার কানেকশন বিচ্ছিন্ন হয়ে পড়েছে এটা ধরা হয়, তাহলেও তারা মাইক্রোওয়েভ দিয়ে সার্ভিস দিতে পারত। হতে পারে নেটওয়ার্ক অতটা স্ট্রং হতো না তবে মোটামুটি সার্ভিস দিয়ে রাখতে পারত। আমাদের ধারণা, গ্রামীণফোন সত্য গোপন করেছে। হতে পারে তাদের সুইচিং অপারেশনে বড় কোনো বিপর্যয় ঘটেছে। কমিশনের উচিত দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত সত্য বের করা।

একই সঙ্গে গ্রাহকদের ক্ষতি পুষিয়ে দেওয়া জিপির একান্ত দায়িত্ব বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এম৩১ ডিভাইসের নতুন সংস্করণ নিয়ে এলো স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি এম৩১ ডিভাইসের নতুন সংস্করণ নিয়ে এলো স্যামসাং

হুয়াওয়ে এনজয় জেট ৫জি
নির্বাচিত

হুয়াওয়ে এনজয় জেট ৫জি

অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে
নির্বাচিত

অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে

ঝোঁক বাড়ছে ফিচার ফোনের প্রতি
নির্বাচিত

ঝোঁক বাড়ছে ফিচার ফোনের প্রতি

ভারত থেকে স্মার্টফোনের রপ্তানি দ্বিগুণ হয়েছে গত এক বছরে
নির্বাচিত

ভারত থেকে স্মার্টফোনের রপ্তানি দ্বিগুণ হয়েছে গত এক বছরে

নাম, তারিখ, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড? বিপদ সামনেই
কিভাবে করবেন

নাম, তারিখ, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড? বিপদ সামনেই

Load More

ট্রেন্ডিং টপিক

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা
প্রযুক্তি সংবাদ

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?
অটোমোবাইল

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও
প্রযুক্তি সংবাদ

প্রথা ভেঙে ১৩৫ ডলারে স্পেসএক্সের রেকর্ড ভাঙা আইপিও

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!
প্রযুক্তি সংবাদ

কম্পিউটেক্সের আগেই এনভিডিয়া-মাইক্রোসফটের রহস্যময় ‘N1X’ চমক!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ ফেব্রুয়ারি ২০২৩

জিপির দাবি প্রত্যাখ্যান করে যা বললো মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

Techzoom.TV |
TechzoomTV