Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫জি নেটওয়ার্কে হুয়াওয়ে, জিটিই নিষিদ্ধ করার পথে জার্মানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 10 March 2023
হুয়াওয়ে-জিটিইকে পাশে চায় ভারতীয় অপারেটররা
Share on FacebookShare on Twitter

নিজ দেশের টেলিযোগাযোগ সরবরাহকদের ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ে ও জিটিই’র মতো চীনা কোম্পানির যন্ত্রাংশ ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে জার্মানির সরকার।

এরইমধ্যে বিভিন্ন নেটওয়ার্কে থাকা এ ধরনের উপাদানগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। ফলে, এগুলোও সরবরাহকদের সরাতে ও বদলাতে হতে পারে বলে সোমবার এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান সংবাদমাধ্যম জিট অনলাইন।

চীনের সঙ্গে নিজেদের সম্পর্কের আওতা পুনরায় বিবেচনা করা দেশটির সরকারের মন্তব্য রয়টার্স জানতে চাইলে, তাৎক্ষণিক কোনো সাড়া মেলেনি। তবে, এক সূত্র ওই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

হুয়াওয়ে ও জিটিই’র সমালোচকরা বলছেন, চীনের নিরাপত্তা সংস্থার সঙ্গে তাদের ঘনিষ্ট সম্পর্কের মানে দাঁড়ায় ভবিষ্যতে বৈশ্বিক মোবাইল নেটওয়ার্কে তাদের যুক্ত করলে চীনা গুপ্তচর, এমনকি নাশকতাকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে প্রবেশের সুযোগ পেতে পারে।

হুয়াওয়ে, জিটিই ও চীনা সরকার এই দাবি নাকচ করে বলছে, চীনের বাইরের প্রতিদ্বন্দ্বীদের তারা ‘সুরক্ষামূলক দৃষ্টিভঙ্গি’ থেকে সমর্থন করে।

হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, নির্দিষ্ট কিছু যন্ত্রাংশের ব্যবহার নিয়ে সম্ভাব্য নিষেধাজ্ঞার অনুমান সম্পর্কে তারা কোনো মন্তব্য করবেন না। তিনি আরও বলেন, জার্মানি ও বাকি বিশ্বে প্রযুক্তি সরবরাহে গত ২০ বছর ধরে কোম্পানির ‘খুব ভালো নিরাপত্তা রেকর্ড’ ছিল। এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি জিটিই।

২০২১ সালে জার্মানি এক আইটি সুরক্ষা আইন পাস করে, যা পরবর্তী প্রজন্মের বিভিন্ন নেটওয়ার্কের টেলিযোগাযোগ সরঞ্জাম উৎপাদককদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। তবে, হুয়াওয়ে ও জিটিই’র ওপর এতোদিন সরাসরি নিষেধাজ্ঞা দেয়নি দেশটি।

নতুন এক প্রতিবেদন দেখাচ্ছে, প্রকৃতপক্ষে জার্মানি ৪জি’র বদলে ৫জি ‘রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (আরএএন)’ সুবিধা পেতে হুয়াওয়ের ওপর তুলনামূলক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। সরবরাহকরা অবশ্য নিজেদের মূল নেটওয়ার্কে এই কোম্পানির প্রযুক্তির ব্যবহার এড়িয়ে চলছেন।

জিট অনলাইন বলেছে, বেশ কয়েক মাস ধরেই দেশটির সাইবার নিরাপত্তা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করছে, ৫জি নেটওয়ার্কে ক্রমাগত বাড়তে থাকা এইসব উপাদান দেশটির নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে কি না।

সরকারী সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপমাধ্যমটি বলছে, এই জরিপ এখনও আনুষ্ঠানিকভাবে শেষ না হলেও এর ফলাফল এরইমধ্যে পরিষ্কার। তা হলো, দেশটির সরকার বিভিন্ন অপারেটরের ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ে ও জিটিই’র তৈরি কিছু সংখ্যক নিয়ন্ত্রক উপাদানের ব্যবহার নিষিদ্ধ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে
নির্বাচিত

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

ডিসপ্লেতে মোড়ানো শাওমির নতুন ফোন!
নির্বাচিত

ডিসপ্লেতে মোড়ানো শাওমির নতুন ফোন!

দেশের সব বিমানবন্দরে চালু হচ্ছে উচ্চগতির ফ্রি ওয়াইফাই
টেলিকম

দেশের সব বিমানবন্দরে চালু হচ্ছে উচ্চগতির ফ্রি ওয়াইফাই

১৯ শতাংশ ছাড়ে দারাজে ওয়ালটন ল্যাপটপ
ছাড় ও অফার

১৯ শতাংশ ছাড়ে দারাজে ওয়ালটন ল্যাপটপ

রবি ও এয়ারটেলের কাস্টমার কেয়ার নম্বর পরিবর্তন হচ্ছে
টেলিকম

রবি ও এয়ারটেলের কাস্টমার কেয়ার নম্বর পরিবর্তন হচ্ছে

একদিনেই ১০ লাখ ইউজার পেয়েছে ব্লুস্কাই
নির্বাচিত

একদিনেই ১০ লাখ ইউজার পেয়েছে ব্লুস্কাই

Load More

ট্রেন্ডিং টপিক

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির
টেলিকম

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
প্রযুক্তি বাজার

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল মোবাইল ফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল মোবাইল ফোন জব্দ

অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 March 2023

৫জি নেটওয়ার্কে হুয়াওয়ে, জিটিই নিষিদ্ধ করার পথে জার্মানি

Techzoom.TV |
TechzoomTV