Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৬জি আসছে, জানুন কবে চালু হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 August 2023
সেনাবাহিনীর জন্য ৬জি চালু করছে চীন!
Share on FacebookShare on Twitter

৫জি চালুর পর এবার ৬জি চালু হচ্ছে ভারতে। শিগগিরই দেশটিতে যষ্ঠ প্রজন্মের এই টেলিকম নেটওয়ার্ক চালু হবে। গতকাল ১৫ আগস্ট বুধবার ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অচিরেই ৬জি চালুর আশ্বাস দেন।

এই সময় মোদি বলেন, ৬জি নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছে।

তিনি আরও জানিয়েছেন, ৫জি নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে ভারত সবথেকে দ্রুত এগোচ্ছে। ভারতের ৭০০টি জেলায় পৌঁছে গিয়েছে ৫জি পরিকাঠামো।

৬জি কী?

৬জি হল সিক্সথ জেনারেশন বা ষষ্ঠ প্রজন্মের সেলুলার প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে, সেকেন্ডের ভগ্নাংশে যোগাযোগ স্থাপন করা যাবে বলে আশা করা হচ্ছে। এর আগে ৪জি এবং ৫জি নেটওয়ার্ক চালু হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। বর্তমানে ভারতেও ৫জি চালু আছে। বলাই বাহুল্য ৬জি আরও উচ্চতর ফ্রিকোয়েন্সি ব্যান্ডের নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক এখনও তৈরি না হলেও, বিশেষজ্ঞদের মতে, ৬জি প্রযুক্তি ব্যবহার করে মুহূর্তের মধ্যে তথ্য আদানপ্রদান করা যাবে। ২জি নেটওয়ার্কে আমরা শুধু টেক্সট মেসেজ পাঠাতে পারতাম। ৪জি আসার পর ইন্টারনেটের গতি বাড়ায় একটি সম্পূর্ণ মোবাইল অ্যাপ সিস্টেম চালু করা গিয়েছে। ৬জি অগণিত মেশিন এবং গ্যাজেটকে স্থলে এবং আকাশে একসঙ্গে সংযুক্ত করবে।

বিশেষজ্ঞদের মতে, ৬জি প্রযুক্তি এলে, ভৌত জগত এবং ডিজিটাল জগতের মধ্যের পার্থক্য প্রায় ঘুঁচে যাবে।

৫জির থেকে কোথায় আলাদা ৬জি?

বিশেষজ্ঞদের মতে, ৬জি বর্তমানের ৫জি প্রযুক্তিকে সব দিক থেকে টেক্কা দেবে। আশা করা হচ্ছে, ৬জি এক মাইক্রোসেকেন্ডে এক টেরাবাইট বা ১০০০ গিগাবাইট ডেটা পাঠাতে পারবে। ৫জি এক মিলিসেকেন্ড অর্থাৎ, ১০০০ মাইক্রোসেকেন্ডে ২০ গিগাবাইট পর্যন্ত তথ্য সরবরাহ করতে পারে। এটি অবশ্য প্রাথমিকভাবে মেশিন-টু-মেশিন যোগাযোগের ক্ষেত্রেই কার্যকর হবে। এটি এতই দ্রুতগামী, যে আমাদের মস্তিষ্কের পক্ষে এটি ধরা প্রায় অসম্ভব। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ৬জি প্রযুক্তির মাধ্যমে দূর থেকেই কারখানাগুলি নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ি চালানো যাবে, একে অপরের সঙ্গে কথা বলা যাবে, মানুষের অনুভূতি বুঝতে পারবে যন্ত্র।

কবে আসবে ৬জি?

এখনও পর্যন্ত, ৬জি কবে আসবে, তার কোনও নির্দিষ্ট দিন জানা যায়নি। শুধু ভারতে নয়, বিশ্বের সর্বত্রই এই প্রযুক্তি এখনও বিজ্ঞানীদের কল্পনাতেই রয়েছে। তবে অনেকেই মনে করেন, ২০৩০ সালের মধ্যেই এই প্রযুক্তি বাস্তবে দেখা যেতে পারে। গবেষকরা জানিয়েছেন, সাধারণত পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্কগুলি অলিম্পিককে কেন্দ্র করে চালু করা হয়। ২০৩২ সালের অলিম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। সেই সময়ই ৬জি চালু হতে পারে। কারা ৬জি প্রযুক্তি আগে আনতে পারে, তার জন্য দৌড় কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমেরিকা, দক্ষিণ কোরিয়া, চিন, জাপানের মতো দেশগুলোতে গবেষণা চলছে। ভারতও ৬জি প্রযুক্তি বিকাশের লক্ষ্যে পদক্ষেপ করছে। এখনও পর্যন্ত ঠিক করা হয়েছে, ভারতে দুটি পর্যায়ে ৬জি চালু করা হবে। প্রথম পর্যায় ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে। এই সময় এই প্রযুক্তির বিষয়ে বিভিন্ন ধারণা নিয়ে চর্চা করা হবে। এরপর, ২০২৫ থেকে ২০৩০-এর মধ্যে সেই ধারণাগুলি পরীক্ষা করা হবে। তারপর, বাণিজ্যিক ভাবে চালু করা হবে ৬জি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেডমি স্বল্প মূল্যে সেরা ফোন দিচ্ছে রেডমি ১০
নির্বাচিত

রেডমি স্বল্প মূল্যে সেরা ফোন দিচ্ছে রেডমি ১০

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
নির্বাচিত

অস্ট্রেলিয়ায় সংবাদ কনটেন্ট দেখানো বন্ধ করল ফেসবুক

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে
নির্বাচিত

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে

ভেরাইজনের ৬.৬ বিলিয়ন ডলারের ফাইভজি চুক্তি স্যামসাংয়ের ঝুলিতে
টিপস

স্যামসাং সম্পর্কে যে কয়েকটি বিষয় আপনি হয়তো জানতেন না

বাজারে পোকোর নতুন ফোন এমটু রিলোডেড
নির্বাচিত

বাজারে পোকোর নতুন ফোন এমটু রিলোডেড

নিজেরাই স্মার্টফোন আনল টিকটক
নির্বাচিত

নিজেরাই স্মার্টফোন আনল টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 August 2023

৬জি আসছে, জানুন কবে চালু হবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix