Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইলে অব্যবহৃত ডাটা ফেরত পাবেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 September 2023
১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন অপারেটরদের ডাটা ও ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজের নতুন নির্দেশিকা অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কিনলে ডেটা ক্যারি ফরওয়ার্ড হবে অর্থাৎ ডাটা নতুন প্যাকেজে যুক্ত হবে।নতুন নির্দেশিকায় প্যাকেজ সংখ্যা ও মেয়াদ, ফ্লাক্সিবল প্ল্যান সুবিধা পাবেন গ্রাহকেরা। বিটিআরসি রোববার (১৭ সেপ্টেম্বর) নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। নতুন এ নির্দেশিকা আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

বিটিআরসি জানিয়েছে, মোবাইল ইন্টারনেটে ৯৫টি ডেটা প্যাকেজকে ৪০ এ নামিয়ে আনা হয়েছে। আর সেই প্যাকেজগুলোর মধ্যে তিনটির মেয়াদ সাত দিন, ৩০দিন এবং আনলিমিটেড। থাকছেনা তিন দিনের কোনো ডেটা প্যাকেজ।

রোববার ইন্টারনেট প্যাকেজ নিয়ে নতুন নির্দেশনা তুলে ধরে বিটিআরসি। কম টাকায়, বিপুল পরিমাণ ইন্টারনেট দেয়া হবে; কিন্তু সময় মাত্র তিন দিন দিন। এসব অফারে গেলো তিন মাসে অন্তত ৬৯.২৩ শতাংশ গ্রাহক তিন দিনের ডেটা প্যাক ব্যবহার করেছেন। যেটা যেকোনো ডেটা প্যাকেজের তুলনায় বেশি।

মোবাইল অপারেটর তিন দিনের প্যাকেজে যে পরিমাণ ডাটার অফার প্রদান করেন অধিকাংশ ক্ষেত্রেই গ্রাহকরা উক্ত সময়সীমার মধ্যে করতে ব্যর্থ হয়। এছাড়া উক্ত প্যাকেজ সংখ্যা বেশি হওয়ায় এবং সময়সীমা কম হওয়ায় গ্রাহকরা পুনরায় প্যাকেজ ক্রয় করলে ডাটা ক্যারি ফরওয়ার্ড নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায়। বিটিআরসি কর্তৃক পরিচালিত অনলাইনে জরিপে দেখা যায়, ৫৪.৬ শতাংশ গ্রাহক তিন দিনের প্যাকেজ গ্রহণ করতে ইচ্ছুক নয়।

বিটিআরসি মহাপরিচালক বিগ্রেডিয়ার নাসিম পারভেজ জানান, মোবাইল অপারেটরদের ৯৫টি ডেটা প্যাকেজ কমিয়ে সর্বোচ্চ ৪০টি করা হয়েছে। গ্রাহকরা কিনতে পারবেন সাত দিন, ৩০ দিন এবং আনলিমিটেড মেয়াদের ডেটা প্যাকেজ। আর যে কোনো আনলিমিটেড ডেটা প্যাকের ধরণ হবে ২৫, ৫০ এবং ৭৫ জিবি। এছাড়া এখন থেকে যেকোনো ধরণের একই প্যাকেজ পুনরায় কিনলে অব্যবহৃত ডেটা ফেরত পাবেন গ্রাহকর।

একজন গ্রাহককে প্যাকেজের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বে নতুন প্যাকেজ অফার প্রদান করলে অফারটি অবশ্যই একই প্যাকেজ হতে হবে এবং অন্য দুটি প্যাকেজ তার ব্যবহারের প্যাটার্নের ওপর ভিত্তি করে হতে পারে। যেকোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার এক দিন পূর্বে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে ডাটার মেয়াদ শেষ হওয়ার নোটিফিকেশন পাঠাতে হবে। অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ডের ক্ষেত্রেও মেয়াদ শেষ হওয়ার পূর্বে চলতি প্যাক পুনরায় ক্রয় করার নিদের্শনা উক্ত এসএমএস এ থাকবে।

ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নির্দেশনা:

১) একজন অপারেটরের সর্বোচ্চ ৪০টি প্যাকেজ থাকবে
২) তিন দিনের কোনো ডেটা প্যাকেজ থাকবে না
৩) মেয়াদ শেষ হবার আগে যেকোনো ভ্যারিয়েশনের একই প্যাকেজ ক্রয়ে ডাটা ক্যারি ফরওয়ার্ড করা হবে
৪) গ্রাহকরা নিজের ইচ্ছামত প্যাকেজ ডিজাইন করতে পারবেন
৫) আনলিমিটেড প্যাকেজ হবে তিন ধরণের- ২৫ জিবি, ৫০ জিবি এবং ৭৫ জিবির
৬) একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন
৭) একজন গ্রাহককে দিনে সর্বোচ্চ তিনটি প্রমোশনাল এসএমএস দেয়া যাবে।
৮) সোশ্যাল প্যাক এর মাধ্যমেও মেয়াদের মধ্যে একই প্যাক পুনরায় গ্রহণ করলে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে
৯) মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে ডাটার মেয়াদ শেষ হওয়ার নোটিফিকেশন পাঠাতে হবে
১০) মোবাইল অপারেটরগুলো তাদের সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেটের ডাটাডাটা প্যাকেজফোন ডাটামেয়াদহীন ডাটা প্যাকেজমোবাইল ডাটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল নকিয়া
নির্বাচিত

সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল নকিয়া

নেটফ্লিক্সে বড় বিপর্যয়, হারাল ১০ লাখ গ্রাহক
প্রযুক্তি সংবাদ

কম খরচে নেটফ্লিক্স দেখবেন যেভাবে

মিডিয়াপ্যাড টি৫ ট্যাবলেট নিয়ে এল হুয়াওয়ে
নির্বাচিত

মিডিয়াপ্যাড টি৫ ট্যাবলেট নিয়ে এল হুয়াওয়ে

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

বাড়ছে গ্রামীণফোনের কলরেট

স্মার্টফোন বেশি গরম হয়ে গেলে কি করনীয়
নির্বাচিত

স্মার্টফোন বেশি গরম হয়ে গেলে কি করনীয়

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই
কিভাবে করবেন

ফেসবুকের থেকে ব্যক্তিগত তথ্য লুকাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 September 2023

মোবাইলে অব্যবহৃত ডাটা ফেরত পাবেন গ্রাহকরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix