Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে দেশীয় পন্যের প্রসারে শুরু হল অনলাইন আম মেলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 June 2020
অনলাইনে দেশীয় পন্যের প্রসারে শুরু হল অনলাইন আম মেলা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে ই-কমার্সের উন্নয়ন, অনলাইনে দেশীয় পন্যের প্রসার ও ই-বাণিজ্যে গতিশীলতা আনতে উক্ত অনলাইন আম মেলার আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

আজ ২২ জুন, সোমবার বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘‘আম মেলা ই-বাণিজ্যে সারাবেলা’’ কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমমেলা উদ্ভোধন করেন ড. মোঃ জাফর উদ্দীন, সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ হাফিজুর রহমান, মহাপরিচালক, ডব্লিউটিও সেল, বাণিজ্য মন্ত্রণালয়। এ.এইচ.এম. সফিকুজ্জামান, যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়। মো. হামিদুল হক, জেলা প্রশাসক, রাজশাহী। রেজওয়ানুল হক জামি টিমলিডার, একশপ ও মাজহারুল মান্নান, প্রতিনিধি হর্টেক্স ফাউন্ডেশন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শমী কায়সার, প্রেসিডেন্ট, ই-ক্যাব।

বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন বলেন, করোনার কারণে অর্থবাজারে যে প্রভাব পড়েছে তাতে চাষীদের দুঃখ দুর্দশা দেখে এই উদ্যোগের কথা চিন্তা করা হয়েছে। করোনা যেমন অর্থনৈতিক ঝুঁকি সৃষ্টি করেছে তেমনি নতুন কিছু করার সুযোগও তৈরী করেছে। ই-ক্যাবকে সাথে নিয়ে এই কর্মসূচী বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের উৎপাদনকারীকে ই-বাণিজ্যে সম্পৃক্ত করে সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার পথ সুগম হবে বলে মন্তব্য করেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ওবায়দুল আজম বলেন, আম দিয়ে যে যৌথ উদ্যোগের সূচনা হয়েছে আম বাজারজাতকরণের সহায়ক ভুমিকার পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য গ্রামীণ ও কৃষিপন্যের ক্ষেত্রে এধরনের অনলাইন বাজার সম্প্রসারনের ব্যবস্থা করা হবে। রাজশাহীর পাশাপাশি অন্যান্য জেলার আম এবং এই চেইনে যুক্ত করা হবে। বর্তমানে কুরিয়ারের মাধ্যমে আম প্রেরণে যেসব সমস্যা ও অভিযোগ রয়েছে সেগুলো সমাধানের জন্য ই-ক্যাব ও বাণিজ্য মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেন, এ ধরনের উদ্যোগ শুধু আমচাষী ও আমবাগান মালিক কিংভা ভোক্তা সাধারণকে উপকৃত করবে তা নয়। ফল ব্যবসার সাপ্লাইচেইনকে সুশৃংখল করবে এবং গোটা ই-কমার্সের উন্নতিতে এর ব্যাপক প্রভাব পড়বে।

রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক বলেন, রাজশাহী জেলায় আমবাণিজ্যের সাথে ৯০ হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। আমের সরবরাহ সহজীকরনের মাধ্যমে আমের বাজার বৃদ্ধি করলে এই কর্মসংস্থান আরো বৃদ্ধি পাবে। চলতি বছর আমের মুকুল আসার পর থেকে কেনো ধরনের ক্যামিকেল দেয়া থেকে বিরত রাখা হয় এবং বিটিআরসির মাধ্যমে বিনামূল্যে আম প্রেরণের সুবিধা গ্রহণ করার মাধ্যমে আমের দাম যেন বৃদ্ধি না পায় সে ব্যবস্থা করা হয়েছে।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, সারাদেশে অন্তত ৫০ লাখ মানুষকে ন্যায্যমুল্যে এবং নিরাপদে অনলাইন থেকে আম সংগ্রহ করার সুযোগ করে দেয়া হলো এই উদ্যোগের মাধ্যমে। সরকারী এবং বেসরকারী বিভিন্ন পক্ষের সমন্বয়ে এটা বাস্তবায়ন করা হবে এই কর্মসূচী। তিনি সংশ্লিষ্ঠ পক্ষসমূহকে এই উদ্যোগে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানান

ই-ক্যাবের জেনারেল সেক্রেটারী আব্দুল ওয়াহেদ তমাল বলেন, আমচাষীরা যেন তাদের ফলনের ন্যায্যমূল্য পায় এবং ক্রেতাসাধারণ যেন ঘরে বসে নিরাপদে আম পেতে পারেন পাশাপাশি অনলাইন শপগুলোর আম সরবরাহ পর্যাপ্ত করতে এই আয়োজন করা হয়েছে। কোভিড শুরু হওয়ার পর থেকে জনসাধারণ নিরাপদ সেবা দিতে ই-কমার্স সদস্য প্রতিষ্ঠানগুলো বিরতিহীন কাজ করে চলেছে। এই আম মেলা তারই একটা অংশ। মূলত ই-ক্যাবের ১২শ মেম্বার প্রতিষ্ঠান থেকে আম বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারা এ প্রকল্পে কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে চাষী ও বাগানমালিকদের কাছ থেকে আম সংগ্রহ করবেন।

ই-ক্যাবের সেক্রেটারী জেনারেল আব্দুল ওয়াহেদ তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে হর্টেক্স ফাউন্ডেশনসহ সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ সদস্য ও আম বাণিজ্যের সাথে জড়িত ই-ক্যাবের সদস্য কোম্পানীসমূহ। ই-ভ্যালীর সিইও জনাব মোহাম্মদ রাসেল এই উদ্যোগের জন্য সরকার ই-ক্যাবসহ সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান। সহযোগিতায় ছিলো আইসিটি ডিভিশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিজনেস প্রমোশন কাউন্সিল, হর্টেক্স ফাউন্ডেশন, ই-পোস্ট, ফুড ফর ন্যাশন ও একশপ। স্পন্সর ছিলো ইভ্যালী। এছাড়া প্রাইভেট সেক্টর থেকে সহযোগিতায় ছিলো- ধানসিড়ি কমিউনিকেশন, চালডাল, মিনাক্লিক, ফুডপান্ডা, সবজিবাজার, কেজিক্লিক ও কমজগত টেকনোলজি। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
নির্বাচিত

শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেনের সার্ভিস চার্জ প্রত্যাহারের দাবি
প্রযুক্তি সংবাদ

আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেনের সার্ভিস চার্জ প্রত্যাহারের দাবি

পরিবর্তন এসেছে গুগল ফটোসে
কিভাবে করবেন

গুগল ফটোসের আকর্ষণীয় ৫ ফিচার

ফেসবুকে চলছে বন্দুক বিক্রি
নির্বাচিত

ফেসবুকে চলছে বন্দুক বিক্রি

ধামাকা প্রাইম শপে সেইম ডে ডেলিভারি সহ ২৫% ছাড়!
ই-কমার্স

ধামাকা প্রাইম শপে সেইম ডে ডেলিভারি সহ ২৫% ছাড়!

বঙ্গবন্ধু  ছিলেন আধুনিক  ডিজিটাল প্রযুক্তি বিকাশের পথপ্রদর্শকঃ মোস্তফা জব্বার
নির্বাচিত

বঙ্গবন্ধু ছিলেন আধুনিক ডিজিটাল প্রযুক্তি বিকাশের পথপ্রদর্শকঃ মোস্তফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 June 2020

অনলাইনে দেশীয় পন্যের প্রসারে শুরু হল অনলাইন আম মেলা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix