Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে কারণে থাকছে না ৩ দিনের ডাটা প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 September 2023
৪ আনলিমিটেড ডাটা প্যাকেজ চালু করলো বিটিআরসি
Share on FacebookShare on Twitter

তুমুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও শুধু ‘গ্রাহক স্বার্থ’ বিবেচনা করে বাদ দেওয়া হয়েছে তিন দিন মেয়াদের ডাটা (ইন্টারনেট) প্যাকেজ। আগামী ১৫ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তখন ডাটা প্যাকেজ হবে ৭ ও ৩০ দিনের। আরেকটি হবে আনলিমিটেড প্যাকেজ।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে, গ্রাহক অসন্তোষ দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গ্রাহকের স্বার্থ রক্ষা পাবে।

বিটিআরসিরই এক উপস্থাপনায় দেখা গেছে, তিন মাসে মোবাইল অপারেটরগুলোর তিন দিনের ডাটা প্যাকেজে হিটের সংখ্যা ছিল ৩০ কোটি ৪৬ লাখ ১০ হাজার ২১৩টি, যা মোট ডাটা প্যাকেজে হিটের মধ্যে ৬৯ দশমিক ২৩ শতাংশ। তারপরও বিটিআরসি এটাকে গ্রাহক স্বার্থ হিসেবে অভিহিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘মোবাইল অপারেটররা ব্যান্ডউইথ কিনে তা ডাটা হিসেবে বিক্রি করে। ফলে তারা কস্ট (খরচ বা ব্যয়) কত, তা বের করতে পারেনি। তারা (অপারেটররা) আমাদের যে অ্যানালাইসিস দিয়েছে, তা একেকটা একেক রকম। ফলে আমরা তা গ্রহণ করিনি। এ কারণে মোবাইল ডাটার দাম আমরা মুক্তবাজার অর্থনীতিতে ছেড়ে দিয়েছি। প্রতিযোগিতা করে বিক্রি করো।’

তিনি আরও বলেন, ‘মোবাইল অপারেটররা ডাটার দাম ও মেয়াদ নিয়ে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে। প্রলভোনের মুলা ঝুলিয়ে রাখে। আমরা তা হতে দিতে পারি না। এ কারণে তারা যত দিন ডাটার কস্ট বের করে দিতে পারছে না, তত দিন মোবাইল ডাটার দাম এভাবেই নির্ধারিত হবে।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মোবাইল ইন্টারনেটের দাম বেঁধে দেওয়া হবে না। ওই অবস্থান থেকে সরে আসা হয়েছে। তিন দিন মেয়াদের ডাটা প্যাকেজ বাদ দেওয়ায় নানা সমস্যা হচ্ছে। দাম বেঁধে দিলে সমস্যা আরও বাড়তে পারে। নির্বাচনের আগে আর কোনও ধরনের ঝুঁকিতে যেতে চায় না সরকার।

জানা গেছে, মোবাইল ইন্টারনেটের দাম আপাতত বেঁধে দেওয়া হবে না। অপারেটরগুলো কস্ট মডেল দেওয়ার পর সরকার বিষয়টি ভেবে দেখবে। অপারেটরগুলো প্রতিযোগিতা করে ডাটা বিক্রি করুক। ডাটার দাম বেঁধে দেওয়ার বিষয়ে এখন কোনও ধরনের নির্দেশনা দিতে চায় না সরকার।

এ বিষয়ে জানতে চাইলে দেশের মোবাইল অপারেটরগুলোর সংগঠন এমটবের মহাসচিব ও প্রধান নির্বাহী কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, একেক অপারেটরের ডাটা উৎপাদন খরচ একেক রকম। ফলে কস্ট অ্যানালাইসিসও একেক রকম হবে। তাদের মুনাফাও করতে হবে। ফলে আপাতত বিষয়টি নিয়ে কিছু হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি।

তিন দিনের ডাটা প্যাকেজ বিষয়ে তিনি বলেন, আমরা এখনও বিটিআরসি চেয়ারম্যানকে বোঝাচ্ছি। উপযোগিতার কথা বলছি। দেখা যাক ভবিষ্যতে কী হয়।

বিটিআরসির এক উপস্থাপনায় দেখা গেছে, (তিন মাসের সামারি) মোবাইল ফোন অপারেটরগুলোয় তিন দিনের ডাটা প্যাকেজে হিট ৩০ কোটি ৪৬ লাখ ১০ হাজার ২১৩ (৬৯ দশমিক ২৩ শতাংশ), সাত দিনের ডাটা প্যাকেজে হিট ৭ কোটি ৪১ লাখ ১২৯ (১৬ দশমিক ৮৪ শতাংশ), ১৫ দিনের ১ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৭৭১ (৩ দশমিক ৮২ শতাংশ), ৩০ দিনের ৪ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ১৮২ (১০ দশমিক ১১ শতাংশ) বার।

এর মধ্যে শুধু ৭ ও ৩০ দিন মেয়াদের ডাটা প্যাকেজ থাকছে। আর থাকছে আনলিমিটেড ডাটা প্যাকেজ। বিপুল জনপ্রিয় ও ব্যবহৃত তিন দিনের ডাটা প্যাকেজ বাদ দেওয়া হয়েছে। যদিও নিয়ন্ত্রক সংস্থা বলছে, গ্রাহকরা আগে তিন দিনের মেয়াদের ডাটা প্যাকেজ নতুন নিয়মে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যদিও তিন দিনের কোনও প্যাকেজই আর থাকবে না ১৫ অক্টোবর থেকে।

তিন দিন মেয়াদের ডাটা প্যাকেজ বাদ দেওয়ার কারণ হিসেবে বিটিআরসির ব্যাখ্যা হলো, যদিও বেশির ভাগ (৬৯ দশমিক ২৩) গ্রাহক তিন দিনের মেয়াদের প্যাকেজ ব্যবহার করে কিন্তু দেখা গেছে, প্যাকেজ কেন্দ্রিক প্রতারণা, স্বল্প সময়ের মধ্যে অল্প খরচে বেশি পরিমাণ ডাটা অফারের মাধ্যমে গ্রাহকদের প্রলুব্ধ করে। পরবর্তী সময়ে গ্রাহক তিন দিনের মধ্য ওই বেশি পরিমাণ ডাটা ব্যবহার করতে না পারার কারণে তার নিজের পয়সায় কেনা অব্যবহৃত ডাটা হারিয়ে ফেলে। এতে তীব্র অসন্তোষ তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রাহকরা তিন দিনের মেয়াদের ডাটা প্যাকেজ নতুন নিয়মে সাত দিন ব্যবহার করতে পারবেন, এমন নিয়ম মানতে পারছেন না মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীরা। এ বিষয়ে কথা বলতে অপারেটরগুলোর শীর্ষ নির্বাহীরা মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিটিআরসিতে বৈঠকে বসেন।

অপারেটরগুলোর বক্তব্য, তিন দিনের ডাটা প্যাকেজ ব্যবহারকারীর মধ্যে বেশি হলো শিক্ষার্থী, নিম্ন আয় ও প্রত্যন্ত এলাকার মানুষ। এই প্যাকেজ না থাকলে তাদের মধ্যে একধরনের বৈষম্য তৈরি হবে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, গ্রাম ও শহরের মানুষের আয় এক নয়।

বৈঠক সূত্র জানায়, অপারেটরগুলোর শীর্ষ নির্বাহীদের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি তিন দিনের ডাটা প্যাকেজ নিয়েও বিটিআরসির চেয়ারম্যান বক্তব্য শুনেছেন।

সূত্র আরও জানায়, চেয়ারম্যান শীর্ষ নির্বাহীদের জানিয়েছেন, আপনারা ১০ থেকে ১৫ দিন বা ২০ দিন তিন দিনের প্যাকেজ বন্ধ রেখে (চালু না রেখে) দেখেন কী প্রভাব পড়ে। প্রভাবের কথা বিটিআরসিতে জানান। তখন দেখা যাবে সেটা নিয়ে কী করা যায়।

নতুন নির্দেশনায় যা বলা আছে
নতুন নির্দেশনা আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে, ইন্টারনেটের প্যাকেজ সংখ্যা হবে ৪০টি, যা আগে ছিল ৮৫টি। এ ছাড়া প্যাকেজের সময়সীমা হবে ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড। প্রতিটি অপারেটর তিনটি ভিন্ন ভলিউমে আনলিমিডেট ডাটা প্যাকেজ অফার করবে— ২৫, ৫০ ও ৭৫ জিবি করে।

এ ছাড়া মোবাইল অপারেটরগুলোর নিজস্ব (গ্রামীণফোনের মাইজিপি, রবির মাই রবি ও বাংলালিংকের মাইবিএল অ্যাপ) অ্যাপের মাধ্যমে ফ্লেক্সিবল প্ল্যান প্যাকেজ ডিজাইন করা যাবে, যা মূল প্যাকেজ সংখ্যায় (৮৫টিতে) অন্তর্ভুক্ত থাকবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বোনাসসহ অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডাটা প্যাকেজমেয়াদহীন ডাটা প্যাকেজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিজ খালি থাকলে বেশি বিদ্যুৎ খরচ হয়— একথা জানতেন?
নির্বাচিত

ফ্রিজ খালি থাকলে বেশি বিদ্যুৎ খরচ হয়— একথা জানতেন?

একবার চার্জেই ফোন চলবে ৫০ বছর!
নির্বাচিত

একবার চার্জেই ফোন চলবে ৫০ বছর!

বিশ্বজুড়ে অ্যাপলের সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত
নির্বাচিত

বিশ্বজুড়ে অ্যাপলের সব খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে ভিভো’র চমকপ্রদ সব সংযোজন

নতুন আইফোনে একি সমস্যা?
নির্বাচিত

আইফোন এবার কম দামে

শাওমির নতুন ফোনে থাকছে ২০০মেগাপিক্সেল+স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর
নির্বাচিত

শাওমির নতুন ফোনে থাকছে ২০০মেগাপিক্সেল+স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

Load More

ট্রেন্ডিং টপিক

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2023

যে কারণে থাকছে না ৩ দিনের ডাটা প্যাকেজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix