Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের দাম কমাতে ‘কঠোর’ সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
ইন্টারনেটের দাম কমাতে ‘কঠোর’ সরকার
Share on FacebookShare on Twitter

মোবাইল ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে কঠোর অবস্থান নিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। একই পরিমাণ ডাটা প্যাকেজে শুধু মেয়াদ কম-বেশির জন্য দামে হেরফের না করা হোক। অর্থাৎ ৩ দিন মেয়াদের ডাটার যে দাম ছিল, সেই পরিমাণ ডাটা একই দামে ৭ দিন মেয়াদ করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ১০ নভেম্বরের মধ্যে মন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে কঠোর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি)।

মন্ত্রীর নির্দেশের পর ‘বিপাকে’ পড়েছে দেশের মোবাইল অপারেটরগুলো। নির্দেশনা মেনে ৩ দিন মেয়াদের ডাটার দাম ৭ দিনের প্যাকেজের সমপরিমাণ করলে ব্যবসায় লোকসান হবে বলে দাবি করছেন তারা। কিছুটা ছাড় পেতে তারা বিটিআরসিতে ধরনা দিচ্ছেন।

বিটিআরসি সূত্রে জানা গেছে, মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এ নিয়ে দৌড়ঝাঁপ করছে। সোমবার (৬ নভেম্বর) অ্যামটব মহাসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যন্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের জন্য সময় চান। তবে বিটিআরসি চেয়ারম্যানের পক্ষ থেকে সাড়া মেলেনি।

অ্যামটব নেতারা চাইছেন ১০ নভেম্বরের আগে তারা সব অপারেটর কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে একবারের জন্য হলেও বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সঙ্গে বসতে চান। ডাটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রী মোস্তাফা জব্বারের যে নির্দেশনা, তা বাস্তবায়নে তাদের সমস্যার কথা জানাতে চান।

তবে অ্যামটবের বৈঠকে সাড়া না দেওয়া নিয়ে কথা বলতে রাজি হননি বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেন, ‘মন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন। সেটা আগে তারা বাস্তবায়ন করুক। দেখা যাক, গ্রাহকদের সুবিধার পাশাপাশি অপারেটরদের কী ক্ষতি হয়। তারপর এটা নিয়ে আলোচনা হতে পারে। একটা নির্দেশনা দেওয়ার পর তা বাস্তবায়নের আগেই সেটা নিয়ে আলোচনার কোনো যুক্তি নেই।’

এদিকে, দেশে চালু থাকা বেসরকারি তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক ডাটা প্যাকেজের দাম কমাতে নতুন নির্দেশনা বাস্তবায়ন নিয়ে ‘গড়িমসি’ করলেও মন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ শুরু করেছে টেলিটক। তারা বুধবারের (৮ নভেম্বর) মধ্যে প্যাকেজগুলোর দাম কমাবে এবং মেয়াদ বাড়াবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘ডাটা প্যাকেজ কমিয়ে আনার নির্দেশনার পর অপারেটরগুলো কৌশলে নতুন ফন্দি এঁটেছেন। তারা ৭ ও ৩০ দিনের প্যাকেজের দাম আকাশচুম্বী করেছেন। এটা মন্ত্রী মহোদয়ের মোটেও পছন্দ হয়নি। এ নিয়ে তিনি ক্ষুব্ধ।’

তিনি বলেন, ‘গত রোববার (৫ নভেম্বর) যে বৈঠক হয়েছিল, সেখানেও মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এরপর বিটিআরসি চেয়ারম্যান অ্যামটব নেতাদের সঙ্গে প্যাকেজের দাম কমানো নিয়ে আলাপে বসলে সেটা তো মন্ত্রীর নির্দেশনা অমান্য করা হবে।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘অপারেটররা তিনদিনের প্যাকেজটা সাতদিন মেয়াদ দিয়ে দাম অনেক বাড়িয়েছেন। এটা তো তারা করতে পারেন না। তারা ডাটা বিক্রি করবেন, সময় নয়। সময় বাড়া-কমার সঙ্গে দাম বাড়বে তা হবে না। আমরা নির্দেশনা দিয়েছি, আশা করছি—অপারেটরগুলোর বোধোদয় হবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

শীঘ্রই দেশব্যাপী ই-কমার্স সেবা দেবে চালডাল ডটকম: জিয়া আশরাফ
ই-কমার্স

শীঘ্রই দেশব্যাপী ই-কমার্স সেবা দেবে চালডাল ডটকম: জিয়া আশরাফ

ওয়ানপ্লাস ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা
নির্বাচিত

ওয়ানপ্লাস ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা

‘ডিএনসিসি ডিজিটাল হাট’-এ পেমেন্ট করুন ‘নগদ’-এ
নির্বাচিত

‘ডিএনসিসি ডিজিটাল হাট’-এ পেমেন্ট করুন ‘নগদ’-এ

সীমান্তে মোবাইল নেটওয়ার্ক ফের চালু : বিটিআরসি
টেলিকম

সীমান্তে মোবাইল নেটওয়ার্ক ফের চালু : বিটিআরসি

ফেসবুক নারীদের ‘অশালীন’ পোশাকের ছবি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা কম্বোডিয়ায়
প্রযুক্তি সংবাদ

ফেসবুক নারীদের ‘অশালীন’ পোশাকের ছবি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা কম্বোডিয়ায়

৬০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উন্নয়ন করছে স্যামসাং
নির্বাচিত

৬০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উন্নয়ন করছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

রাজশাহীতে বিএসটিআই অভিযানে টেস্টি ট্রিট ও রসমেলার জরিমানা
প্রযুক্তি বাজার

রাজশাহীতে বিএসটিআই অভিযানে টেস্টি ট্রিট ও রসমেলার জরিমানা

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?
নির্বাচিত

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?

পিক্সেল ১১ সিরিজে দাম বাড়ছে, থাকবে না ১২৮ জিবি স্টোরেজ
নির্বাচিত

পিক্সেল ১১ সিরিজে দাম বাড়ছে, থাকবে না ১২৮ জিবি স্টোরেজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ নভেম্বর ২০২৩

ইন্টারনেটের দাম কমাতে ‘কঠোর’ সরকার

Techzoom.TV |
TechzoomTV