Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিকম খাতে করের বোঝা, গ্রাহক স্বার্থ রক্ষা করা জরুরি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 15 June 2024
টেলিকম খাতে করের বোঝা, গ্রাহক স্বার্থ রক্ষা করা জরুরি
Share on FacebookShare on Twitter

বহুজাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগের মাধ্যমে তিন দশক আগে বাংলাদেশে টেলিকম খাতের ব্যবসার গোড়াপত্তন। এরপর থেকে গ্রাহকসংখ্যা বাড়ার পাশাপাশি কোম্পানিগুলোর আয় ও মুনাফাও বাড়তে থাকে, যার সুবাদে টেলিকম খাতের ব্যবসা হয়ে ওঠে বেশ আকর্ষণীয়। কোভিড-১৯ চলাকালে মোবাইল ফোন খাতকে জরুরি ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়। ব্যবসার পাশাপাশি এ খাতটি অর্থনীতি পরিচালনায় গ্রাহকদের সংযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে। তবে কয়েক বছর ধরেই চ্যালেঞ্জিং সময় পার করছে এ খাতের কোম্পানিগুলো। প্রত্যাশিত মাত্রায় আয় ও মুনাফা করতে পারছে না তারা। টানা দুই প্রান্তিক ধরে টেলিকম খাতের ব্যবসায়িক প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। বর্তমানে টেলিকম অপারেটররা নতুন করে ইকুইটি বিনিয়োগ হিসেবে আর ডলার আনছে না। খাতসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের উচ্চ করহার ও আর্থিক নীতিসংক্রান্ত বিষয়গুলো বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।

৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নতুন এ বাজেটে মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের ওপর আরও ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেন তিনি, যা ওই দিন মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। ফলে খরচ বেড়েছে টকটাইম ও ইন্টারনেট সেবায়। এর ফলে এ শিল্পটি দ্রুত অগ্রসর হওয়ার পরিবর্তে আরও কঠিন সময় অতিক্রম করবে, যা সার্বিকভাবে দেশের ডিজিটালাইজেশনের গতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার সময়ের আলো থেকে জানা যায়, এর আগে টকটাইম ও ইন্টারনেট সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা ছিল। তার সঙ্গে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক কার্যকর করা হয়েছে। আগে একজন ভোক্তা মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে ৭৩ টাকার কথা বলতে পারতেন। বাকি ২৭ টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে কেটে নেওয়া হতো। আর এখন মোবাইল সেবার ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে ভোক্তারা ১০০ টাকা রিচার্জ করলে ৬৮ টাকার কথা বলতে পারছেন।

সংশ্লিষ্টরা মনে করেন, সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে মোবাইল টেলিযোগাযোগ খাতের যে অবদান এবং এই খাতে যে কর ব্যবস্থা বিদ্যমান, তার মধ্যে সামঞ্জস্য বিধান করা খুব জরুরি। দেশ যখন উন্নততর প্রযুক্তিতে যুক্ত হওয়ার জন্য কাজ করছে তখন বর্তমান কর কাঠামো ডিজিটাল প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে এবং বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নেওয়ার জন্য মোবাইল খাতের করকে যৌক্তিক করা উচিত। এক্ষেত্রে অবশ্যই গ্রাহক স্বার্থকে সবচেয়ে আগে বিবেচনায় নিতে হবে।আমরা মনে করি, ভবিষ্যতে বাংলাদেশের টেলিকম খাতকে গ্রাহক ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে নীতিনির্ধারকদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিকম খাতবাজেট ২০২৪-২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

বকেয়া বিল ফেরতসহ পাঁচ দাবি টেলিটকের ডিলারদের
টেলিকম

বকেয়া বিল ফেরতসহ পাঁচ দাবি টেলিটকের ডিলারদের

এবার রবি নেটওয়ার্কেও চলবে টেলিটক সিম
টেলিকম

এবার রবি নেটওয়ার্কেও চলবে টেলিটক সিম

বৃহস্পতিবারের মধ্যে বাতিল হবে অতিরিক্ত সিম, জানুন ডি-রেজিস্টার করবেন যেভাবে
টেলিকম

বৃহস্পতিবারের মধ্যে বাতিল হবে অতিরিক্ত সিম, জানুন ডি-রেজিস্টার করবেন যেভাবে

বাংলাদেশ একেবারে পেছনে, সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ
টেলিকম

বাংলাদেশ একেবারে পেছনে, সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ

ইন্টারনেটবিহীন ডিজিটাল পাঠদান চালু করলেন টেলিযোগাযোগ মন্ত্রী
টেলিকম

ইন্টারনেটবিহীন ডিজিটাল পাঠদান চালু করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

জার্মানিতে ডয়চে টেলিকমের ফাইভজি উন্মোচন
টেলিকম

জার্মানিতে ডয়চে টেলিকমের ফাইভজি উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 June 2024

টেলিকম খাতে করের বোঝা, গ্রাহক স্বার্থ রক্ষা করা জরুরি

Techzoom.TV |
TechzoomTV