Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোটি গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদ শেষ, যা বলছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 July 2024
ইন্টারনেট প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহারের সীমা উঠল
Share on FacebookShare on Twitter

অনলাইনভিত্তিক একটি প্রতিষ্ঠানে কাজ করেন তাহমিদ বোরহান। মাসের শুরুতে পুরো মাসের জন্য কেনেন মোবাইল ইন্টারনেটের ডাটা। জুলাই মাসেও রবি থেকে ৩৮ জিবি ডাটা কিনেছিলেন। দেশে গত ১৬ জুলাই থেকে মোবাইল ইন্টারনেটে ধীরগতি শুরু হয়। এরপর ১৮ জুলাই রাতে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে তার ২১ জিবি ডাটা অব্যবহৃত থেকে গেছে। ৩০ জুলাই এ ডাটার মেয়াদ শেষ হয়ে যাবে।

দেশে মোবাইল ইন্টারনেট সচল হলে অব্যবহৃত এ ডাটা ব্যবহারের সুযোগ পাবেন কি না, তা জানতে উদগ্রীব তাহমিদ। তিনি বলেন, গত দুইদিনে রবির কল সেন্টারে যোগাযোগ করেও কিছু জানতে পারিনি। বিষয়টি জানতে চাইলে রবি থেকে শুধুই বলা হচ্ছে, ‘এ নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।’

শুধু তাহমিদ বোরহান নন, তার মতো কয়েক কোটি গ্রাহক একই সমস্যায় পড়েছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যমতে, দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ১৩ কোটি। এসব গ্রাহকদের অধিকাংশেরই ডাটা প্যাকেজ কেনা ছিল। কারও বেশি, কারও কম। ফলে সবাই কম-বেশি ক্ষতির মুখে পড়েছেন। তবে এ নিয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলো এবং নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মুখে কুলুপ এঁটে বসে আছে। ফলে চিন্তাগ্রস্ত গ্রাহকরা ক্ষোভ জানাচ্ছেন।

ফাহিম আলম আবির নামে রবির আরেকজন গ্রাহক বলেন, আমার ৭ দিন মেয়াদের ১২ জিবি ডাটা কেনা আছে। ২৭ তারিখে মেয়াদ শেষ। রবির কাস্টমার কেয়ারে যোগাযোগ করলাম, তারা জানালো, ‘এ নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।’

গ্রামীণফোনের গ্রাহক সাদিয়া ইসলাম মৌ। তিনি একজন ব্লগার। গত ২ জুলাই ৩০ দিন মেয়াদে ৭০ জিবি মোবাইল ইন্টারনেট ডাটা কেনেন, যার অধিকাংশই অব্যবহৃত রয়ে গেছে। সাদিয়া ইসলাম বলেন, ৭৪৯ টাকায় ডাটা কিনেছিলাম। মাত্র ১৬ জিবি ব্যবহার করেছি। বাকি সব ডাটা রয়ে গেছে। এটা এখন ব্যবহার করতে দেবে কি না, তা নিয়ে কিছু জানতে পারছি না।

মোবাইল ইন্টারনেট চালুর সঙ্গে সঙ্গে অব্যবহৃত ডাটা ব্যবহারের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, যে কারণেই হোক, গত এক সপ্তাহের বেশি মোবাইল ইন্টারনেট বন্ধ। এমন পরিস্থিতিতে অব্যবহৃত ডাটা ইন্টারনেট চালুর সঙ্গে সঙ্গে ব্যবহার করতে দিতে হবে। পরবর্তী ডাটা প্যাকেজ কিনলে যুক্ত হবে অথবা এক-দুদিন সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিলে গ্রাহকরা ক্ষতির মুখে পড়বে।

নীরব শাহরিয়ার শাকিল নামে একজন গ্রাহক ফেসবুকে লিখেছেন, আমি ফ্রিল্যান্সিং করি। ব্রডব্যান্ড লাইন আছে বাসায়। তারপরও মাসে ২০০ জিবি ডাটা কেনা হয়। জুলাই মাসেও ১৯০ জিবি কিনেছিলাম। এখনো ১৩৫ জিবি নেট পড়ে আছে। ২৯ জুলাই মেয়াদ শেষ হবে। এখন আমার এ ক্ষতি কে পূরণ করে দেবে?

রিমন খান নামে আরেকজন লিখেছেন, আমি শিক্ষার্থী। পড়াশোনার কাজে বাবার কাছ থেকে টাকা নিয়ে ইন্টারনেট কেনা হয়। যেদিন ১৫ জিবি ইন্টারনেট প্যাকেজ কিনেছি সেদিনই নেট অফ। ৭ দিন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আজকে (২৬ জুলাই)। এটা কি আমাকে আর ফেরত দেওয়া হবে না? বিটিআরসি কী করছে, তারা কিছু বলছে না কেন?

বিটিআরসির দিকে তাকিয়ে অপারেটরগুলো
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, গত কয়েকদিন ইন্টারনেট বন্ধ রয়েছে। বিশেষ একটা অবস্থার পরিপ্রেক্ষিতে ইন্টারনেটে শাটডাউনটা হয়েছে। তার মধ্যেও সার্ভিস দেওয়ার জন্য আমাদের যতটুকু সাধ্য সব করেছি। এখন আমরা যেটা ভাবছি, তা হলো গ্রাহকের যে ক্ষতিটা হয়েছে, তা কতটা; কীভাবে পূরণ করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমাদের গার্ডিয়ান (অভিভাবক) টেলিকম রেগুলেটরের (বিটিআরসি) সঙ্গে কথা চলছে। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। সেখান থেকে কোনো নির্দেশনা এলে, তখন আমরা হয়তো স্পষ্ট করে গ্রাহককে এ নিয়ে জানাতে পারবো। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কবে নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে এবং গ্রাহকরা জানতে পারবেন, এমন প্রশ্নের জবাবে সাহেদ আলম বলেন, সেটা নেটওয়ার্ক (মোবাইল ইন্টারনেট) না খোলা পর্যন্ত বলা যাচ্ছে না। আগে ইন্টারনেট চালু হোক, তারপর জানানো হবে।

একই বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব এক্সটারনাল কমিউনিকেশন্স অঙ্কিত সুরেকা বলেন, অব্যবহৃত ডাটা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলালিংকের হেড অব করপোরেট কমিউনিকেশন গাজী তৌহিদ আহমেদও এ নিয়ে ‘সিদ্ধান্ত না হওয়ার’ তথ্য জানিয়েছেন।

গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত
অব্যবহৃত ডাটা নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থের বিষয়টি সবার আগে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। এ নিয়ে আলোচনা চলছে। অপারেটরগুলোকে একসঙ্গে ডেকে বৈঠকও করা হবে বলে জানান তিনি।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে বিটিআরসি চেয়ারম্যান বলেন, বিটিআরসি সব সময় গ্রাহকদের স্বার্থে কাজ করে থাকে। এক্ষেত্রেও (অব্যবহৃত ডাটা) আমরা গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবো। মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আলোচনা করে এ নিয়ে খুব শিগগির নির্দেশনা দেওয়া হবে।

মোবাইল ইন্টারনেট সচল হবে কবে?
গত ১৬ জুলাই থেকে দেশে মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল। ১৮ জুলাই সন্ধ্যার দিকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ। বিটিআরসি সূত্র এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, রবি অথবা সোমবার (২৮ বা ২৯ জুলাই) মোবাইল ইন্টারনেট চালু হতে পারে।

অন্যদিকে মোবাইল অপারেটরগুলো বলছে, তাদের অবকাঠামোতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। সেক্ষেত্রে বিটিআরসির নির্দেশনা পেলেই তারা গ্রাহকদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে প্রস্তুত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডাটা প্যাকেজডাটা প্যাকেজের মেয়াদবিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোটস ডিজিটালের মাধ্যমে প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ
নির্বাচিত

কোটস ডিজিটালের মাধ্যমে প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ

গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!
নির্বাচিত

যেভাবে অর্থ আত্মসাৎ করে রিংআইডি

১৮ বছর পর জিম্মি দশা থেকে মুক্ত ৭০০ মেগাহার্জ তরঙ্গ; সরকারি কোষাগারে আসছে ২৩৭০ কোটি টাকা
টেলিকম

১৮ বছর পর জিম্মি দশা থেকে মুক্ত ৭০০ মেগাহার্জ তরঙ্গ; সরকারি কোষাগারে আসছে ২৩৭০ কোটি টাকা

ভাঁজের দাগ ছাড়াই আসছে প্রথম ফোল্ডেবল আইফোন
নির্বাচিত

ভাঁজের দাগ ছাড়াই আসছে প্রথম ফোল্ডেবল আইফোন

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে

টেলিটক মেয়াদহীন ইন্টারনেট প্যাক কেনার নিয়ম জানুন
টেলিকম

১৫ মিনিটের সাথে ৫০০ এমবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে টেলিটক

Load More

ট্রেন্ডিং টপিক

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 July 2024

কোটি গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদ শেষ, যা বলছে বিটিআরসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix