Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সীমান্তে মোবাইল টাওয়ার স্থাপনে শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
সীমান্তে মোবাইল টাওয়ার স্থাপনে শর্ত শিথিল
Share on FacebookShare on Twitter

‘বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলসমূহে বিটিএস স্থাপনসংক্রান্ত নির্দেশিকা-২০২১’ রহিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগের নির্দেশনাটি সংশোধন, সংযোজন এবং অন্যান্য পরিমার্জন শেষে ‘বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলসমূহে বিটিএস স্থাপনসংক্রান্ত নির্দেশিকা-২০২৫’ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

নতুন নির্দেশিকায় দেশের সীমান্তবর্তী অঞ্চলসমূহে বিটিএস তথা মোবাইল টাওয়ার স্থাপনের নানা শর্ত শিথিল করা হয়েছে। ফলে সহজ হলো এসব অঞ্চলে মোবাইল টাওয়ার স্থাপন প্রক্রিয়া। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে খাতসংশ্লিষ্ট এবং নিরাপত্তা ও অপরাধ বিশেষজ্ঞরা।

নতুন এই নির্দেশিকাটি সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে বিটিআরসি। নির্দেশিকাটি বিশ্লেষণে দেখা যায়, মোবাইল টাওয়ার স্থাপনে ক্ষেত্রবিশেষে এখন আর একাধিক নিরাপত্তা সংস্থার অনাপত্তিপত্রের প্রয়োজন নেই।

রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা ছাড়া আন্তর্জাতিক সীমারেখা থেকে দেশের অভ্যন্তরে (শূন্য থেকে তিন কিলোমিটারের মধ্যে) মোবাইল টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিটিআরসি সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের দাখিল করা আবেদন ও অন্যান্য কাগজপত্রের সঠিকতা যাচাই করবে।

এরপর কমিশন অনাপত্তি প্রদানের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরকে (এনএসআই) অবহিত করবে।

আগের নির্দেশিকায় উল্লিখিত নিরাপত্তা সংস্থাগুলোর কাছে ৪৫ দিনের মধ্যে অনাপত্তিপত্রের জন্য অনুরোধ জানানোর বাধ্যবাধকতা ছিল। পাশাপাশি আন্তর্জাতিক সীমারেখা থেকে তিন থেকে আট কিলোমিটারের মধ্যে টাওয়ার স্থাপনের জন্য শুধু ডিজিএফআইকে অবহিত করা হবে। যদি পরবর্তী সময়ে নিরাপত্তা সংস্থার দিক থেকে নির্দেশনা আসে, তাহলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগে এ জন্য ডিজিএফআইয়ের কাছে অনাপত্তিপত্রের জন্য অনুরোধ পাঠাতে হতো।

অন্যদিকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার আন্তর্জাতিক সীমারেখা থেকে দেশের অভ্যন্তরে (শূন্য থেকে তিন কিলোমিটারের মধ্যে) টাওয়ার বসাতে হলে ৪৫ দিনের মধ্যে আপত্তি বা অনাপত্তি প্রদানের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে (এএফডি) অনুরোধ জানানো হবে।

উল্লেখিত সময়ের মধ্যে এএফডি থেকে মতামত পাওয়া না গেলে আপত্তি নেই হিসেবে গণ্য হবে এবং সে অনুযায়ী টাওয়ার স্থাপনের অনুমতি দেওয়া হবে। তবে পরবর্তী সময়ে নিরাপত্তা সংস্থা থেকে কোনো দিকনির্দেশনা এলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আগের নির্দেশিকায় সব নিরাপত্তা সংস্থার কাছে অনাপত্তিপত্রের জন্য অনুরোধ করতে হতো।

জানা যায়, প্রতিবেশী দেশ ভারত ২০২২ সালে সীমান্তে টাওয়ার স্থাপনসংক্রান্ত সব ধরনের শর্ত তুলে নেয়। সীমান্তের সীমারেখা থেকে শূন্য কিলোমিটারের মধ্যেই তারা টাওয়ার বসানো শুরু করে। এর পর থেকেই অপারেটরদের দাবি ছিল, বাংলাদেশের সীমান্তেও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে শর্তগুলো সহজ করা।

বিটিআরসির নতুন এই নির্দেশিকাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন অংশীজনরা। মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠন এমটব এর মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার এ বিষয়ে বলেন, বিটিআরসির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আগে সীমান্তবর্তী এলাকাগুলোতে নেটওয়ার্ক স্থাপনে বেশ জটিলতা ছিল এবং তাতে সময়ক্ষেপণ হতো।

কিন্তু এখন নতুন নির্দেশনা অনুযায়ী অনেক কম সময়ের মধ্যেই আমাদের অপারেটররা সীমান্ত এলাকাগুলোতে নেটওয়ার্ক স্থাপন করতে পারবে। ফলে ওইসব এলাকায় মোবাইল সেবার মান বৃদ্ধি পাবে।

পাশাপাশি বিটিআরসির এই উদ্যোগে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে নতুন কোনো উদ্বেগ সৃষ্টি করবে না বলেও মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম বলেন, হিল ট্র্যাকসে (পার্বত্য এলাকা) মোবাইল নেটওয়ার্ক থাকলে সেখানকার অপরাধীদের সুবিধা হবে, এমন আশঙ্কায় দীর্ঘদিন সেখানে নেটওয়ার্ক দেওয়া হয়নি। বাস্তবতা যে ভিন্ন সেটি পরে দেখা গেছে।

অপরাধীরা তাদের কাজে মোবাইল নেটওয়ার্ক এখন ব্যবহার করেও না। ওয়াকিটকি বা এপস বা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে। খুবই নিচের সারির অপরাধীরা এই মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারে হয়তো। সেক্ষেত্রে উলটো তাদের ট্রেস (শনাক্ত) করা যাবে।

পাশাপাশি চার হাজার কিলোমিটারের বেশি আমাদের সীমান্ত এলাকা। সীমান্ত থেকে ৮ কিলোমিটারের হিসেব ধরলে প্রায় ৩২ হাজার কিলোমিটার এলাকায় এখন মোবাইল নেটওয়ার্ক সহজ হবে। বিশাল এই জনগোষ্ঠী মোবাইল নেটওয়ার্কের আওতায় আসবে যার সুফল দেশের অর্থনীতিতে পড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কালারওএস ১৩ এর বৈশ্বিক সংস্করণ উন্মোচন করলো অপো
নির্বাচিত

কালারওএস ১৩ এর বৈশ্বিক সংস্করণ উন্মোচন করলো অপো

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে
নির্বাচিত

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় মেগা উপহার
নির্বাচিত

টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় মেগা উপহার

বিটিআরসিকে আরও ১৪ কোটি টাকা দিলো বাংলালিংক, বকেয়া ৭৩৩ কোটি
টেলিকম

বিটিআরসিকে আরও ১৪ কোটি টাকা দিলো বাংলালিংক, বকেয়া ৭৩৩ কোটি

নড়াইলে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

নড়াইলে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

যে ৩ জন হলেন অপোর অ্যাম্বাসেডর
নির্বাচিত

যে ৩ জন হলেন অপোর অ্যাম্বাসেডর

Load More

ট্রেন্ডিং টপিক

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

মিলিটারি-গ্রেড বডিতে তৈরি এই ফো‌নে পাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জানুয়ারি ২০২৫

সীমান্তে মোবাইল টাওয়ার স্থাপনে শর্ত শিথিল

Techzoom.TV |
TechzoomTV