Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী দামে সেরা গেমিং অভিজ্ঞতা দেবে ৮ গিগাবাইট র‍্যামের অপো এ৯ ২০২০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
সাশ্রয়ী দামে সেরা গেমিং অভিজ্ঞতা দেবে ৮ গিগাবাইট র‍্যামের অপো এ৯ ২০২০
Share on FacebookShare on Twitter

সম্প্রতি অপো বাংলাদেশে নিয়ে এসেছে ৮ গিগাবাইট র‍্যাম, ১১ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৬৬৫ মোবাইল প্ল্যাটফর্ম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত অপো এ৯ ২০২০। দুর্দান্ত গতি আর অতুলনীয় পারফর্মেন্সের সমন্বয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিকল্প হয়ে উঠতে সক্ষম ফোনটি পাওয়া যাচ্ছে ২৪,৯৯০ টাকায়। ২৭ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এর বিক্রয় কার্যক্রম শুরু হবে। বর্তমানে এর প্রি-বুকিং চলছে। প্রি-বুকিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।

অপো বাংলাদেশের বাজারে নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ‘এ৯ ২০২০’। হার্ডকোর গেমারদের চাহিদা পূরণে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনটির ফিচারের ক্ষেত্রে। মাল্টিটাস্কিং সক্ষমতা বৃদ্ধিতে ফোনটিতে স্থাপন করা হয়েছে ৮ গিগাবাইট র‍্যাম এবং ১১ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৬৬৫ মোবাইল প্ল্যাটফর্ম। কেবল স্পেসিফিকেশনের ক্ষেত্রেই নয়, দীর্ঘসময় জুড়ে ব্যাটারি ব্যাকআপ নিশ্চিতে ফোনটিতে স্থাপন করা হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তবে ‘অপো এ৯ ২০২০’ অনন্য কারণ এতো দুর্দান্ত সব স্পেসিফিকেশন সমৃদ্ধ এই স্মার্টফোনটি পাওয়া যাবে ২৪,৯৯০ টাকায়।

অল্প র‍্যামের স্মার্টফোনে মাল্টিটাস্কিং করা রীতিমতো চ্যালেঞ্জিং একটি কাজ। বিশেষ করে ফ্ল্যাগশিপ ব্যতীত অন্যান্য স্মার্টফোনে সীমিত র‍্যাম থাকায় একাধিক অ্যাপ চালু রাখতে চাইলে তা ব্যবহারকারীদের জন্য বেশ দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এসব দিক বিবেচনা করে বেশ সাশ্রয়ী দামে ৮ গিগাবাইট র‍্যাম সমৃদ্ধ স্মার্টফোন নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো।

কেন অধিক র‍্যাম প্রয়োজন? র‍্যাম এবং ইন্টারনাল মেমোরির সাথে তফাৎ হচ্ছে র‍্যাম-এ থাকা মেমোরি খুব দ্রুত কাজ করতে সক্ষম। তাই কোন অ্যাপ কিংবা গেম চালু করা মাত্র তা অবস্থান নেয় র‍্যামে, অল্প র‍্যাম থাকা স্মার্টফোনে একই সময়ে একাধিক অ্যাপ চালানো সম্ভব হয় না। এ ধরণের সমস্যা এড়াতে তাই প্রয়োজন বেশি র‍্যাম। উদাহারণসরূপ অল্প র‍্যাম যুক্ত স্মার্টফোনে গেম চালু থাকা অবস্থায় ফোনকল আসলে অনেক সময়েই গেমটি পুনরায় চালু হতে বেশ অনেকটা সময় নেয়। বিশেষ করে গেমারদের ক্ষেত্রে এ ধরণের সমস্যা থেকে মুক্তি দিতেই সদ্য বাজারে আসা অপো এ৯ ২০২০ এ স্থাপন করা হয়েছে ৮ গিগাবাইট র‍্যাম। ফলে একাধিক অ্যাপ চালু অবস্থাতেও যেমন বড় কোন গেম খেলা যাবে, তেমনি কোন অ্যাপের ফোর্স ক্লোজের সংখ্যাও নেমে আসতে পারে শূন্যের কোঠায়। এ ছাড়াও হেভি-ডিউটি গেমিংয়ের সক্ষমতা বাড়াতেই ফোনটিতে থাকছে গেম-বুস্ট ২.০ প্রযুক্তি। এর ফলে স্ক্রিনের সেন্সিটিভিটি যেমন বাড়বে তেমনি প্রসেসিংয়ের ক্ষেত্রেও বাড়বে গতি। ফোন গরম হয়ে যাওয়া, থেমে যাওয়া কিংবা ফ্রেম ড্রপের মতো বিষয়গুলো থেকেও মুক্তি দিতে পারে গেম-বুস্ট প্রযুক্তি।

অপো এ৯ ২০২০ প্রসঙ্গে অপো বাংলাদেশ-এর ব্র্যান্ড ম্যানেজার আইয়োনো লিউ বলেন, “স্মার্টফোনের ক্রয়ের ক্ষেত্রে একটি প্রচলিত ধারণা রয়েছে যে দামে সাশ্রয়ী হলে মানেও ছাড় দিয়ে থাকে ব্র্যান্ডগুলো। গ্রাহকদের এ ধরণের ধারণা বদলে দেবার প্রত্যয়ে বেশ সাশ্রয়ী দামেই উন্নততর মানের স্মার্টফোন নিয়ে এলো অপো। বর্তমান প্রজন্মের গ্রাহকদের হাই-ইন্টেন্সিভ গেমিং, কন্টেন্ট তৈরি আর মাল্টি টাস্কিং এ সক্ষম স্মার্টফোনের চাহিদা পূরণে দারুণভাবে সক্ষম হবে অপো এ৯ ২০২০”।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বিক্রয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে অপো এ৯ ২০২০ এর। বিক্রয় কার্যক্রম শুরু না হলেও এখন প্রি-বুকিংয়ের সুযোগ থাকছে গ্রাহকদের জন্যে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাকআপ রেখে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে
নির্বাচিত

ব্যাকআপ রেখে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

সুপারব্র‌্যান্ডের স্বীকৃতি পেলো ওয়ালটন
নির্বাচিত

সুপারব্র‌্যান্ডের স্বীকৃতি পেলো ওয়ালটন

৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে
প্রযুক্তি সংবাদ

৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে

হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল

এবার করোনাভাইরাসে আক্রান্ত অ্যামাজন কর্মী
নির্বাচিত

ভুলে কর্মীদের জন্য টিকটক নিষিদ্ধ করেছিল অ্যামাজন

জলের দরে বিক্রি হচ্ছে ইউমিডিজির ফোন
ই-কমার্স

জলের দরে বিক্রি হচ্ছে ইউমিডিজির ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ সেপ্টেম্বর ২০১৯

সাশ্রয়ী দামে সেরা গেমিং অভিজ্ঞতা দেবে ৮ গিগাবাইট র‍্যামের অপো এ৯ ২০২০

Techzoom.TV |
TechzoomTV