Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইমারজেন্সির নামে পকেট ফাঁকা করছে অপারেটররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 May 2019
ইমারজেন্সির নামে পকেট ফাঁকা করছে অপারেটররা
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের মোবাইল ফোনে ব্যালেন্স শেষ হওয়ার সাথে সাথে গ্রাহক চাওয়া মাত্রই লোণ দিচ্ছে মোবাইল ফোন অপারেটরগুলো। এতে গ্রাহকরা খুশি হলেও গ্রাহকদের অজান্তেই প্রতি কলে যে পরিমান অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে, সেই তথ্যটা জানা নেই সিংহভাগ গ্রাহকেরই।

সম্প্রতি বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের তেজগাঁওয়ের কাস্টমার কেয়ার সেন্টারে মধ্যবয়সী এক নারী আসেন একটি অভিযোগ নিয়ে। তার মোবাইল হিসাব থেকে অতিরিক্ত অর্থ কেটে নেওয়ার অভিযোগ নিয়ে আসেন। কাস্টমার কেয়ার অফিসের কর্মী তার ফোনটি পরীক্ষা করে বলেন, ‘আপনি লোন নিয়েছিলেন, তাই দুই টাকার বেশি মিনিট কেটেছে।’

শ্রমজীবী ওই নারী মুহূর্তেই ক্ষেপে উঠলেন। তিনি তার দুই হাত দেখিয়ে বলেন, ‘এই যে দেখেন, আমার চামড়া উইঠ্যা গেছে পরিশ্রমের কারণে। এই কষ্টের পয়সা আপনারা নিয়া নিবেন, আমি আর ফোনই ব্যবহার করুম না।’

ওই নারীর একটি প্যাকেজ নেওয়া ছিল যাতে মিনিটে ৫০ পয়সা করে কাটত। টাকা শেষ হয়ে যাওয়ার পর তাকে অগ্রিম ব্যালান্স দেয় গ্রামীণফোন। কিন্তু কোথাও বলা ছিল না যে, অগ্রিম হিসেবে দেওয়া ব্যালান্সে চার গুণ বেশি টাকা কাটবে।

এই কাজটি প্রতিটি মোবাইল ফোন অপারেটরই করছে। বাংলালিংক ও রবি তার প্রিপেইড গ্রাহকদের ব্যালান্স শেষ হয়ে গেলে সর্বনি¤œ ৫টাকা থেকে শুরু ২০০ টাকা পর্যন্ত আগাম ব্যালান্স হিসেবে দিয়ে থাকে যা লোন হিসেবেই পরিচিত। পরে টাকা রিচার্জ করলে ওই লোন কেটে নেওয়া হয়। আর আগাম হিসেবে দেওয়া ব্যালান্সের ক্ষেত্রে যে বেশি হারে টাকা কেটে নেওয়া হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোন অপারেটর প্রতি মিনিটে সর্বনি¤œ ৪৫ পয়সা এবং সর্বোচ্চ দুই টাকা কাটতে পারবে। তবে প্রিপেইড হিসাবে বেশিরভাগ প্যাকেজই ৪৫ পয়সা মিনিটের আশপাশে থাকে আর স্বল্প আয়ের মানুষ এসব প্যাকেজই ব্যবহার করে। এর মধ্যে টকটাইম শেষ হয়ে গেলে ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন হিসেবে টাকা দিয়ে থাকে অপারেটর। আর কেবল এই অগ্রিম ব্যালেন্স চলাকালেই নয়, নতুন টাকা রিচার্জের পরও অতিরিক্ত হারে বিল নিয়ে থাকে অপারেটরগুলো।

তবে জনগণের পকেট কাটলেও সরকার এই বিষয়টি জানেই না। অতিরিক্ত টাকা কাটার বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘এই বিষয়ে আমি কিছু জানি না। এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি। আসলে অবশ্যই পদক্ষেপ নেব।’

মোবাইল ফোন কোম্পানির ঘোষণা অনুযায়ী, একজন গ্রাহক ঋণ নিলে তিনি রিচার্জ করা মাত্র সেই টাকা আগে কেটে নেওয়া হবে। এক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দুই টাকা চার্জ এবং ভ্যাট যোগ করা হবে। তবে কলরেটে পরিবর্তনের কোনো কথাই জানানো হয়নি। অর্থাৎ গ্রাহক তার ব্যবহƒত কলরেটেই থাকার কথা। কিন্তু সেটি আর হচ্ছে না।

ঋণ নেওয়ার পর প্রায়ই এমন বিড়ম্বনায় পড়া গ্রামীণফোন ব্যবহারকারী জাহাঙ্গীর হোসেন জানান, তিনি ১ পয়সা সেকেন্ড কলরেট ব্যবহার করেন। যেখানে নিয়ম অনুযায়ী এক মিনিটে তার ভ্যাটসহ ৭৫ পয়সা কলরেট কাটা হয়। কিন্তু তিনি ঋণ নেওয়ার পরই তার কলরেট পরিবর্তন হয়ে প্রায় ১ টাকা ৫০ পয়সার বেশি কেটে নেওয়া হয়েছে। এ নিয়ে গ্রাহকসেবা কেন্দ্রে গিয়েও কোনো সমাধান মেলেনি তার। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ব্যালেন্স শেষ হলেও আর ঋণ নেবেন না।

গ্রামীণফোন তাদের গ্রাহকদের ১০ টাকা থেকে শুরু ২০০ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। গ্রাহকদের ব্যবহারের ওপর ভিত্তি করে ইমার্জেন্সি ব্যালেন্স নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।

অপারেটরটির ফার্মগেটের গ্রাহকসেবা কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, ‘এটা নরমালি হওয়ার কথা না। কারণ আমাদের এমন কোনো অপশন নাই, ঋণ নিলে কলরেট পরিবর্তন করা হয় না। তবে আমরা যেহেতু গ্রাককদের সেবায় সব সময় নিয়োজিত তাদের বলব, এ রকম হলে আপনারা অবশ্যই বাড়তি যে টাকা কাটছে সেটা স্ক্রিনশট রেখে দেবেন। আমরা বিষয়টা দেখব।’

বেসরকারি আরেক মোবাইল কোম্পানি রবি-এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য ১০ টাকা থেকে শুরু ১০০ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। তারাও এই ঋণের ক্ষেত্রে কলরেট পরিবর্তন করে গ্রাহকদের পকেট কাটছে।

রবির গতি ৩৬ প্রিপেইড প্যাকেজ ব্যবহারকারী সুমাইয়া তাহমিন জানান, তিনি ঋণ নিলে রবি বাদ দিয়ে অন্য অপারেটরে কথা বললে ৫ থেকে ৭ পয়সার মতো বেশি কাটা হয়।

বলেন, ‘আমি শুরু থেকেই রবি গ্রাহক। অনেক সুবিধা থাকা সত্ত্বেও আমি অন্য অপারেটরে যাইনি। আমি বিপদে পড়লে ইমার্জেন্সি ব্যালেন্স নেই। ইমার্জেন্সি ব্যালেন্স নিতে দেরি শেষ হতে দেরি লাগে না। খেয়াল করে দেখলাম এরা ঋণ নিলে কলরেট বেশি কাটে।’

এয়ারটেলে ৯০ পয়সা মিনিটের কলরেট ব্যবহারকারী এক গ্রাহক জানান, কলরেট আর ভ্যাট মিলিয়ে সব সময় ১ টাকা ৫ পয়সা কাটা হলেও ঋণের বেলায় বাড়তি টাকা কাটা হয়েছে। এতদিন তিনি বিষয়টি খেয়াল করেননি।

গ্রাহক পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটির ধানমন্ডি গ্রাহকসেবা কেন্দ্রে গিয়ে ঋণ নিলে অতিরিক্ত কলরেট কাটার বিষয়টি জানালে তাদের ভাষ্য, টেলিটক কোম্পানিটি কলরেট পরিবর্তন করেন না, আর বেশি টাকা কাটেও না। এ রকম হলে গ্রাহককে স্ক্রিনশট নিয়ে প্রমাণ দিলেই তারা ব্যবস্থা নিবেন বলে সাফ জানিয়ে দেন।

বাংলালিংক ব্যবহারকারী গ্রাহক জামিল বলেন, ‘এই সিমে সব অপারেটরে ১০ সেকেন্ডে ২২ পয়সায় কথা বলি। কিন্তু সমস্যা হয় যখন ঋণ নিই, দেখা যায় টাকা নেওয়া পর খুব তাড়াতাড়িই টাকা শেষ হয়ে যায়। কিছুদিন লক্ষ্য করে দেখলাম, লোন নেওয়া টাকা থেকে কয়েক পয়সা বাড়তি কাটা হচ্ছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিগগিরই অত্যাধুনিক চিপসেটসংবলিত অ্যান্ড্রয়েড ফোন আসছে বাজারে
লিড স্টোরি

শিগগিরই অত্যাধুনিক চিপসেটসংবলিত অ্যান্ড্রয়েড ফোন আসছে বাজারে

তরুণরাই ডিজিটাল বিপ্লবের যোদ্ধা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তরুণরাই ডিজিটাল বিপ্লবের যোদ্ধা: মোস্তাফা জব্বার

এই প্রথম অন্য নামে ফোন আনছে নকিয়া
লিড স্টোরি

এই প্রথম অন্য নামে ফোন আনছে নকিয়া

ফ্রি ইন্টারনেট
টেলিকম

যেভাবে মিলেবে ফ্রি ইন্টারনেট

গ্রাহক নিজেই জানে না তার নামে ৩০ সিম!
টেলিকম

এনআইডি ছাড়া কেনা যাবে দুটি সিম

কল ড্রপ কেন হয়? এই সমস্যার সমাধান করবেন যেভাবে
টেলিকম

কল ড্রপ কেন হয়? এই সমস্যার সমাধান করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জনসেবা নিশ্চিতকরণে সাফল্যের স্বীকৃতি...

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 May 2019

ইমারজেন্সির নামে পকেট ফাঁকা করছে অপারেটররা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix