Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩ মাসে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লসের আয় ৯৯ কোটি, মুনাফা ৪৮ কোটি

২০২৫ সালের প্রথম প্রান্তিকে মুনাফায় বড় সাফল্য সরকারি টেলিকম কোম্পানির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৩ মাসে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লসের আয় ৯৯ কোটি, মুনাফা ৪৮ কোটি
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি–মার্চ) ৯৯ কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৪৮ কোটি টাকায়, যা মোট আয়ের প্রায় অর্ধেক।

সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। পরে তা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্যমতে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৭ কোটি ৫৫ লাখ টাকা বেড়েছে, যা প্রায় ১৯ শতাংশ প্রবৃদ্ধি। ২০২৪ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মুনাফা ছিল ৪০ কোটি ৪৫ লাখ টাকা।

তবে আয়ের দিক থেকে তেমন উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নেই। এই তিন মাসে আয় হয়েছে ৯৯ কোটি ৪২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ২ কোটি ২২ লাখ টাকা বেশি। গত বছর এই সময়ে আয় ছিল ৯৭ কোটি ২০ লাখ টাকা।

নয় মাসে আয় কমলেও মুনাফা প্রায় অর্ধেক
সাবমেরিন কেব্‌লসের আর্থিক বছর জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় জুনে। সেই হিসাবে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই–মার্চ) আর্থিক প্রতিবেদনে দেখা যায়, প্রতিষ্ঠানটি ২৯৪ কোটি টাকার ব্যবসা করেছে। আগের বছর এই সময়ে আয় ছিল ৩৩৮ কোটি টাকা। অর্থাৎ আয় কমেছে ৪৪ কোটি টাকা।

তবে খরচ নিয়ন্ত্রণে থাকায় মুনাফা ধরে রাখতে পেরেছে বিএসসিসিএল। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ১৪০ কোটি টাকায়। আগের বছর এই সময়েই মুনাফা ছিল ১৬৮ কোটি টাকা।

সরকারি মালিকানাধীন এবং তালিকাভুক্ত
বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড একটি সরকারি মালিকানাধীন এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান। কোম্পানিটির মূল আয় সাবমেরিন কেব্‌লের মাধ্যমে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ থেকে আসে।

শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতি প্রান্তিক শেষে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়। এরই ধারাবাহিকতায় সাবমেরিন কেব্‌লস তাদের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে।

Tags: BSCCL quarterly reportBSCCL share marketsubmarine cable company profit Bangladeshবাংলাদেশ সাবমেরিন কেব্‌লবিএসসিসিএল আয়বিনিয়োগ সংবাদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আজীবন ঘরে বসে কাজ করার সুবিধা পাবেন টুইটার কর্মীরা
নির্বাচিত

‘সুপার ফলো’ ফিচার আনার পরিকল্পনা টুইটারের

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
নির্বাচিত

আবারও সক্রিয় হ্যাকার দল গ্যান্ডক্র্যাব

মাউসে প্রোগ্রামেবল বাটন
নির্বাচিত

মাউসে প্রোগ্রামেবল বাটন

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
টেলিকম

মোবাইল নেটওয়ার্ক ফাইভ–জি থেকে টু–জিতে নামিয়ে ভুয়া বার্তা পাঠাচ্ছে প্রতারকেরা

তরুণীর ২ হাজার বছরের পুরোনো কবরে ‘স্মার্টফোন’
নির্বাচিত

তরুণীর ২ হাজার বছরের পুরোনো কবরে ‘স্মার্টফোন’

নকিয়ার নতুন ফিচার ফোন
নির্বাচিত

নকিয়া বাটন মোবাইল (২০২১)

Load More

ট্রেন্ডিং টপিক

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix