Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮ মাস বেতন না দিয়ে কর্মীদের ছাঁটাইয়ের হুমকি ফ্লোরা টেলিকমের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 April 2025
৮ মাস বেতন না দিয়ে কর্মীদের ছাঁটাইয়ের হুমকি ফ্লোরা টেলিকমের
Share on FacebookShare on Twitter

স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রকল্পে ফ্লোরা টেলিকম লিমিটেডের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন ৫০ জন আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার। নিয়োগের শুরুর দিকে কোনোমতে তিন মাসের বেতন পেলেও এরপর গত আট মাস ধরে ৪৮ জন কর্মী বেতন পাচ্ছেন না। এর মধ্যে আবার ছাঁটাইয়ের হুমকিতে রয়েছেন তাঁরা।

২০২৪ সালের মে ও জুন মাসে দুই ধাপে দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মীদের নিয়োগ দেওয়া হয়। তাঁদের কাজ ছিল স্বাস্থ্য কমপ্লেক্সে সফটওয়্যারের মাধ্যমে রোগীসংক্রান্ত তথ্য, রাজস্ব আয়, ল্যাবরেটরি রিপোর্ট ইত্যাদি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো। চাকরির শুরুর সময় বলা হয়েছিল, কমপক্ষে তিন বছরের কাজের নিশ্চয়তা থাকবে। কিন্তু এক বছরেরও কম সময়েই তাঁরা পড়েছেন অনিশ্চয়তায়।

‘প্রথমে তিন মাসের বেতন কোনোমতে পেয়েছিলাম। এরপর থেকে প্রতিষ্ঠান ঘুরিয়ে-ফিরিয়ে সময় দিচ্ছে। এখন আবার বলছে—চাকরি খুঁজে নিতে। অথচ আমাদের বলা হয়েছিল, তিন বছর কাজের নিশ্চয়তা থাকবে,’ বলছিলেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফয়সাল আহমদ।

বেতন না পাওয়ায় গত ২০ এপ্রিল রাজধানীর বনানীতে ফ্লোরা টেলিকমের কার্যালয়ের সামনে কর্মীরা অবস্থান নেন। প্রতিষ্ঠানটি তখন জানায়, আগামী রোববার (২৭ এপ্রিল) তাঁদের বেতন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তবে ফ্লোরা টেলিকমের চিফ অপারেটিং অফিসার এস জাওয়াহের আহমেদ বলেন, ‘প্রকল্পভিত্তিক কাজ হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর অর্থ ছাড় না করায় আমরা বেতন দিতে পারিনি। তারপরও কর্মীরা আন্দোলন শুরু করলে আমরা আশ্বাস দিয়েছি, নির্ধারিত তারিখে তাদের জানানো হবে।’

তবে তিন বছরের চাকরির প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, ‘এই নিয়োগ স্থায়ী ছিল না। চুক্তিভিত্তিক হওয়ায় চাকরির মেয়াদ বা নিশ্চয়তা দেওয়া হয়নি।’

চাকরি হারানো ও বকেয়া বেতন না পাওয়ার দুশ্চিন্তায় এখন মানবেতর জীবন কাটাচ্ছেন এসব আইটি ইঞ্জিনিয়ার। এক কর্মী বলেন, ‘১৮ হাজার টাকার চাকরি করে পরিবার চালাতে হিমশিম খাচ্ছি। এখন ৮ মাসের বেতন আটকে আছে। কেউ দায়িত্ব নিচ্ছে না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: IT Support Engineer Bangladeshআইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার স্বাস্থ্য অধিদপ্তরচুক্তিভিত্তিক নিয়োগ জটফ্লোরা টেলিকম চাকরি বঞ্চনাফ্লোরা টেলিকম বেতন জটসরকারি প্রকল্পে বেতন বকেয়াস্বাস্থ্য অধিদপ্তর প্রকল্প সমস্যাস্বাস্থ্য প্রকল্পে বেতন না দেওয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক
টেলিকম

বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক

বিশ্বমানের ডব্লিউপিবি ৫৬০ মডেলের ভেন্টিলেটর তৈরি করেছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বমানের ডব্লিউপিবি ৫৬০ মডেলের ভেন্টিলেটর তৈরি করেছে বাংলাদেশ: পলক

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’
টেলিকম

ফোরজির দামেই মিলবে ফাইভজি ইন্টারনেট!

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিশ্বের সর্বাধিক বিক্রিত ১০ স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচটি
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সর্বাধিক বিক্রিত ১০ স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচটি

সরকারি ওয়েব সাইটে সংস্কারের ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

সরকারি ওয়েব সাইটে সংস্কারের ছোঁয়া

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2025

৮ মাস বেতন না দিয়ে কর্মীদের ছাঁটাইয়ের হুমকি ফ্লোরা টেলিকমের

Techzoom.TV |
TechzoomTV