Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছাত্র আন্দোলনের সময় পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধের অভিযোগ: আইএসপিএবি সভাপতির অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
ছাত্র আন্দোলনের সময় পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধের অভিযোগ: আইএসপিএবি সভাপতির অপসারণ দাবি
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে চলমান ছাত্র ও জনতার আন্দোলনের সময় বাংলাদেশে পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB)-এর সভাপতি জনাব ইমদাদুল হক এবং তার নির্বাহী কমিটির বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছেন একাধিক আইএসপি মালিক ও সচেতন প্রযুক্তি উদ্যোক্তারা। তারা দাবি করছেন— বর্তমান কমিটি সরকারের ইচ্ছানুযায়ী ইন্টারনেট বন্ধ করে জনগণের মৌলিক অধিকার, তথ্যপ্রবাহ ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে।

অভিযোগে বলা হয়, ইন্টারনেট শাটডাউনের সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থিত গোষ্ঠী ভয়াবহ দমন-পীড়ন, গুম ও নির্যাতন চালায়, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। এছাড়া, ইন্টারনেট বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ঘটনাস্থলের বাস্তব তথ্য সংগ্রহ করতে পারেনি, ফলে দমন-পীড়নের তথ্য ধামাচাপা দেওয়ার সুযোগ তৈরি হয়।

অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির চিত্র তুলে ধরে অভিযোগকারীরা জানান:

ইন্টারনেট বন্ধের ফলে ব্যাংকিং, ই-কমার্স, অনলাইন ট্রানজেকশন ও স্বাস্থ্য খাত মারাত্মকভাবে ব্যাহত হয়।

শিক্ষার্থীরা অনলাইন ক্লাস ও রিসোর্স থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সংবাদমাধ্যম ও সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও প্রচারে বাধাগ্রস্ত হন।

ISPAB সভাপতি ও নির্বাহী কমিটির ভূমিকা নিয়ে অভিযোগে বলা হয়:

তারা সরকারের সঙ্গে সমন্বয় করে ইন্টারনেট শাটডাউনের নির্দেশনা বাস্তবায়ন করেন।

জনসাধারণকে বিভ্রান্ত করতে “ডেটা সেন্টারে আগুন লাগা” জাতীয় ভিত্তিহীন ব্যাখ্যা দেওয়া হয়।

নির্বাচন প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। সাবেক ছাত্রলীগ নেতাকে একাধিকবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে নিজের অনুগতদের নির্বাহী কমিটিতে বসিয়েছেন বলে অভিযোগ।

নির্বাচন প্রক্রিয়ার স্বেচ্ছাচারিতা নিয়েও অভিযোগ রয়েছে।
মনোনয়ন ফি একাধিক ধাপে বাড়িয়ে সাধারণ সদস্যদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হয়েছে। যেমন— ২০২১ সালে মনোনয়ন ফি ছিল ৩০,০০০ টাকা, যা ২০২৫ সালের ঘোষিত তফসিলে একলাফে ১,০০,০০০ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া, ২০২৪ সালের ৬ অক্টোবর একটি ইজিএম এর মাধ্যমে গঠনতন্ত্র সংশোধন করা হলেও নতুন নির্বাচন তফসিলে পুরনো নিয়মই অনুসরণ করা হচ্ছে।

অভিযোগকারীদের দাবি:
১. ISPAB-এর বর্তমান সভাপতি ও নির্বাহী কমিটিকে অবিলম্বে অপসারণ করে প্রশাসক নিয়োগ
২. আর্থিক অনিয়ম, সদস্য ফি ব্যবহারে স্বচ্ছতার অভাব ও ফ্ল্যাট ক্রয়ে দুর্নীতির তদন্ত
৩. নতুন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন
৪. মনোনয়ন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা
৫. ইন্টারনেট শাটডাউনের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
৬. ক্ষতিগ্রস্ত জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ প্রদান

তাদের দাবি, ISPAB-এর বর্তমান নেতৃত্ব গণতান্ত্রিক চর্চা, সদস্যদের অধিকার এবং স্বচ্ছ নির্বাচন ব্যবস্থাকে ভূলুণ্ঠিত করেছে। একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য আইএসপি সংগঠন গঠনের লক্ষ্যে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ISPAB shutdown allegationsISPAB সভাপতি অপসারণইন্টারনেট বন্ধ বাংলাদেশইমদাদুল হক ISPAB

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট প্যাকেজে অব্যবহৃত ডাটা ব্যবহারের সীমা উঠল
টেলিকম

কোটি গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদ শেষ, যা বলছে বিটিআরসি

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
টেলিকম

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড
টেলিকম

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড

৩০ পয়সায় কথা বলুন যেকোনো নম্বরে
টেলিকম

৩০ পয়সায় কথা বলুন যেকোনো নম্বরে

বাজেটে উপেক্ষিত টেলিযোগাযোগ খাতের অবদান: অ্যামটব
টেলিকম

বাজেটে উপেক্ষিত টেলিযোগাযোগ খাতের অবদান: অ্যামটব

আনলিমিটেড মোবাইল ডাটা ৫০০ টাকায় আনার পরামর্শ
টেলিকম

আনলিমিটেড মোবাইল ডাটা ৫০০ টাকায় আনার পরামর্শ

Load More

ট্রেন্ডিং টপিক

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
প্রযুক্তি সংবাদ

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ এপ্রিল ২০২৫

ছাত্র আন্দোলনের সময় পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধের অভিযোগ: আইএসপিএবি সভাপতির অপসারণ দাবি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix