Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিএক্স ব্যবস্থার প্রয়োজনীয়তা অস্বীকার নয়, আধুনিকায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
আইসিএক্স ব্যবস্থার প্রয়োজনীয়তা অস্বীকার নয়, আধুনিকায়নের দাবি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের টেলিকম খাতে ‘আইসিএক্স’ (Interconnection Exchange) ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইসিএক্স অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ আইসিএক্স অপারেটরস অফ বাংলাদেশ (এআইওবি)।

সংগঠনটির নেতারা বলেন, ভয়েস ট্রাফিকের জন্য কেন্দ্রীয় আন্তঃসংযোগ ব্যবস্থা হিসেবে আইসিএক্স গত প্রায় দেড় দশক ধরে স্বচ্ছতা, নিরাপত্তা, কর্মসংস্থান ও দেশীয় বিনিয়োগ সংরক্ষণের মাধ্যমে একটি স্থিতিশীল অবকাঠামো গড়ে তুলেছে।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অ্যাসোসিয়েশন অফ আইসিএক্স অপারেটরস অফ বাংলাদেশ (এআইওবি)-এর  পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ভয়েস স্তরে সরলীকরণের নামে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, তা বাস্তবতা বিবর্জিত এবং জাতীয় নিরাপত্তা, আয়কর রাজস্ব, দেশীয় উদ্যোক্তাদের ভবিষ্যৎ এবং সাধারণ গ্রাহকের কল সেবার মান-তিনটি ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলবে। বর্তমানে অবৈধ ভিওআইপি, কল রেট বৃদ্ধি ও কল ড্রপের সমস্যা আইসিএক্স নয়, বরং মোবাইল অপারেটরদের অভ্যন্তরীণ নেটওয়ার্ক কাঠামো ও বাজার নিয়ন্ত্রণের কারণে হচ্ছে।

টেলিকম ইনফ্রাস্ট্রাকচার অপারেটস অফ বাংলাদেশ (টিআইওবি)-এর  প্রেসিডেন্ট  ও  অ্যাসোসিয়েশন অফ আইসিএক্স অপারেটরস অফ বাংলাদেশ (এআইওবি)-এর পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান (অব.)-এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এআইওবির জেনারেল সেক্রেটারি লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান (অব.),  এআইওবি-এর কোষাধ্যক্ষ ও জীবনধারা সলিউশন লি. এর গ্রপ সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. খুরশিদ আলম (অব.), প্রযুক্তি বিশেষজ্ঞ আহমেদ উর রহমান (রোমেল)। আরও উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নেতারা আরও বলেন, এই খাতে অতি সাম্প্রতিক টেকনোলজির উন্নয়নের জন্য ১৩০ কোটি  বিনিয়োগ করা হয়েছে, যা আগামী এক দশক সেবা দেওয়ার মতো সক্ষম।  সেসাথে এই খাতে ইতোমধ্যেই প্রায় ৫০০ জনের বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সম্প্রতি ২০২৪ সালে বিটিআরসির নির্দেশনায় আইপি টেকনোলজি উন্নয়ন ও এসএমএস ইন্টারকানেকশনর জন্য ১৩০ কোটি টাকার দেশীয় বিনিয়োগ হয়েছে। এটি তুলে দিলে কর্মসংস্থানের ওপর বড় আঘাত আসবে এবং ইতিবাচক বিনিয়োগ প্রবণতা থমকে যাবে বলে মনে করে এআইওবি।

বিটিআরসি ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, টেলিকম খাতে যেকোনো সংস্কার বাস্তব পরিস্থিতি ও অংশীজনদের মতামতের ভিত্তিতে হয়। আমাদের দাবি হলো বর্তমান আইসিএক্স-ভিত্তিক ব্যবস্থাকে আরও আধুনিকায়ন এবং সুশৃঙ্খল করতে হলে তা করা হোক, তবে এটি বাতিল করে পুরো সেক্টরকে নৈরাজ্যে ঠেলে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে বর্তমানে ৫০টির বেশি ভয়েস সেবাদাতা সংস্থা রয়েছে। যদি দ্বিপাক্ষিক সংযোগের অনুমতি দেওয়া হয়, তাহলে বড় অপারেটরদের একচেটিয়া আধিপত্য তৈরি হবে এবং ছোট অপারেটররা টিকতে পারবে না। তদুপরি, সরকারি রাজস্ব হারানো, আন্তর্জাতিক কলের নিরাপত্তা হুমকি ও অবৈধ ভিওআইপি ফের বাড়ার ঝুঁকিও তৈরি হবে।

বিশেষজ্ঞদের মতে, টেলিকম খাতে শৃঙ্খলা বজায় রেখে প্রযুক্তিনির্ভর, তথ্যভিত্তিক ও কর্মসংস্থানবান্ধব সংস্কারই হওয়া উচিত। একটি টেকসই, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক টেলিকম ব্যবস্থা গঠনে আইসিএক্স অপরিহার্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইসিএক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ হ্যান্ডসেট বন্ধে আসছে এনইআইআর, ২৯ তারিখ আনুষ্ঠানিক ঘোষণা বিটিআরসির
টেলিকম

অবৈধ হ্যান্ডসেট বন্ধে আসছে এনইআইআর, ২৯ তারিখ আনুষ্ঠানিক ঘোষণা বিটিআরসির

গ্রামীণফোনের সিম সংকট কাটেনি তবে রিপ্লেসমেন্টে প্রভাব পড়বে না
টেলিকম

গ্রামীণফোনের সিম সংকট কাটেনি তবে রিপ্লেসমেন্টে প্রভাব পড়বে না

টেলিকমে এক লাইসেন্সে তিন ব্যবসা
টেলিকম

টেলিকমে এক লাইসেন্সে তিন ব্যবসা

৫জি প্রযুক্তিতে বিশ্বজুড়ে চীনের অগ্রগতি, বাড়ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা
টেলিকম

৫জি প্রযুক্তিতে বিশ্বজুড়ে চীনের অগ্রগতি, বাড়ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা

ইন্ডাস্ট্রিয়াল কানেক্টিভিটিতে বড় ভূমিকা রাখবে ফাইভজি
টেলিকম

ইন্ডাস্ট্রিয়াল কানেক্টিভিটিতে বড় ভূমিকা রাখবে ফাইভজি

সরকারি তথ্যের এসএমএস পাঠাতে মোবাইল অপারেটরের ‘গড়িমসি’
টেলিকম

সরকারি তথ্যের এসএমএস পাঠাতে মোবাইল অপারেটরের ‘গড়িমসি’

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোনের দাম বাড়ছে, জানালেন টিম কুক

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটিতে যুক্ত হলো নতুন সুবিধা

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন
প্রযুক্তি সংবাদ

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতে শুরুটা করবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুদিন দূরে থাকার কথা অনেকেই...

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটিতে যুক্ত হলো নতুন সুবিধা

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই

এখন চ্যাটজিপিটিতেই শেডিউল করা যাবে যে কোনো টাস্ক

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ এপ্রিল ২০২৫

আইসিএক্স ব্যবস্থার প্রয়োজনীয়তা অস্বীকার নয়, আধুনিকায়নের দাবি

Techzoom.TV |
TechzoomTV