Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নির্ভরযোগ্য ইন্টারনেটের লাইফ লাইন স্টারলিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 18 July 2025
আইএসপিএবি
Share on FacebookShare on Twitter

স্টারলিংক শুধু ইন্টারনেট সেবা প্রদানকারী নয় বরং স্পর্শকাতর এবং নির্ভরযোগ্য ইন্টারনেটের লাইফ লাইন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফরত স্টারলিং এর ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরুর মাধ্যমে টেলিমেডিসিন, শিক্ষা সহ নানাবিধ সুবিধার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে ষ্টারলিংক এর কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন লরেন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়। তবে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের পক্ষ থেকে কোন প্রশ্ন নেননি লরেন এবং স্টারলিঙ্ক এর মালিকানা প্রতিষ্ঠান স্পেস এক্স আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক বিভাগের পরিচালক রিচার্ড গ্রিফিথস। দুই দিনের এক সংক্ষিপ্ত সফরে শুক্রবার রাত পর্যন্ত ঢাকায় অবস্থান করেন তারা।

লিখিত বক্তব্য পাঠ করে লরেন বলেন, প্রধান উপদেষ্টা (অধ্যাপক ইউনূস) এবং তার প্রশাসনকে সাধুবাদ জানাতেই হয় কারণ তিনি বাংলাদেশের জনগণের জন্য নজিরবিহীন এক সুযোগ তৈরি করে দিয়েছেন। ১৫০টিদেশ ও অঞ্চলে স্টারলিংক এর কার্যক্রম আছে। আপনাদের নেতৃত্ব নতুন প্রযুক্তিকে গ্রহণ করেছেন। উচ্চগতির ইন্টারনেট এখন আর কল্পনা নয়। স্টারলিঙ্ক এখন ইন্টারনেটের “ক্রিটিক্যাল এন্ড রিলায়েবল লাইফ লাইন” যেমন বন্যা, সাইক্লোনের মত প্রাকৃতিক দুর্যোগের মত ঘটনায় নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা দিতে সক্ষম স্টারলিংক।

লরেন আরও বলেন, আমরা শুধু স্যাটেলাইট চালু করছি না বরং টেলিমেডিসিন, শিক্ষা সহ নানান সুবিধার নতুন দুয়ার উন্মোচন করছি। অন্যদের জন্য অনুকরণীয় জাতি আপনারা। নিজেদের জীবনের উন্নয়নে মানুষ স্টারলিংক ব্যবহার করবে। এদেশের মানুষ স্টারলিঙ্ক ব্যবহার করে কিভাবে তাদের জীবনযাত্রার বৈপ্লবিক পরিবর্তন করছে, সেটি দেখতে আমরা মুখিয়ে আছি”। আর দ্রুততম সময়ে স্টারলিংককে কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ায় বাংলাদেশের “ইজ অব ডুয়িং বিজনেস” এর প্রশংসা করেন রিচার্ড গ্রিফিথস।

লিখিত বক্তব্য পাঠ শেষে সংবাদ সম্মেলন স্থল ত্যাগ করেন স্টারলিংকের দুই কর্মকর্তা। এরপর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ইন্টারনেট শাট ডাউনের ঠিক ৩৬৫ তম দিন আজকে। ইতোমধ্যে স্টারলিঙ্ক এর অর্ডার নেওয়া শুরু হয়েছে। আজ তারা তাদের অভিজ্ঞতা আনুষ্ঠানিকভাবে বিনিময় করলেন। আগে “সফট লঞ্চ” হয়েছিল, আজ তাদের উপস্থিতিতে স্টারলিংক সেবার আনুষ্ঠানিক ঘোষণা এলো।
এক বছর আগে ঠিক আজকের দিনে বাংলাদেশ ডিজিটাল ডার্কনেস এ পড়েছিল। আজ নতুন শুরু করলাম । ষ্টারলিঙ্ক এর মাধ্যমে পরিষ্কার বার্তা দিতে চাই যে, বিশ্বের সাথে আমাদের জনগণের সংযোগ বিচ্ছিন্ন করার দু:সাহস যেন আর কেউ না করে। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট শুধু একটা সুবিধা না, অধিকার। স্টারলিঙ্ক বাংলাদেশের প্রতিটি স্থানে থাকবে, বিশেষ করে দূরবর্তী তৃণমূল এলাকায়। আজ বাংলাদেশ কানেক্টেড, এবং এটা আর কখনও ডিসকানেক্টেড হবে না।

সংবাদ সম্মেলনে চলমান টেলিযোগাযোগ নীতিমালা সংস্কারের বিষয়ে প্রশ্ন করা হলে অবশ্য সেগুলোর উত্তর দেননি ফয়েজ তৈয়ব। এই নীতিমালা কবে নাগাদ চূড়ান্ত হতে পারে সে বিষয়ে কোন তথ্য দেননি তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) এমদাদ উল বারী, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমাদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্টারলিংকস্টারলিংক ইন্টারনেট বাংলাদেশস্টারলিংকের ইন্টারনেটে

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য: মোস্তাফা জব্বার

রিয়েলমি সি৫৫: অ্যানড্রয়েড ফোনে আইফোনের ফিচার!
লিড স্টোরি

রিয়েলমি সি৫৫: অ্যানড্রয়েড ফোনে আইফোনের ফিচার!

বিকাশ-রকেটে আসবে ফ্রিল্যান্সারদের আয়
প্রযুক্তি সংবাদ

বিকাশ-রকেটে আসবে ফ্রিল্যান্সারদের আয়

১০টির বেশি সিম থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে
টেলিকম

জনপ্রতি সিম ব্যবহারের সীমা কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ
প্রযুক্তি সংবাদ

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ

‘নতুন প্রজন্মকে ডিজিটাল সম্পদ হিসেবে গড়ে তোলা আমাদের বড় চ‌্যালেঞ্জ’
প্রযুক্তি সংবাদ

‘নতুন প্রজন্মকে ডিজিটাল সম্পদ হিসেবে গড়ে তোলা আমাদের বড় চ‌্যালেঞ্জ’

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 July 2025

নির্ভরযোগ্য ইন্টারনেটের লাইফ লাইন স্টারলিংক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix