Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনুমতি ছাড়াই কপিরাইটকৃত গান বিজ্ঞাপনে ব্যবহার করেছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
অনুমতি ছাড়াই কপিরাইটকৃত গান বিজ্ঞাপনে ব্যবহার করেছে গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

বাউল সম্রাট শাহ আবদুল করিমের কপিরাইটকৃত গান অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে ব্যবহার করেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। এমন অভিযোগে গায়কের ছেলে ছেলে শাহ নূরজালালের পক্ষে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাজিন আহমেদ।

এ বিষয়ে শাহ আবদুল করিমের ছেলে শাহ নূরজালাল গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা গ্রামের মানুষ আইন খুব একটা বুঝি না। কিন্তু এটা বুঝি, বাবার গান কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করলে আমাদের অনুমতি নেওয়া উচিত ছিল। সেই গান থেকে আয় হলে, আমাদেরও তো একটা প্রাপ্য থাকে।’

গত ২৭ আগস্ট গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের কাছে আনুষ্ঠানিকভাবে এ নোটিশ প্রদান করেন আইনজীবি। গ্রামীণফোনকে সাতদিনের সময় দিয়ে নোটিশে দাবি পূরণ ব্যাতিরেকে কপিরাইট আইন, ২০২৩ অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি মামলা করার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এ বিষয়ে আইনজীবি ব্যারিস্টার রাজিন আহমেদবলেছেন, ‘‘শাহ আবদুল করিমের গান কেবল সংগীত নয়—এগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ। ‘রঙিলা বাড়ৈ’, ‘কোন মিস্তরি নাও বানাইছে’ দুটি গান ব্যবহার করেছে গ্রামীণফোন। অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার কেবল অবৈধ নয়, বরং চরম অসম্মানজনক। আমরা তার উত্তরাধিকার রক্ষায় আইনের সর্বোচ্চ ব্যবস্থাই গ্রহণ করবো।’’

আইনি নোটিশে বলা হয়েছে, গ্রামীণফোন অনুমতি, লাইসেন্স বা স্বীকৃতি ছাড়া শাহ আবদুল করিমের কপিরাইটকৃত গান টেলিভিশন বিজ্ঞাপন ও ডিজিটাল বিজ্ঞাপনে ব্যবহার করেছে—এর মধ্যে রয়েছে ২০১৬ সালের একটি টিভিসি (ইউটিউবে আপলোডকৃত) এবং ২০২২ সালের একটি বিজ্ঞাপন (ফেসবুক ও ইউটিউবে প্রচারিত)। এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের ব্যবহার কপিরাইট আইন এবং শিল্পীর নৈতিক অধিকার লঙ্ঘনের শামিল।

নোটিশে গ্রামীণফোনকে ৭২ ঘণ্টার মধ্যে সব অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্ম থেকে ওই গানসম্বলিত কনটেন্ট সরিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে শাহ আবদুল করিমকে যথাযথভাবে স্বীকৃতি দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে ২০ কোটি টাকা। প্রতিটি গানের জন্য ১০ কোটি করে এই ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, কপিরাইটকৃত সংগীতকর্ম অনুমতি ছাড়া পুনরুৎপাদন ও সম্প্রচার। শাহ আবদুল করিমকে কৃতিত্ব না দিয়ে তার নৈতিক অধিকারের লঙ্ঘন। জিপির ফোরজি প্রচারণায় ব্যাপক বাণিজ্যিক লাভসহ সংগীতকর্মের অতিরিক্ত বাণিজ্যিক ব্যবহার। প্রকৃত কপিরাইটধারীর ক্ষতির বিনিময়ে অন্যায়ভাবে আর্থিক সুবিধা গ্রহণ।

নোটিশে দাবি করা হয়েছে, শাহ আবদুল করিমের গান অবিলম্বে অনুমতি ছাড়া ব্যবহার বন্ধ করতে হবে। ইউটিউব, ফেসবুক, টেলিভিশনসহ সব প্ল্যাটফর্ম থেকে লঙ্ঘনকারী কনটেন্ট ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। শাহ আবদুল করিমকে লেখক হিসেবে স্বীকৃতি দিয়ে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষতিপূরণ বাবদ ২০ কোটি টাকা (প্রতিটি গান অনুযায়ী ১০ কোটি টাকা) প্রদান করতে হবে। ভবিষ্যতে এমন লঙ্ঘন আর না করার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এতে আরও বলা হয়েছে, যদি গ্রামীণফোন ৭ দিনের মধ্যে উল্লিখিত দাবি পূরণে ব্যর্থ হয়, তবে শাহ আবদুল করিমের পরিবার কপিরাইট আইন, ২০২৩ অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি মামলা করবে। এর মধ্যে ক্ষতিপূরণ দাবি, অবৈধ কনটেন্ট ধ্বংস, আদালতের নিষেধাজ্ঞা এবং গ্রামীণফোনের পরিচালক ও কর্মকর্তাদের ফৌজদারি দায় অন্তর্ভুক্ত থাকবে।

তবে গ্রামীণ ফোন তাৎক্ষণিক ভাবে এ বিষয়ে কোনো মন্তব্য না করে ২ সেপ্টেম্বর, মঙ্গলবার জানাবে বলে আশ্বাস দিয়েছে।

Tags: ইউটিউবগ্রামীণফোনটেলিভিশনফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি স্মার্টফোন বিক্রিতে লক্ষ্য পূরণ স্যামসাংয়ের
নির্বাচিত

ফাইভজি স্মার্টফোন বিক্রিতে লক্ষ্য পূরণ স্যামসাংয়ের

বিদেশী প্রযুক্তি নিষিদ্ধ করছে চীন
নির্বাচিত

বিদেশী প্রযুক্তি নিষিদ্ধ করছে চীন

আপাতত বন্ধই থাকছে ফেসবুক
নির্বাচিত

ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিলো বিটিআরসি

করোনাভাইরাসের জিন রহস্য ভাঙলো বাংলাদেশ
নির্বাচিত

করোনাভাইরাসের জিন রহস্য ভাঙলো বাংলাদেশ

নতুন গ্যালাক্সি এ৭২ চলবে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপে?
নির্বাচিত

নতুন গ্যালাক্সি এ৭২ চলবে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপে?

পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মিনিট-এসএমএসের বান্ডেল
টেলিকম

পহেলা বৈশাখে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে ইন্টারনেট-মিনিট-এসএমএসের বান্ডেল

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই
প্রযুক্তি সংবাদ

‘জিটিএ সিক্স’ মুক্তি পাবে নভেম্বরেই

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
বিবিধ

ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র
অর্থ ও বাণিজ্য

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix