Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩০০০ ডলারের অফার নিয়ে কনটেন্ট নির্মাতাদের ডাকছে ফেইসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৩০০০ ডলারের অফার নিয়ে কনটেন্ট নির্মাতাদের ডাকছে ফেইসবুক
Share on FacebookShare on Twitter

টিকটক ও ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে টানতে নতুন প্রোগ্রাম চালু করেছে মেটা। ফেইসবুক রিলস পোস্টের বিনিময়ে শর্তসাপেক্ষে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের মাসে ৩ হাজার ডলার আয়ের অফার দিচ্ছে কোম্পানিটি।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, এ প্রোগ্রামের আওতায় নির্মাতাদের জন্য নিশ্চিত আয় ও ফেইসবুকে তাদের কনটেন্টের রিচ বা প্রচার বাড়ানোর নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামের এ প্রোগ্রামের মাধ্যমে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম তারকাদের প্রতি মাসে নির্দিষ্ট অংকের পেমেন্ট ও ফেইসবুকে বাড়তি পরিচিতি দেওয়া হবে।

যেসব নির্মাতার ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবে অন্তত ১ লাখ ফলোয়ার রয়েছে তারা প্রতি মাসে ১ হাজার ডলার পাবেন, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। যাদের ফলোয়ার সংখ্যা ১০ লাখের বেশি তারা প্রতি মাসে ৩ হাজার ডলার বা প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা করে পাবেন।

‘ফেইসবুক ক্রিয়েটরস’-এর প্রোডাক্ট ভাইস প্রেসিডেন্ট ইয়ার লিভনে বলেছেন, “আমরা অন্যান্য প্ল্যাটফর্মের জনপ্রিয় নির্মাতাদের কাছে শুনেছি তাদের কাছে নতুন করে ফেইসবুকে শুরু করাটা অনেক সময় কঠিন বা ভয়ের মনে হতে পারে। তাদের সেই জড়তা কাটাতেই আমরা এ প্রোগ্রাম চালু করেছি।”

এ নিশ্চিত পেমেন্ট বা মাসিক সম্মানী কেবল তিন মাস পর্যন্ত চলবে।

লিভনে বলেছেন, এ প্রোগ্রামের আওতায় থাকা নির্মাতারা ফেইসবুকের ‘কনটেন্ট মনিটাইজেশন’ প্রোগ্রামে যোগ হওয়ার সুযোগ পাবেন এবং ফেইসবুকে তাদের কনটেন্টের রিচ বা প্রচার ‘সবসময়ের জন্যই’ বাড়িয়ে দেবে।

কোম্পানিটি বলেছে, ২০২৫ সালে নির্মাতাদের প্রায় ৩০০ কোটি ডলার পরিশোধ করেছে তারা, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। এ অর্থের প্রায় ৬০ শতাংশ ব্যয় হয়েছে রিলস ভিডিওর পেছনে। বাকি অংশ তারা অন্যান্য ফরম্যাটের কনটেন্টের জন্য দিয়েছে।

ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটির বেশি হলেও নির্মাতাদের টানতে দীর্ঘদিন ধরে হিমশিম থেকে হচ্ছে মেটাকে। কারণ, বেশিরভাগ জনপ্রিয় নির্মাতার ঝোঁক এখন টিকটক ও ইউটিউবের দিকে। দর্শকদের পছন্দের এসব নির্মাতাদের ফেইসবুকে নিয়ে এসে মৌলিক কনটেন্টের পরিমাণ বাড়ানোই মেটার নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য।

যেসব শর্ত পূরণে মিলবে অর্থ

এ প্রোগ্রামের আওতায় আসতে হলে নির্মাতাদের ৩০ দিনের মধ্যে ফেইসবুকে ১০টি ভিন্ন ভিন্ন দিনে অন্তত ১৫টি ‘রিল’ পোস্ট করতে হবে।

এসব কনটেন্ট কেবল ফেইসবুকের জন্য হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সেগুলো অবশ্যই নির্মাতার নিজস্ব বা অরিজিনাল হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টও এর অন্তর্ভুক্ত।

এ ছাড়া নির্মাতারা ফেইসবুকের সাবস্ক্রিপশন, টিপিং, ব্র্যান্ড ডিল ও ‘ফেইসবুক কনটেন্ট মনিটাইজেশন’ প্রোগ্রামের মাধ্যমেও আয় করতে পারবেন।

মেটার এ মনিটাইজেশন প্রোগ্রামটি ছোট-বড় ভিডিও, স্টোরি, ছবি ও টেক্সট পোস্টের এনগেজমেন্ট বা জনপ্রিয়তার ওপর ভিত্তি করে নির্দিষ্ট শর্তপূরণকারী নির্মাতাদের অর্থ দিয়ে থাকে।

নিজেদের কনটেন্ট মনিটাইজেশন সিস্টেমে নতুন কিছু বিষয় যোগ করছে মেটা। যার মাধ্যমে নির্মাতারা দেখতে পাবেন কোন ভিউ বা দর্শকসংখ্যার জন্য তারা অর্থ পাচ্ছেন, তাদের আয়ের আনুমানিক হার কত ও নির্দিষ্ট কিছু ভিউ কেন আয়ের জন্য বিবেচিত হয়নি।

গেল বছরের মার্চে মেটা প্রধান মার্ক জাকারবার্গ ‘কলিন অ্যান্ড সামির শো’তে বলেছিলেন, “আমার ধারণা, বর্তমানের অনেক নির্মাতা ফেইসবুককে তাদের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করেন না। তবে এ ধারণাটিই আসলে বড় সুযোগ তৈরি করে দিচ্ছে।”

ওই সময় জাকারবার্গ বলেছিলেন, তিনি ফেইসবুকের পুরানো সংস্করণ বা ‘ওজি ফেইসবুক’-এর আমেজ ফিরিয়ে আনতে চান।

এরপর থেকে কোম্পানিটি ব্যক্তিগত কনটেন্টের জন্য ‘ফ্রেন্ডস ট্যাব’ চালু করেছে এবং নির্মাতাদের পেমেন্ট দেওয়ার পদ্ধতিতে আমূল পরিবর্তন এনেছে, যেখানে ‘রেভিনিউ শেয়ার’ বা আয় ভাগাভাগির বদলে এখন কনটেন্টের এনগেজমেন্ট বা জনপ্রিয়তার ওপর ভিত্তি করে অর্থ দেওয়া হচ্ছে।

লিভনে বলেছেন, “আমরা চাই প্রত্যেক নির্মাতা ফেইসবুককে তাদের নিজেদের ঘর এবং অপরিহার্য প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করুক। আমাদের বিশ্বাস, অর্থ উপার্জনের এ বিষয়টি সেই গল্পের বড় একটি অংশ হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্দান্ত ক্যামেরায় আসছে গুগল পিক্সেল ৭
নির্বাচিত

পিক্সেল ৭-এর সর্বোচ্চ ক্রয়াদেশ প্রাপ্তির আশা গুগলের

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ইনফিনিক্সের ইনবুক সিরিজের দুই ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ইনফিনিক্সের ইনবুক সিরিজের দুই ল্যাপটপ

সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা
নির্বাচিত

সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

২০২৬ সালেই বাজারে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন
নির্বাচিত

২০২৬ সালেই বাজারে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

অনলাইন ব্যবসায় সাফল্য পেতে অনুসরণ করতে পারেন এই দশটি ধাপ

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?
কিভাবে করবেন

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ
লিড স্টোরি

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়
কিভাবে করবেন

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

TETON কীভাবে বাংলাদেশের হেলথটেক খাতে নতুন পরিবর্তন আনছে
প্রযুক্তি সংবাদ

TETON কীভাবে বাংলাদেশের হেলথটেক খাতে নতুন পরিবর্তন আনছে

বাংলাদেশে স্বাস্থ্যসেবা মানে এতদিন ছিল ডাক্তারের চেম্বার, লম্বা...

মেমোরি প্রযুক্তিতে নতুন মাইলফলক: ৪০০+ লেয়ারের V10 BV-NAND ও zHBM দেখাল স্যামসাং

মেমোরি প্রযুক্তিতে নতুন মাইলফলক: ৪০০+ লেয়ারের V10 BV-NAND ও zHBM দেখাল স্যামসাং

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ৫টি ফ্রি এআই টুল

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০২৬

৩০০০ ডলারের অফার নিয়ে কনটেন্ট নির্মাতাদের ডাকছে ফেইসবুক

Techzoom.TV |
TechzoomTV