Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিযোগাযোগ খাতে বড় পরিবর্তন: নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি ২০২৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
টেলিযোগাযোগ খাতে বড় পরিবর্তন: নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি ২০২৫
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রণীত ‘টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতি, ২০২৫’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রণীত এ নীতি বাস্তবায়নের দায়িত্ব থাকবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হাতে।

কেন এ নীতি প্রয়োজন

সরকারের বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে কার্যকর থাকা লাইসেন্স কাঠামো মূলত 2G/3G যুগে তৈরি। ফলে ৫জি, ইন্টারনেট অব থিংস (IoT), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড কম্পিউটিং ও ব্লকচেইনের মতো নতুন প্রযুক্তি ব্যবহারে নানা জটিলতা তৈরি হয়েছে।

  • লাইসেন্স নবায়ন ও সম্প্রসারণে দীর্ঘসূত্রতা বিনিয়োগ নিরুৎসাহিত করছে।
  • গ্রামীণ ও দুর্গম এলাকায় সেবা সম্প্রসারণের পর্যাপ্ত প্রণোদনা নেই।
  • একাধিক সেবা একত্রে দেওয়ার (Convergence) সুযোগ সীমিত।
  • ফলে দেশের টেলিকম ইকোসিস্টেম আর বাস্তব চাহিদা মেটাতে পারছে না।

নীতির উদ্দেশ্য

নীতির মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আধুনিক, নিরাপদ, বহুবিধ ও সাশ্রয়ী ডিজিটাল সেবার কেন্দ্রে পরিণত করা। এজন্য নেটওয়ার্ককে আরও সরল ও অভিযোজনশীল করা এবং লাইসেন্সিং কাঠামোকে প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব করা।

নতুন লাইসেন্স কাঠামো

খসড়া নীতিতে প্রযুক্তি–নিরপেক্ষ ও সরলীকৃত কাঠামোয় পাঁচ শ্রেণির লাইসেন্স প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে—

  • অ্যাক্সেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (ANSP)
  • জাতীয় অবকাঠামো এবং সংযোগ পরিষেবা প্রদানকারী (NICSP)
  • আন্তর্জাতিক সংযোগ পরিষেবা প্রদানকারী (ICSP)
  • নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক এবং পরিষেবা প্রদানকারী (NTNSP)
  • টেলিকম সক্ষম পরিষেবা প্রদানকারী (TESP)

এর ফলে মধ্যস্বত্বভোগী কমবে, আন্তঃসংযোগ সহজ হবে এবং ব্যয় সাশ্রয়ী সেবা নিশ্চিত করা যাবে।

প্রত্যাশিত সুফল

স্বল্পমেয়াদে (২০২৫–২০২৭):

  • ৫০–৬০ বিলিয়ন টাকা নতুন বিনিয়োগ
  • দ্রুত ৪জি সম্প্রসারণ ও ৫জি প্রস্তুতি
  • বৈধ পথে ট্রাফিক বৃদ্ধি, ফলে ভ্যাট ও ট্যাক্স সংগ্রহ বাড়বে
  • ফাইবার দৈর্ঘ্য ১.৭ লাখ কিমি থেকে বেড়ে ৩.৫ লাখ কিমিতে উন্নীত হবে
  • টাওয়ার সংখ্যা ৪৮ হাজার থেকে ১ লাখে উন্নীত, যার অর্ধেকের বেশি শেয়ার করা হবে

মধ্যমেয়াদে (২০২৯ পর্যন্ত):

  • মোবাইল খাতে সরকারি রাজস্ব ১৩ বিলিয়ন থেকে ২২–২৫ বিলিয়ন টাকায় উন্নীত হবে
  • ফিক্সড সার্ভিস খাতে রাজস্ব ৮–১০ বিলিয়ন থেকে ৫৫–৬০ বিলিয়নে উন্নীত
  • অবকাঠামো লাইসেন্স খাতে ১৫–২০ বিলিয়ন এবং আন্তর্জাতিক লাইসেন্স খাতে ৫–৬ বিলিয়ন টাকা রাজস্ব আসবে

দীর্ঘমেয়াদে:

  • নতুন অপারেটররা আইপিওতে আসবে, ফলে মূলধন বাজারে তারল্য বাড়বে
  • ব্রডব্যান্ড, আইপিটিভি ও ক্লাউড সেবার সমন্বিত প্যাকেজ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে
  • সামাজিক ও পরিবেশগত দিক

নীতির সুফল ভোগ করবে দেশের সব টেলিকম গ্রাহক। নতুন উদ্যোক্তা ও সেবা প্রদানকারীদের জন্যও এটি সুযোগ তৈরি করবে।

প্রথমবারের মতো পরিবেশ সহনশীল টেলিকম অবকাঠামো নির্মাণের নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্রত্যন্ত, উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে ন্যায্য টেলিকম সেবা পৌঁছে দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, টেলিকমিউনিকেশন নীতিমালা ব্যবসা বান্ধব। যার মধ্য দিয়ে মধ্যসত্বভোগীদের বাদ দেয়া হয়েছে। নতুন আইনের মধ্যে সেবার নিশ্চয়তা আনা হয়েছে।

ইন্টারনেট ডেটাকে সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দাম কমানোর বিষয়ে স্টারলিংককে পরিকল্পনা দিয়েছে সরকার।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, যোগাযোগ নীতিমালা ২০২৫ পুরনো ব্যবস্থার নয়া বন্দোবস্ত। আমরা প্রত্যাশা করেছিলাম, নতুন নীতিমালায় গ্রাহকের অধিকার প্রতিষ্ঠা হবে দুর্নীতি কমবে। পাশাপাশি নেটওয়ার্কের মান উন্নয়ন হবে। কিন্তু এখানে নতুন যে সকল লাইসেন্সের বন্দোবস্ত করা হয়েছে তা একপ্রকার নয়া দুর্নীতির বন্দোবস্ত বলা যেতে পারে। আপাতত দলীয় না হলেও স্বজনপ্রীতি হতে পারে বলা যায়। এখানে কাউকে কাউকে স্থায়ী বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। আবার অনেক ইন্ডাস্ট্রি বিলুপ্ত করে দেয়া হয়েছে। কিন্তু এর সুফল যদি জনগণ এবং রাষ্ট্র না পায় তাহলে এই পলিসির মাধ্যমে বর্তমান সরকার কি অর্জন করতে চায়?

Tags: আইপিওউদ্যোক্তাটেলিকম ইকোসিস্টেমটেলিকম গ্রাহকটেলিকমিউনিকেশনসনেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি ২০২৫বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে রবির উদ্যোগ
টেলিকম

গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে রবির উদ্যোগ

দেশের টেলিযোগাযোগ খাতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক
টেলিকম

দেশের টেলিযোগাযোগ খাতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক

জিপি স্টার গ্রাহকদের জন্য মিতসুবিশি শোরুম ও র‌্যাংগস ওয়ার্কশপে বিশেষ অফার
টেলিকম

জিপি স্টার গ্রাহকদের জন্য মিতসুবিশি শোরুম ও র‌্যাংগস ওয়ার্কশপে বিশেষ অফার

মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার
টেলিকম

মোবাইল অপারেটরদের গ্রাহকসেবার মান সন্তোষজনক নয়: মোস্তাফা জব্বার

নিউজিল্যান্ডের ব্যবসা বেচে দিচ্ছে ভোডাফোন
টেলিকম

নিউজিল্যান্ডের ব্যবসা বেচে দিচ্ছে ভোডাফোন

বাংলালিংক এসডিজি হ্যাকাথন ‘কোড ফর আ কজ’ অনুষ্ঠিত
টেলিকম

বাংলালিংক এসডিজি হ্যাকাথন ‘কোড ফর আ কজ’ অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ
প্রযুক্তি পরামর্শ

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল
অর্থ ও বাণিজ্য

অন্য পণ্য না কিনলে মেলে না সয়াবিন তেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

সোশ্যাল মিডিয়া এখন শুধু বিনোদনের জায়গা নয়, এটি...

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix