Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন টেলিকম নীতি: গ্রাহক অ্যাসোসিয়েশনের পর এবার রবি-বাংলালিংকের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 5 September 2025
টেলিকম নেটওয়ার্ক নীতিমালার অনুমোদন উপদেষ্টা পরিষদের
Share on FacebookShare on Twitter

সরকারের সদ্য ঘোষিত ‘টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫’ নিয়ে স্টেকহোল্ডারদের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের তীব্র সমালোচনার পর এবার দেশের দুটি শীর্ষ মোবাইল অপারেটর রবি এবং বাংলালিংকও এই নীতিমালা নিয়ে হতাশা এবং উদ্বেগ প্রকাশ করেছে।

তাদের মূল আপত্তির জায়গা হলো—মোবাইল অপারেটর কোম্পানিতে সর্বোচ্চ ৮৫ শতাংশ বিদেশি মালিকানার বাধ্যবাধকতা, যা দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে বলে তারা মনে করছে। তবে একমাত্র গ্রামীণফোন এই নীতিমালাকে ইতিবাচক হিসেবে দেখছে।

রবি ও বাংলালিংকের মূল উদ্বেগ বিদেশি বিনিয়োগ

এক বিবৃতিতে রবি বলেছে, “টেলিকম নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি আমাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, কারণ (সরকারের সঙ্গে) আলোচনার সময় দেওয়া কোনো প্রস্তাবকেই এটি প্রতিফলিত করে না। এই ত্রুটি গভীর হতাশাজনক, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য, যাদের এই বাজারে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি রয়েছে।”

অন্যদিকে, বাংলালিংক তাদের বিবৃতিতে কিছু ইতিবাচক দিকের (যেমন: সক্রিয় নেটওয়ার্ক ও স্পেকট্রাম শেয়ারিং) প্রশংসা করলেও তারাও মালিকানার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলালিংক জানায়, “বাধ্যতামূলক মালিকানার প্রয়োজনীয়তা সম্পর্কিত আমাদের কিছু উদ্বেগ রয়েছে, যা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে। তবুও আমরা ডিজিটাল বিভাজন দূর করতে কর্তৃপক্ষের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

গ্রামীণফোনের ইতিবাচক প্রতিক্রিয়া

তিন অপারেটরের মধ্যে একমাত্র গ্রামীামীণফোন এই নীতিমালার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছে। তারা বলছে, “আমরা বিশ্বাস করি, এটি এই খাতের জন্য উপকারী হবে।” তবে, একই সঙ্গে তারা দ্রুত একটি বাস্তবসম্মত বাস্তবায়ন নীতিমালা চূড়ান্ত করার ওপরও জোর দিয়েছে, কারণ নীতির কার্যকর প্রয়োগ সমানভাবে গুরুত্বপূর্ণ।

গ্রাহক অ্যাসোসিয়েশনের ‘দুর্নীতির’ আশঙ্কা

এর আগে, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এই নীতিমালাকে ‘পুরনো ব্যবস্থার নয়া বন্দোবস্ত’ হিসেবে আখ্যায়িত করে দুর্নীতির আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমরা প্রত্যাশা করেছিলাম, নতুন নীতিমালায় গ্রাহকের অধিকার প্রতিষ্ঠা হবে, দুর্নীতি কমবে এবং নেটওয়ার্কের মান উন্নয়ন হবে। কিন্তু এখানে নতুন যে সকল লাইসেন্সের বন্দোবস্ত করা হয়েছে, তা একপ্রকার নয়া দুর্নীতির বন্দোবস্ত বলা যেতে পারে।”

সরকারের পক্ষ থেকে এই নীতিকে টেলিযোগাযোগ খাতে যুগান্তকারী সংস্কার হিসেবে উল্লেখ করা হলেও, গ্রাহক অধিকার সংগঠন এবং দুটি প্রধান অপারেটরের নেতিবাচক প্রতিক্রিয়ার ফলে এর ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিকম নীতিমালা

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন এ৭৭
নির্বাচিত

দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন এ৭৭

এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল
নির্বাচিত

এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
নির্বাচিত

ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

ফেসবুকে আসছে এই মেসেজ, বিশ্বাস করলেই ব্যাংক অ্যাকাউন্ট হবে খালি
নির্বাচিত

৫০ কোটি গ্রাহকের ফেসবুক তথ্য অনলাইনে

ফোনে যেসব প্রযুক্তি প্রথম এনেছে ভিভো
নির্বাচিত

ভিভোর নতুন ফোনে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

এনইআইআর (NEIR) বন্ধ করতে ‘গুজব’ ছড়াচ্ছে অবৈধ ফোন ব্যবসায়ীরা
নির্বাচিত

এনইআইআর (NEIR) বন্ধ করতে ‘গুজব’ ছড়াচ্ছে অবৈধ ফোন ব্যবসায়ীরা

Load More

ট্রেন্ডিং টপিক

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 September 2025

নতুন টেলিকম নীতি: গ্রাহক অ্যাসোসিয়েশনের পর এবার রবি-বাংলালিংকের উদ্বেগ

Techzoom.TV |
TechzoomTV