Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে পোস্ট করায় সাবেক কর্মীদের বিরুদ্ধে গ্রামীণফোনের মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 September 2025
গ্রামীণফোনের মামলা
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরব হওয়ায় সাবেক কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে।

সাবেক কর্মীদের দাবি, শ্রম অধিকার আদায়ের আন্দোলন দমন করতে প্রতিষ্ঠানটি এই ধরনের ‘হীন ও প্রতিশোধমূলক’ পদক্ষেপ নিচ্ছে।

গ্রামীণফোনের করা দুটি মামলায় মোট ১৯ জন সাবেক কর্মীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তলব করে জিজ্ঞাসাবাদ করেছে।

সর্বশেষ ২৫ আগস্ট ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট’ করার অভিযোগে একটি ফৌজদারি মামলা করে গ্রামীণফোন। ২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সাবেক কর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচির পর আরও একটি মামলা হয়, যেখানে ২৯ জনকে আসামি করা হয়।

সাবেক কর্মীদের অভিযোগ, এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের আন্দোলন দমনে ব্যবহার করা হচ্ছে।

সাবেক কর্মী আদীবা জেরিন চৌধুরী বলেন, “গত ১৫ বছরে গ্রামীণফোন পরিকল্পিতভাবে শ্রম অধিকার লঙ্ঘন করেছে এটা জেনেও যে শ্রমিকরা সহসা প্রতিকার পাবে না এবং তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে আদালতে মামলা বিলম্বিত করতে পারে। আমরা কেবল আমাদের ন্যায্য পাওনা চেয়েছিলাম, তবুও গ্রামীণফোন কঠোর ব্যবস্থা, গ্রেপ্তার এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এখন সোশ্যাল মিডিয়াতেও আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি – এই অবিচার চলতে পারে না।”

সাবেক কর্মী মাকসুদা খাতুন বলেন, “গ্রামীণফোন আমাদের আইনত প্রাপ্য ৫ শতাংশ বিলম্ব জরিমানা পরিশোধ না করে আমাদের ন্যায্য আন্দোলন দমন করার জন্য হয়রানিমূলক মামলা করেছে। আইনগত অধিকার দাবি করা কর্মীদের ভয় দেখানোর জন্য মামলা ব্যবহার করা কখনই গণতান্ত্রিক আচরণ নয়। এটি কর্মীদের প্রতি অবিচার।”

বিরোধটির কেন্দ্র করে রয়েছে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) বিতরণ সংক্রান্ত দাবি। ২০১০-২০১২ সাল পর্যন্ত সময়ের জন্য (ডব্লিউপিপিএফ) প্রদান না করায় বিষয়টি আদালতে গড়ায়। আদালতের রায়ে ২০১৪-১৫ সালের ফান্ড পরিশোধ করা হলেও, বাকি অর্থ এখনও বকেয়া রয়েছে বলে অভিযোগ সাবেক কর্মীদের।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২৩৪ ধারা অনুযায়ী, (ডব্লিউপিপিএফ) পরিশোধ না করলে ‘উচ্চ জরিমানা’ দিতে হয়।

২০২৩ সালের মার্চে গ্রামীণফোন আদালতে করা আপিল প্রত্যাহার করে নেওয়ার পর এই জরিমানা প্রদানের পথে আর কোনো আইনি বাধা ছিল না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোনের মামলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এফ ৪১ রিভিউ: মিডরেঞ্জের অ্যাকশন ফোন
নির্বাচিত

গ্যালাক্সি এফ ৪১ রিভিউ: মিডরেঞ্জের অ্যাকশন ফোন

ডেস্কটপ সার্চে ডার্ক মোড চালু গুগলের
কিভাবে করবেন

অ্যাকাউন্ট হ্যাক হলে গুগলের সাহায্যে যেভাবে খুঁজে বের করবেন

৫জি যুগের শুরু! ২০২৫ সালের সেরা 5G স্মার্টফোন এখন বাংলাদেশে
নির্বাচিত

৫জি যুগের শুরু! ২০২৫ সালের সেরা 5G স্মার্টফোন এখন বাংলাদেশে

উইন্ডোজ পিসি কখন রিসেট দেবেন
কিভাবে করবেন

উইন্ডোজ পিসি কখন রিসেট দেবেন

বড় বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাস করে গেছে চ্যাটজিপিটি
কিভাবে করবেন

চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে

জনপ্রিয় অ্যান্ড্রয়েড ওয়ান লাইনআপ প্রসারিত করতে যাচ্ছে শাওমি
নির্বাচিত

কেনার ৬ মাসের মধ্যে ফোন এক্সচেঞ্জে ৭০% টাকা ফেরত দিবে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 September 2025

ফেসবুকে পোস্ট করায় সাবেক কর্মীদের বিরুদ্ধে গ্রামীণফোনের মামলা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix