Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনাদের অফিসেই নেটওয়ার্ক নাই নাকি স্যার? কথা আসতেছে না কেন—টেলিটকের গণশুনানিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 October 2025
আপনাদের অফিসেই নেটওয়ার্ক নাই নাকি স্যার? কথা আসতেছে না কেন—টেলিটকের গণশুনানিতে গ্রাহক
Share on FacebookShare on Twitter

কারও অভিযোগ নেটওয়ার্ক নিয়ে, কেউ পান না রিচার্জ পয়েন্ট, কারও আবার ডেটা প্যাক কেনার পরও ইন্টারনেট ব্যবহার করতে পাড়ি দিতে হয় আধা ঘণ্টা দূরত্বের পথ।

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটকের গণশুনানিতে এসব অভিযোগের কথা জানান গ্রাহকেরা। আজ মঙ্গলবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগের একজন গ্রাহক টেলিটকের সেবার ভোগান্তির কথা তুলে ধরে বলেন, ‘আমার এলাকায় কারেন্ট গেলেই নেটওয়ার্ক হাওয়া। এক সেকেন্ডের জন্য কারেন্ট গেলেও নেটওয়ার্ক চলে যায়। টাওয়ারে ব্যাটারি ব্যাকআপ নাই।’

দিনাজপুরের বিরল উপজেলার গ্রাহক মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘এই এলাকার কোথাও নেটওয়ার্ক কভারেজ নাই। এমবি কিনেও ব্যবহার করা যায় না। আধা ঘণ্টা দূরে দিনাজপুরে গিয়ে এমবি ব্যবহার করতে হয়।’

এদিন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই গণশুনানি। ১৫ জনের মতো গ্রাহক ও টেলিটকের স্থানীয় প্রতিনিধি এই শুনানিতে কথা বলার সুযোগ পান। গ্রাহকদের অভিযোগ, অনেকটা দায়সারাভাবে করা হয়েছে এই গণশুনানি। এ বিষয়ে পর্যাপ্ত ঘোষণাও দেওয়া হয়নি। এমনকি অংশীজনেরাও এই গণশুনানির বিষয়ে জানেন না।

গণশুনানি আয়োজনের দুই দিন আগে, অর্থাৎ রোববার টেলিটকের ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘সরকারি দপ্তর ও সংস্থাগুলো কর্তৃক মাসিক ভিত্তিতে গণশুনানি আয়োজন-সংক্রান্ত “সংস্কার কমিশন”-এর সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ একটি গণশুনানি ভার্চুয়াল মাধ্যমে (জুম) আয়োজন করতে যাচ্ছে।’

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘গণশুনানি আয়োজনের তো একটা নিয়ম আছে। বিজ্ঞপ্তি দিতে হয়। অংশীজনদের জানাতে হয়। গণশুনানি যে হয়েছে, তা এখন জানলাম। গণশুনানির নামে এটা একটা প্রহসন।’

গণশুনানি পরিচালনা করেন টেলিটকের উপব্যবস্থাপক শারমীন সিদ্দিকা। প্রায় এক ঘণ্টাব্যাপী গ্রাহক ও প্রতিনিধিদের নানা অভিযোগ শুনে সবশেষে বক্তব্য শুরু করেন টেলিটকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ খালেকুজ্জামান। তিনি বলেন, ‘প্রত্যেকটা কথা নোট করেছি। গ্রাহকদের অভিযোগগুলো সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।’

খালেকুজ্জামানের মিনিটখানেকের বক্তব্যের মধ্যেও দুবার সংযোগে বিভ্রাট ঘটে। এ সময় গ্রাহকেরা বলতে শুরু করেন, ‘আপনাদের অফিসেই নেটওয়ার্ক ঠিক নাই নাকি স্যার? কথা আসতেছে না কেন?’ এরপর বক্তব্য অসম্পূর্ণ অবস্থায় শেষ হয় এই গণশুনানি।

টেলিটকের উপব্যবস্থাপক শারমীন সিদ্দিকা জানান, এর পর থেকে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হবে। তাঁরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ফোরজি সেবা চালুতেও গ্রাহক পাচ্ছে না টেলিটক
টেলিকম

টেলিটকে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

বেকারদের সুখবর দিলেন বিডা চেয়ারম্যান
লিড স্টোরি

বেকারদের সুখবর দিলেন বিডা চেয়ারম্যান

অ্যাপ গ্যালারিকে সমৃদ্ধ করছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বাজারে দুই অংকের প্রবৃদ্ধি লাভ করেছে হুয়াওয়ে

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

ইসির অধীনে থাকবে না এনআইডি, দায়িত্ব পাবে স্বাধীন ডেটা অথরিটি
প্রযুক্তি সংবাদ

ইসির অধীনে থাকবে না এনআইডি, দায়িত্ব পাবে স্বাধীন ডেটা অথরিটি

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2025

আপনাদের অফিসেই নেটওয়ার্ক নাই নাকি স্যার? কথা আসতেছে না কেন—টেলিটকের গণশুনানিতে গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV