Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 10 October 2025
ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক
Share on FacebookShare on Twitter

বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক ও বাংলালিংকের একক শেয়ারহোল্ডার ভিওন বাংলাদেশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চিঠি লিখেছে কোম্পানি দুটি।

গত বছর সেপ্টেম্বরে ঢাকায় এবং চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতেও কোম্পানি দুটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার বিষয়ে আলোচনা করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলালিংকের মন্তব্য জানতে চাইলে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন কর্মকর্তা বলেন, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার জন্য গভর্নরের কাছে ‘এক্সপ্রেশন অভ ইন্টারেস্ট’ লেটার পাঠিয়েছে কোম্পানিটি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও লাইসেন্সের জন্য আবেদন করেনি।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর গভর্নরকে চিঠি লিখে ডিজিটাল ব্যাংক স্থাপনের আগ্রহের কথা জানিয়েছে বাংলালিংক ও ভিওন।

ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিইও ইয়োহান হেন্ডরিক মার্টিনাস বুস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালে তাদের প্রাথমিক আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পরে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গঠনমূলক আলোচনার ভিত্তিতে তারা ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার বিষয়ে তাদের ‘গভীর আগ্রহ পুনর্ব্যক্ত’ করতে চান।

ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদনের সুযোগ এখন ফের উন্মুক্ত হওয়ায় তারা যথাসময়ে বিস্তারিত ও উচ্চমানের আবেদন জমা দেওয়ার বিষয়ে তাদের চলমান প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য এই চিঠি দিচ্ছেন বলে উল্লেখ করেন।

ভিয়ন একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক ডিজিটাল অপারেটর এবং বাংলালিংকের একমাত্র শেয়ারহোল্ডার, যা নাসডাকে তালিকাভুক্ত। ২০২৪ সালে কোম্পানিটির রাজস্ব ছিল ৪ বিলিয়ন মার্কিন ডলার এবং সুদ, কর, অবচয় ও অ্যামোর্টাইজেশনের আগের আয় ছিল ১.৭ বিলিয়ন মার্কিন ডলার।

গভর্নরের কাছে পাঠানো বাংলালিংকের চিঠি অনুযায়ী, ডিজিটাল আর্থিক পরিষেবা খাতে ভিওনের সাফল্য রয়েছে। প্রতিষ্ঠানটি কাজাখস্তানে ‘সিম্পলি!’, উজবেকিস্তানে ‘বিপুল’ ও পাকিস্তানে ‘জ্যাজক্যাশ’ নামে ব্যবসা পরিচালনা করছে।

এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘জ্যাজক্যাশ’। এই প্রতিষ্ঠানটি বর্তমানে ৪ কোটিরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে, দৈনিক প্রায় ২ লাখ অনলাইন ঋণ দিচ্ছে। এর বার্ষিক লেনদেনের পরিমাণ পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশের সমান।

ভিওন ও বাংলালিংক বলছে, এই বৃহৎ পরিসরের নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম থেকে অর্জিত অভিজ্ঞতা—বিশেষ করে দেশব্যাপী গ্রাহক ও মার্চেন্টদের সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা, ইন্টারঅপারেবিলিটি, আর্থিক সাক্ষরতা ও অন্তর্ভুক্তি, সাইবার নিরাপত্তা ও জালিয়াতি প্রতিরোধের মতো বিষয়গুলোতে—দায়িত্বের সঙ্গে বাংলাদেশে স্থানান্তর ও স্থানীয়করণ করা সম্ভব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রাহকডিজিটাল অপারেটরডিজিটাল ব্যাংকডিজিটাল ব্যাংকের লাইসেন্সবাংলালিংকবাংলালিংক ব্রডব্যান্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

বিকাশের পিন নম্বর ভুলে

পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান, InstaPay!
অটোমোবাইল

পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান, InstaPay!

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
নির্বাচিত

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে করপোরেট টি-টোয়েন্টি কাপ
নির্বাচিত

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে করপোরেট টি-টোয়েন্টি কাপ

দারাজ থেকে শপিংয়ের সেরা কিছু টিপস !
ই-কমার্স

দারাজ থেকে শপিংয়ের সেরা কিছু টিপস !

Load More

ট্রেন্ডিং টপিক

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 October 2025

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক

Techzoom.TV |
TechzoomTV