Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অর্ধকোটি সিম বন্ধ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 November 2025
আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
Share on FacebookShare on Twitter

সাইবার নিরাপত্তা জোরদার, মোবাইল ফিনান্সিয়াল সেবার (MFS) অপব্যবহার ও অনলাইন জুয়া প্রতিরোধ এবং আগামী নির্বাচনের আগে সিমের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ (৩১ অক্টোবর) থেকে এক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি’র বিপরীতে ১০টির বেশি সিম ব্যবহার করা যাবে না। এরই মধ্যে অতিরিক্ত সিম বন্ধ করে দিতে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এই পদক্ষেপের ফলে সারা দেশে অন্তত ৫০ লাখের বেশি সক্রিয় সিমকার্ড বন্ধ হয়ে যেতে পারে।

৫০ লাখ সিম বন্ধের প্রক্রিয়া

দেশে সিম ব্যবহারের অপব্যবহার ঠেকাতেই সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে, গত আগস্ট মাসে বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে নিজ দায়িত্বে অতিরিক্ত সিম বাতিল (ডি-রেজিস্টার) বা মালিকানা পরিবর্তনের নির্দেশ দিয়েছিল।

বিটিআরসি’র একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত সিমের সংখ্যা ২৬ কোটি ৬৩ লাখ, যার মধ্যে প্রায় ১৯ কোটি সিম সক্রিয়। গত আগস্ট পর্যন্ত এক ব্যক্তির নামে ১০টির বেশি নিবন্ধিত সক্রিয় সিমের সংখ্যা ছিল ৬৭ লাখ।

বেঁধে দেওয়া তিন মাসে প্রায় ১৫ থেকে ১৭ লাখ সিম গ্রাহকরা স্বেচ্ছায় বাতিল বা মালিকানা পরিবর্তন করেছেন। বাকি ৫০ থেকে ৫৩ লাখ সিম যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্ক্রিয় করা হয়নি, তাই সেগুলো আজ থেকে সংশ্লিষ্ট অপারেটরদের মাধ্যমে বাতিল করা হবে।

এ বিষয়ে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান বলেন, “আমরা তিন মাস সময় দিয়েছিলাম ডি-রেজিস্ট্রেশন করতে, কিন্তু যেসব গ্রাহক এটি করেন নাই তাদের সক্রিয় সিম ডি-রেজিস্ট্রেশন করা হবে। আজ কি পরিমাণ সিম ডি-রেজিস্ট্রেশন হয়নি সেটা দেখে বাতিল করা হবে।”

তিনি আরও জানান, “বর্তমানে গ্রাহকপ্রতি ১০টির ওপরে সিম ছিল ৬৭ লাখ। এর মধ্যে গত ১৫ তারিখ পর্যন্ত ১৪ লাখ সিম স্বেচ্ছায় গ্রাহকরা ফেরত দিয়েছেন। বাকি ৫৩ লাখের মধ্যে গত ১৫ দিনে আরও প্রায় ৩ লাখ সিম এসেছে। ফলে ৫০ লাখের মতো সিমের নিবন্ধন বাতিল করা হবে।”

সিম ব্যবহারে বিশ্বে নবম বাংলাদেশ

বিশ্বজুড়ে অর্থনীতি ও শিল্পের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সিইআইসি-এর সর্বশেষ তথ্যমতে, সক্রিয় মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে নবম। অক্টোবরে বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার।

এই তালিকায় শীর্ষে থাকা চীনে ১৬১ কোটি এবং দ্বিতীয় স্থানে থাকা ভারতে ১৫১ কোটি সিম ব্যবহৃত হয়। সিম ব্যবহারে বাংলাদেশের পেছনে রয়েছে জাপান, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ।

সংশ্লিষ্টরা বলছেন, গ্রামীণ পর্যায়ে মানুষের অসচেতনতা, ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ব্যবহার এবং দুষ্কৃতিকারীদের অপব্যবহারের কারণে সিমের সংখ্যা বেড়েছে। অসচেতন মানুষের এনআইডি ও বায়োমেট্রিক ব্যবহার করে অপরাধীরা সিম নিবন্ধন করছে। এছাড়া অপারেটররাও বেশি লাভের আশায় নানা অফার দেখিয়ে সিম বিক্রি করায় এই সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

বিটিআরসি জানিয়েছে, এই পদক্ষেপের পর আগামী বছর গ্রাহকপ্রতি নিবন্ধিত সিমের সংখ্যা আরও কমিয়ে পাঁচটিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অতিরিক্ত সিমঅবৈধ সিমঅর্ধকোটি সিম বন্ধসিম

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন যেসব পণ্যের ঘোষণা দিল অ্যাপল
লিড স্টোরি

নতুন যেসব পণ্যের ঘোষণা দিল অ্যাপল

স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’
প্রযুক্তি সংবাদ

সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড চুরি! আপনারটি সুরক্ষিত কিনা এখনই জানুন

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

তিন মাসে গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ১৩ লাখ

স্মার্টফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহারে ইইউর নতুন আইন
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহারে ইইউর নতুন আইন

বিদায় নিচ্ছে ফেসবুকের ক্ল্যাসিক সংস্করণ
লিড স্টোরি

বিদায় নিচ্ছে ফেসবুকের ক্ল্যাসিক সংস্করণ

জুম অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করল গুগল
প্রযুক্তি সংবাদ

তথ্যনিরাপত্তার ব্যর্থতায় জুম থেকে বিমুখ ব্যবহারকারী

Load More

ট্রেন্ডিং টপিক

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

প্রথমে ক্রেতা সেজে মোবাইলের দোকান ঘুরে চুরির পরিকল্পনা।...

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 November 2025

অর্ধকোটি সিম বন্ধ হচ্ছে আজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix