Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষুদ্র ইন্টারনেট ব্যবসায়ীদের সরানোর জন্য সাইবার আক্রমণ হচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ছোট আইএসপি টিকিয়ে রাখতে কঠোর অবস্থানে সরকার, আসছে নীতিগত সংস্কার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়ায় আইএসপিদের প্রতিবাদ, দাম বাড়ার শঙ্কা
Share on FacebookShare on Twitter

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ও আঞ্চলিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে (আইএসপি) টিকিয়ে রাখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ছোট অপারেটরদের বাজার থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা এবং ডিডস আক্রমণের মতো সাইবার অপরাধের বিরুদ্ধে ইতোমধ্যে বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করেছে।

একইসঙ্গে নতুন টেলিকম লাইসেন্স নীতিমালায় ছোট আইএসপির কার্যপরিধি সম্প্রসারণ, লাইসেন্স ফি যৌক্তিককরণ এবং ন্যায্য প্রতিযোগিতামূলক ইন্টারনেট ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার নীতিগত সংস্কারের পথে এগোচ্ছে।

শুক্রবার (৭ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব বিষয়ে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু বড় আইএসপি বা গোষ্ঠী ছোট অপারেটরদের নেটওয়ার্কে নিয়মিতভাবে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডস) আক্রমণ চালাচ্ছে। এসব আক্রমণের লোড অনেক সময় ৫০০ থেকে ৭০০ গিগাবিট পর্যন্ত হয়, যা ক্ষুদ্র নেটওয়ার্কের পক্ষে সামাল দেওয়া প্রায় অসম্ভব। এর ফলে ছোট আইএসপিগুলো দীর্ঘ সময় নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছে এবং ধীরে ধীরে তাদের গ্রাহক হারাচ্ছে- বাজার দখল করছে বড় কোম্পানিগুলো।

মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে আরও জানা গেছে, কিছু জাতীয় আইএসপি কোম্পানি নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্কিং ও লাইসেন্সিং নীতিমালার ভুল ব্যাখ্যা করে ছোট অপারেটরদের ভয় দেখাচ্ছে, এমনকি তাদের একীভূত করার (অ্যাকোয়ার) চেষ্টা করছে। এ প্রক্রিয়াকে সরকার ‘অপরাধ’ হিসেবে দেখছে।

বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নতুন টেলিকম লাইসেন্স নীতিমালায় ছোট আইএসপিগুলোর কাজের ক্ষেত্র বরং বিস্তৃত করা হয়েছে। এখন তারা তাদের বর্তমান অপারেটিং এলাকা ছাড়াও পুরো জেলায় কার্যক্রম পরিচালনা করতে পারবে। আমরা চাই, জেলা পর্যায়ের উদ্যোক্তারা আরও শক্ত অবস্থানে টিকে থাকুক।

তিনি জানান, সরকার পরিকল্পনা নিচ্ছে যাতে জেলা পর্যায়ের লাইসেন্স ফি আরও যুক্তিসংগত করা যায়। ন্যাশনাল আইএসপি পর্যায়ে লাইসেন্স ফি সামান্য বাড়িয়ে সেটির অংশ ক্ষুদ্র ও আঞ্চলিক লাইসেন্সের জন্য ক্ষতিপূরণ হিসেবে ব্যবহার করা হতে পারে।

নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ পদক্ষেপ

সম্প্রতি ফাইবার টু দ্য সার্ভিস প্রোভাইডার মূল্যনীতি ও নেটওয়ার্ক লাইসেন্সিং নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমরা বিটিআরসিকে সম্পূর্ণ সম্মান করি। তাই এফটিএসপি মূল্যনীতি নিয়ে এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করছি না। বিটিআরসি থেকে আনুষ্ঠানিক নির্দেশিকা পাওয়ার পর স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয়ের নীতিগত অবস্থান চূড়ান্ত করা হবে।

তিনি আশ্বাস দেন, খুব শিগগিরই এই খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। একই সঙ্গে, বড় আইএসপি সিন্ডিকেট বা বাজার নিয়ন্ত্রণের প্রচেষ্টা রোধে সরকারের তৎপরতা অব্যাহত থাকবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, আমরা আইএসপিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) হিসেবে বিবেচনা করি। তাই তাদের স্বার্থ রক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাজার থেকে ছোট অপারেটরদের সরিয়ে দেওয়ার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। ডিডস আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Tags: আইএসপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যারেজবন্দি গাড়ির যত্ন নেবেন যেভাবে
অটোমোবাইল

গ্যারেজবন্দি গাড়ির যত্ন নেবেন যেভাবে

টুইটারের ডিরেক্ট মেসেজে ইমোজি ফিচার চালু
নির্বাচিত

টুইটারের ডিরেক্ট মেসেজে ইমোজি ফিচার চালু

উইন্ডোজ ডিভাইসের জন্য সেরা রেসিং গেম
গেম

উইন্ডোজ ডিভাইসের জন্য সেরা রেসিং গেম

টেলিটক-হুয়াওয়ে প্রকল্প : ২০ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগ’
টেলিকম

টেলিটক-হুয়াওয়ে প্রকল্প : ২০ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগ’

আসছে এলজি ডুয়াল স্ক্রিনের স্মার্টফোন উইং
নির্বাচিত

সাশ্রয়ী দামে বাজারে ফাইভজি স্মার্টফোন এলজি উইং

ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ

Load More

ট্রেন্ডিং টপিক

দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা
অটোমোবাইল

দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজার ছাড়ছে হোন্ডা

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি
প্রযুক্তি বাজার

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix