Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরনো সিপিইউ-তে উইন্ডোজ ১১ ইনস্টল করার পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 8 October 2021
পুরনো সিপিইউ-তে উইন্ডোজ ১১ ইনস্টল করার পদ্ধতি
Share on FacebookShare on Twitter
উইন্ডোজ ১১-তে আপগ্রেড করতে চাইলে হার্ডওয়্যারের সীমাবদ্ধতার ভয়ে আগেই পিছপা হওয়ার প্রয়োজন নেই। ড্রাইভ ফরম্যাট করা, পুরনো ফাইল মুছে দেওয়ার ঝক্কি এড়িয়েই পুরনো কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করার মাইক্রোসফট স্বীকৃত উপায়ও আছে।
যদি পুরনো কম্পিউটার “এই পিসি উইন্ডোজ ১১-এর সিস্টেম চাহিদা পূরণ করে না” অথবা “এই প্রসেসরটি উইন্ডোজ ১১ সমর্থন করে না” এমন বার্তা দেখায়, তবে উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য মাইক্রোসফটের অনুমোদিত ‘রেজিস্ট্রি হ্যাক’ পন্থা বাতলে দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

সিনেটের প্রতিবেদন অনুযায়ী, পুরনো সিপিইউতে উইন্ডোজ ১১ ইনস্টল করতে হবে তিনটি ধাপে–

১. উইন্ডোজ ১১ আইএসও ফাইল ডাউনলোড করে নিন:

প্রথমেই উইন্ডোজ ১১-এর আইএসও ফাইল ডাউনলোড করে নিতে হবে। এজন্য মাইক্রোসফটের পেইজ থেকে স্ক্রল করে খুঁজে নিতে হবে ‘ডাউনলোড উইন্ডোজ ১১ ডিস্ক ইমেজ (আইএসও)। ‘সিলেক্ট ডাউনলোড’ ড্রপডাউন খুলে উইন্ডোজ ১১ বেছে নিতে হবে। ডাউনলোপ বাটন চেপে ঠিক করে নিতে হবে কোন ভাষার পণ্যটি ডাউনলোড করতে চান। ডাউনলোড ‘কনফার্ম’ করার পর ক্লিক করতে হবে ‘৬৪-বিট ডাউনলোড’ অপশনে।  ৫.১ গিগাবাইটের ফাইলটি ডাউনলোড হতে হতে যেতে হবে দ্বিতীয় ধাপে।

২. সিপিইউ চেক এড়াতে উইন্ডোজ রেজিস্ট্রি এডিট করুন:

উইন্ডোজ স্টার্ট মেনুতে গিয়ে টাইপ করুন “regedit”। এরপর এন্টার চাপলেই চলে আসবে রেজিস্ট্রি এডিটর। “Computer\HKEY_LOCAL_MACHINE\SYSTEM\Setup\MoSetup” এই পুরো লাইনটি “File, Edit, View, Favorites, Help” বক্সের নিচে পেস্ট করে অথবা ক্রমান্বয়ে “HKEY_LOCAL_MACHINE” ফোল্ডার থেকে “SYSTEM”, “Setup”, “MoSetup” ফোল্ডারে যান।

রাইট প্যানে রাইট ক্লিক করুন। তারপর “New > DWORD (32-bit) Value” ক্লিক করুন। ভ্যালুর নাম দিন “AllowUpgradesWithUnsupportedTPMOrCPU”। নতুন যে ভ্যালুটি তৈরি করলের তাতে ডাবল-ক্লিক করে “Value data”-এ “1” লিখুন। এবার “OK”  চেপে রেজিস্ট্রি এডিটর বন্ধ করে দিন।

৩. উইন্ডোজ এক্সপ্লোরারে আইএসও খুলে সেটআপ লঞ্চ করুন:

আইএসও ডাউনলোড হয়ে গেলে শুরু করুন তৃতীয় ও শেষ ধাপ। আইএসও ফাইলে রাইট-ক্লিক করে তারপর ভার্চুয়াল ডিস্ক মাউন্ট করার জন্য “Open with > Windows Explorer”-এ চাপুন। তারপর ইনস্টল করার জন্য সেটআপ ফাইলে ডাবল-ক্লিক করুন।

এতোদূর আসতে পারার মানে হচ্ছে রেজিস্ট্রি হ্যাক কাজ করেছে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে সরাসরি ‘রিজেকশন মেসেজ’-এর বদলে সতর্কবার্তা দিতে পারে  উইন্ডোজ। তবে, তার সঙ্গেও উইন্ডোজ ১১ ইনস্টল করার অপশনটি বহাল থাকবে। এভাবে উইন্ডোজ ১১ ইনস্টল করলে নিজের কোনো ডেটা হারানোর ভয়ও থাকে না।

তবে, এই পুরো প্রক্রিয়ার ভবিষ্যত ঝুঁকি হচ্ছে, যে কোনো সময় সিকিউরিটি আপডেট দেওয়া বন্ধ করে দিতে পারে মাইক্রোসফট।  অর্থাৎ, এভাবে উইন্ডোজ ১১ ইনস্টল করলে তার দায়িত্ব নিতে হবে ওই ব্যবহারকারীকেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনিরাপদ সাইবার দুনিয়া! পাসওয়ার্ড সংক্রান্ত টিপস
টিপস

অনিরাপদ সাইবার দুনিয়া! পাসওয়ার্ড সংক্রান্ত টিপস

পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারে অ্যাপল
কিভাবে করবেন

ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারে সমস্যা হলে করণীয়

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়
টিপস

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়

নতুন ফোন কিনলেন? আসলেই কি একদম নতুন? জানুন যাচাই করার ৫টি ‘সিম্পল’ উপায়!
টিপস

নতুন ফোন কিনলেন? আসলেই কি একদম নতুন? জানুন যাচাই করার ৫টি ‘সিম্পল’ উপায়!

৫জি-তেও খুব বেশি বাড়বে না আইফোনের দাম!
পাঁচমিশালি

৫জি-তেও খুব বেশি বাড়বে না আইফোনের দাম!

শিশুদের ‘জুম ক্লাসে’ হ্যাকার চালিয়ে দিলো শিশু যৌন নিপীড়ণের ভিডিও!
পাঁচমিশালি

আইপ্যাড ক্যামেরায় বিশেষ প্রবেশাধিকার রয়েছে জুমের

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 October 2021

পুরনো সিপিইউ-তে উইন্ডোজ ১১ ইনস্টল করার পদ্ধতি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix