Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোন কোন পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ায়?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ এপ্রিল ২০১৯
কোন কোন পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ায়?
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল কিংবা ব্যক্তিগত তথ্য সংরক্ষণের যেকোনো অ্যাকাউন্ট আমরা একটি গোপন পাসওয়ার্ড দিয়ে নিরাপদ রাখার চেষ্টা করি। কিন্তু দেখা যায়, অনেকের পক্ষেই এতোগুলো অ্যাকাউন্টের আলাদা আলাদা পাসওয়ার্ড মনে রাখা সম্ভব হয়না। তাই তারা সহজ একটি পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন।

লাখ লাখ মানুষ মনে করছেন, তারা যে 123456 সংখ্যাটিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছেন এটা কেউ কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো একেবারে সহজ বিষয়গুলোই কল্পনা করা অসম্ভব হয়ে দাঁড়ায়, তবে সেটা অন্তত পাসওয়ার্ডের বেলায় না।

ব্রিটেনের সাইবার নিরাপত্তাবিষয়ক সরকারি শীর্ষ সংস্থা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বা এনসিএসসি বলছে- হ্যাকিংয়ের শিকার হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ছিল 123456।প্রতিষ্ঠানটির করা এক জরিপে দেখা যাচ্ছে, সাইবার নিরাপত্তা বিষয়ে মানুষের জ্ঞানের অভাব তাদের ফেলে দিচ্ছে নিরাপত্তা ঝুঁকিতে।

কেবল সমস্যা নয়, এই ঝুঁকির একটা সহজ সমাধানও পরামর্শ হিসেবে তুলে ধরেছে এনসিএসসি। তাদের মতে, হরদম ব্যবহার করা হয় এবং আপনার মনে থাকবে এমন তিনটি শব্দ মিলিয়ে বানিয়ে নিতে পারেন আপনার পাসওয়ার্ড।

এনসিএসসি হ্যাকিংয়ের শিকার হওয়া অ্যাকাউন্টগুলো নিয়ে গবেষণা করেছে। পাবলিক ডেটাবেসের যেসব অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে দেখা গেছে দুই কোটি ৩০ লাখ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল 123456।এর পরেই সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ছিল 123456789। এর পরের পাসওয়ার্ড ছিল qwerty- যেটি কিবোর্ডের ওপরের লাইনের ছয়টি বেতামের ক্রম আর পাঁচ নম্বরে আছে 1111111।

নামের বেলায় দেখা গেছে অ্যাশলি, মাইকেল, ড্যনিয়েল, জেসিকা এবং চার্লি ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত।

ফুটবল পাগলদের মধ্যে অবশ্য স্বাভাবিকভাবেই প্রিয় দলের নাম এসেছে পাসওয়ার্ড হিসেবে। এই তালিকায় চ্যাম্পিয়ন লিভারপুল এর আনার্সআপ হলো চেলসি। আর ব্লিংক-১৮২ ব্যান্ডদলের নামও ব্যবহার করেছেন অনেকে। ধরেই নেওয়া যায়, এরা ওই দলের ভক্ত।

এনসিএসসি’র কারিগরি পরিচালক ড. ইয়ান আইভি বলছেন, যারা পরিচিত নাম বা আন্দাজ করা যায় এমন শব্দকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছেন, তারা নিজেদের আসলে সাইবার ঝুঁকিতে ফেলছেন।

“গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে রাখতে কারোই উচিৎ নয় সহযে অনুমান করা যায় এমন কোনো পাসওয়ার্ড ব্যবহার করা- মেন ধরা যাক নিজের ডাক নাম, পছন্দের খেলার দল বা সঙ্গীতশিল্পীদের দল।”

এনসিএসসি’র জরিপে দেখা গেছে শতকরা ৪২ ভাগ লোকই অনলাইন জালিয়াতিতে অর্থ হারিয়েছেন। এর মধ্যে কেবল ১৫ ভাগ আত্মবিশ্বসী ছিলেন যে, অনলাইনে তারা নিজেদের রক্ষা করতে জানেন।

জরিপে দেখা গেছে, যেসব পাসওয়ার্ডকে কঠিন হিসেবে বিবেচনা করা হয় তেমন পাসওয়ার্ড নিজেদের ইমেইলে ব্যবহার করেননি অর্ধেকের বেশি ব্যক্তি।

নিরাপত্তা গবেষক ট্রয় হান্ট নিজেই হ্যাকিংয়ের শিকার হওয়া অ্যাকাউন্টগুলোর ডেটাবেইজ ও তথ্যাবলী সংরক্ষণ করেন। তার মতে, একটি ভালো পাসওয়ার্ড ব্যবহার করতে পারা হতে পারে আপনার নিরাপত্তায় “প্রথম ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে অপো’র নতুন এআই ফোন
নির্বাচিত

বাজারে আসছে অপো’র নতুন এআই ফোন

নতুন সোশ্যাল মিডিয়া চালু করলেন ট্রাম্প
নির্বাচিত

নতুন সোশ্যাল মিডিয়া চালু করলেন ট্রাম্প

স্মার্টওয়াচ আনছে অপো
নির্বাচিত

স্মার্টওয়াচ আনছে অপো

ইলন মাস্ক: করোনাভাইরাসের চেয়ে গাড়ি দূর্ঘটনা মারাত্মক
নির্বাচিত

ইলন মাস্ক: করোনাভাইরাসের চেয়ে গাড়ি দূর্ঘটনা মারাত্মক

দেশের বাজারে আসছে রেডমি নোট ৮ ও নোট ৮ প্রো
নির্বাচিত

দেশের বাজারে আসছে রেডমি নোট ৮ ও নোট ৮ প্রো

তারবিহীন ব্রডব্যান্ড সেবা দেওয়ার অনুমতি পেল মোবাইল অপারেটররা
টেলিকম

তারবিহীন ব্রডব্যান্ড সেবা দেওয়ার অনুমতি পেল মোবাইল অপারেটররা

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা
বিবিধ

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
নির্বাচিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

১১ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা স্যামসাং ডিসপ্লের
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকট কি ডিসপ্লে উদ্ভাবনকে স্থগিত করে দিচ্ছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ এপ্রিল ২০১৯

কোন কোন পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ায়?

Techzoom.TV |
TechzoomTV