Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভুয়া অ্যাপ চেনার কিছু সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ জুন ২০১৯
ভুয়া অ্যাপ চেনার কিছু সহজ উপায়
Share on FacebookShare on Twitter

তথ্য-প্রযুক্তির কল্যাণে এখন হাতে হাতে স্মার্টফোন। আর স্মার্টফোন ব্যবহারের অধিকাংশ সুযোগ-সুবিধাই আমরা পেয়ে থাকি নানা ধরণের অ্যাপ ব্যবহার করে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু ভুয়া অ্যাপ ডাউনলোড করে ফেলি। আর এটি হয়ে থাকে আমরা আসল অ্যাপ সঠিকভাবে চিনতে না পারার কারণে। তবে এসব ভুয়া অ্যাপ ডাউনলোডের পরিণতিও হয় ভয়াবহ।

আপনি যদি আপনার স্মার্টফোনটিতে ভুয়া অ্যাপ ডাউনলোড করেন তাহলে আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হতে পারে যা আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

তাই সবসময় শুধুমাত্র জেনুইন অ্যাপই ডাউনলোড করতে হবে। তবে এ কাজটি সহজ নয়। কারণ অনলাইনে প্রায় সবখানেই ছড়িয়ে রয়েছে ভুয়া অ্যাপ। তাই সর্বপ্রথম আপনাকে জানতে হবে কিভাবে ভুয়া অ্যাপ চিহ্নিত করবেন এবং তা ডাউনলোড করা থেকে বিরত থাকবেন। এই নিয়ে প্রতিবেদন তৈরি করেছে ডিএমপি নিউজ।

১. সর্বদা অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন:
সর্বদা শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকেই অ্যাপগুলো ডাউনলোড করুন। হয়ত অনেক সময় আপনি অন্যান্য জায়গা থেকেও অ্যাপ ডাউনলোড করার সুযোগ পাবেন। কিন্তু যতটা সম্ভব অ্যাপ ডাউনলোডের ওই উৎসগুলোকে এড়িয়ে চলুন। যদিও অফিসিয়াল অ্যাপ স্টোরগুলোতেও অনেক সময় ক্ষতিকারক অ্যাপ খুঁজে পাওয়া যায়। তবে অফিসিয়াল অ্যাপ স্টোর কর্তৃপক্ষ সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলতে সচেষ্ট থাকেন। তাই সর্বদা অফিসিয়াল অ্যাপ স্টোরগুলোর উপরই ভরসা রাখুন এবং এতে করে ভুয়া অ্যাপ ডাউনলোডের সম্ভাবনা অনেকাংশেই হ্রাস পাবে।

২. অ্যাপ এর বিবরণ পড়ুন:
কোনো অ্যাপে প্রচুর বানান বা ব্যাকরণগত ভুল খুঁজে পেয়েছেন? এক্ষেত্রে এটিকে ভুয়া অ্যাপের একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই ধরে নিতে পারেন। এতে কোনো সন্দেহ নেই যে, কোনো বিশ্বস্ত ডেভেলপার এ ধরনের ভুল করবে না। তাই কোনো একটি অ্যাপের মৌলিক বিবরণে এ ধরনের ভুল থাকা মানেই হলো সেই অ্যাপটি ভুয়া হওয়ার সম্ভাবনাই বেশি।

৩. রিভিউগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন:
কোনো অ্যাপ ডাউনলোড করার আগে তার রিভিউগুলো পড়ে নেয়াই বুদ্ধিমানের কাজ। যদি কোনো অ্যাপ ভুয়া হয়ে থাকে তবে নির্দিষ্ট কিছু রিভিউ এ কেউ না কেউ তা স্পষ্টভাবে উল্লেখ করবেনই। তাই কোনো অ্যাপ ডাউনলোড করার আগে অ্যাপটির বিষয়ে অন্যরা কি বলেছে তা দেখে নিতে ভুলবেন না।

৪. ডেভেলপারের ব্যাকগ্রাউন্ড যাচাই করুন:
অ্যাপ ডেভেলপারের ওয়েবসাইট পরিদর্শন করার চেষ্টা করুন অথবা অ্যাপ স্টোরের বিবরণ থেকে তার সম্পর্কে জানার চেষ্টা করুন। একটি অ্যাপ ডাউনলোড করার আগে, সর্বদা এর ডেভেলপার সম্পর্কে জানার চেষ্টা করুন। এক্ষেত্রে যদি সন্দেহজনক কিছু খুঁজে পান- যেমন যদি তাদের কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল না থাকে, তাহলে সেই অ্যাপটি ডাউনলোড না করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

৫. ডাউনলোডের সংখ্যাকেও বিবেচনা করুন:
কোনো অ্যাপ আসল না ভুয়া তা যাচাই করার এটি খুবই ভালো একটি সূচক। যদি ডাউনলোডের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তবে এটি কখনই সম্ভব নয় যে এত বিপুলসংখ্যক মানুষ এর মাধ্যমে প্রতারণার স্বীকার হয়েছেন।

তবে মনে রাখবেন, উপরের পয়েন্টগুলোই একটি অ্যাপ আসল না ভুয়া তা যাচাই করার করার জন্য ধ্রুবক নয়। এছাড়াও এক্ষেত্রে আরো বিভিন্ন উপায়ে চেষ্টা করা যেতে পারে।ভুয়া অ্যাপ চেনার কিছু সহজ উপায়

এই বিভাগ থেকে আরও পড়ুন

অলড্রিনের সেই চাঁদের পোশাক নিলামে বিক্রি
নির্বাচিত

অলড্রিনের সেই চাঁদের পোশাক নিলামে বিক্রি

রোমানিয়ার বাজারে সাড়া ফেলেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি
নির্বাচিত

রোমানিয়ার বাজারে সাড়া ফেলেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি

মাটির নিচ দিয়ে সংযোগ নিতে কাজ শুরু করেছে আইএসপিএবি-কোয়াব
নির্বাচিত

মাটির নিচ দিয়ে সংযোগ নিতে কাজ শুরু করেছে আইএসপিএবি-কোয়াব

ওএলইডি প্যানেল সরবরাহ করবে এলজি
নির্বাচিত

মুনাফা কমেছে এলজি ইলেকট্রনিকসের

১৪ বছর পর ই-বাইক হয়ে ফিরল বাজাজ চেতক
অটোমোবাইল

১৪ বছর পর ই-বাইক হয়ে ফিরল বাজাজ চেতক

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
নির্বাচিত

মার্কিন নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সরঞ্জাম সরানোর নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix