আত্মনির্ভর প্রযুক্তি সুপারপাওয়ার হয়ে উঠতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন চীন সরকার। এর অংশ হিসেবে সম্প্রতি দেশটির বৃহত্তম ই-কমার্স প্লাটফর্ম আলিবাবাকে নিজস্ব প্রসেসর নিয়ে আসার নির্দেশনা দিয়েছে চীন সরকার। তিন বছর আগে চালু টি-হেড চিপ কারখানা থেকে আলিবাবা তাদের তৃতীয় চিপ উন্মোচন করেছে। গত অক্টোবরে উন্মোচিত ইটিয়ান ৭১০ চিপের মাধ্যমে সেমিকন্ডাক্টর খাতে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগোনোর ঘোষণা দিয়েছে জ্যাক মা প্রতিষ্ঠিত কোম্পানিটি। আপাতত অন্য কোনো কোম্পানির কাছে এ চিপ বিক্রির পরিকল্পনা নেই বলে জানিয়েছে আলিবাবা। চিপ নির্মাণের দৌড়ে যুক্ত অন্য চীনা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গেমস ও সোস্যাল মিডিয়া জায়ান্ট টেনসেন্ট ও স্মার্টফোন নির্মাতা শাওমি। কম্পিউটিং, নিরাপদ জ্বালানি ও অন্যান্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে শতকোটি ডলার বিনিয়োগ করছে চীনা কোম্পানিগুলো। স্মার্টফোন, গাড়ি থেকে শুরু করে চিকিৎসাসামগ্রী ও গৃহস্থালি পণ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিপ। করোনা মহামারীর ফলে চিপ-স্বল্পতায় বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং কাঙ্ক্ষিত সময়ে গ্রাহকের হাতে পণ্য তুলে দেয়া সম্ভব হচ্ছে না। প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র, জাপান ও অন্যান্য সরবরাহকারী দেশের ওপর নির্ভরশীলতা কমাতে কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন সরকারের অগ্রাধিকারের তালিকায় সর্বাগ্রে রয়েছে চিপ। সেমিকন্ডাক্টর খাতে স্বনির্ভরতা বেইজিংয়ের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উচ্চাভিলাষ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের সাফল্য অবশ্য অন্য দেশের জন্য হুমকির কারণ বলে মনে করছেন কিছু পশ্চিমা বিশ্লেষক। এটা উদ্ভাবন পিছিয়ে দেয়াসহ বৈশ্বিক বাণিজ্য বিঘ্নিত করবে এবং এতে বিশ্ব আরো দরিদ্রতর হবে। অন্যদিকে চীনের কর্তাব্যক্তিরা এর সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন। গত মার্চে এক বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আত্মনির্ভরতা চীনের ভিত্তিমূল। জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে চীনকে প্রযুক্তির সুপারপাওয়ার হয়ে উঠতে হবে। প্রযুক্তির সুপারপাওয়ার হয়ে উঠতে বেইজিংয়ের প্রচেষ্টায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে তাদের অভিযোগ এশিয়ার বৃহত্তম অর্থনীতিটি প্রযুক্তি চুরি করছে। চীনের প্রযুক্তি খাত শক্তিশালী করতে প্রয়োজনীয় টুলসের রফতানি সীমিত করেছে ওয়াশিংটন ও বেলজিয়াম। তবে এর ঝুঁকি নিয়েও শঙ্কিত সব পক্ষ। চীন যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপে নির্মিত যন্ত্রাংশ ব্যবহার বন্ধ করে দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা অর্থনীতি। বিশ্বের বৃহৎ বাজারকে কেউই হারাতে চাইবে না। এদিকে ইঙ্গিত করে গত সেপ্টেম্বরে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস বার্তা সংস্থা এপিকে জানান, বিশ্বকে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করা উচিত ওয়াশিংটন ও বেইজিংয়ের। বিশ্বের প্রায় সব স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার চীনের বিভিন্ন কারখানায় অ্যাসেম্বল হচ্ছে। এক্ষেত্রে উপকরণের জন্য...
মনস্তাত্বিক ক্ষতির অভিযোগে শীর্ষস্থানীয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির এক সাবেক কনটেন্ট মডারেটর। ওই সাবেক কর্মীর অভিযোগ,...
ভারতের স্মার্টওয়াচ-মেকার ফায়ার বোল্ট নতুন একটি হাতঘড়ি লঞ্চ করেছে। এতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো...
যুগটাই এখন অনলাইনের। তথ্যপ্রযুক্তি পাল্টে দিয়েছে গোটা বিশ্ব। অনলাইন উন্মোচন করছে কাজের নতুন নতুন দিগন্ত। অনলাইনে কাজ করে উপার্জনের সুযোগ...
গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো; বাংলাদেশে পদার্পণের শুরু থেকেই গ্রাহকদেরকে বিক্রয় পরবর্তী উন্নতমানের সেবা দিয়ে আসছে। এই লক্ষ্যেই ভিভো প্রতি...
গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি আজ (রোববার) দেশের বাজারে উন্মোচন করেছে শক্তিশালী ইলেভেন-টি সিরিজ, এই সিরিজের ফোনগুলো ব্যবহারকারীদের দেবে স্মুথ ও...
অবসর কাটাতে গান যাদের নিত্যসঙ্গী তাদের কাছে হেডফোনের গুরুত্ব অনেক বেশি। ঘরে বাইরে মোবাইলের সঙ্গে ইয়ারফোন ব্যাগে রাখেন অনেকেই। গান...
একটি স্মার্টফোন থাকলেই পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে! ইন্টারনেট ব্যবহারের সুবিধা বাড়ায় স্মার্টফোন এখন সবার হাতে হাতে। এ...
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি “মেগা অফারে লাখপতি” স্লোগানে শুরু করেছে বর্ষ সেরা ক্যাম্পেইন। ৭ থেকে ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত...
শহরের বাইরে বিশেষ করে গ্রামের বাজার ধরতে হোন্ডা কম দামে নতুন এ মোটরসাইকেল বাজারে এনেছে। ‘সিডি ১১০ ড্রিম ডিএক্স’ নামে...
টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন
নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com
সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com
স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix