Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তিতে চীনের আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা বৈশ্বিক অস্থিরতার কারণ কি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
প্রযুক্তিতে চীনের আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা বৈশ্বিক অস্থিরতার কারণ কি
Share on FacebookShare on Twitter

আত্মনির্ভর প্রযুক্তি সুপারপাওয়ার হয়ে উঠতে জোর প্রচেষ্টা চালাচ্ছে কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন চীন সরকার। এর অংশ হিসেবে সম্প্রতি দেশটির বৃহত্তম ই-কমার্স প্লাটফর্ম আলিবাবাকে নিজস্ব প্রসেসর নিয়ে আসার নির্দেশনা দিয়েছে চীন সরকার।

তিন বছর আগে চালু টি-হেড চিপ কারখানা থেকে আলিবাবা তাদের তৃতীয় চিপ উন্মোচন করেছে। গত অক্টোবরে উন্মোচিত ইটিয়ান ৭১০ চিপের মাধ্যমে সেমিকন্ডাক্টর খাতে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগোনোর ঘোষণা দিয়েছে জ্যাক মা প্রতিষ্ঠিত কোম্পানিটি। আপাতত অন্য কোনো কোম্পানির কাছে এ চিপ বিক্রির পরিকল্পনা নেই বলে জানিয়েছে আলিবাবা।

চিপ নির্মাণের দৌড়ে যুক্ত অন্য চীনা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গেমস ও সোস্যাল মিডিয়া জায়ান্ট টেনসেন্ট ও স্মার্টফোন নির্মাতা শাওমি। কম্পিউটিং, নিরাপদ জ্বালানি ও অন্যান্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হতে শতকোটি ডলার বিনিয়োগ করছে চীনা কোম্পানিগুলো। স্মার্টফোন, গাড়ি থেকে শুরু করে চিকিৎসাসামগ্রী ও গৃহস্থালি পণ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিপ। করোনা মহামারীর ফলে চিপ-স্বল্পতায় বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং কাঙ্ক্ষিত সময়ে গ্রাহকের হাতে পণ্য তুলে দেয়া সম্ভব হচ্ছে না।

প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র, জাপান ও অন্যান্য সরবরাহকারী দেশের ওপর নির্ভরশীলতা কমাতে কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন সরকারের অগ্রাধিকারের তালিকায় সর্বাগ্রে রয়েছে চিপ। সেমিকন্ডাক্টর খাতে স্বনির্ভরতা বেইজিংয়ের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উচ্চাভিলাষ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের সাফল্য অবশ্য অন্য দেশের জন্য হুমকির কারণ বলে মনে করছেন কিছু পশ্চিমা বিশ্লেষক। এটা উদ্ভাবন পিছিয়ে দেয়াসহ বৈশ্বিক বাণিজ্য বিঘ্নিত করবে এবং এতে বিশ্ব আরো দরিদ্রতর হবে।  অন্যদিকে চীনের কর্তাব্যক্তিরা এর সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন। গত মার্চে এক বক্তৃতায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, আত্মনির্ভরতা চীনের ভিত্তিমূল। জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে চীনকে প্রযুক্তির সুপারপাওয়ার হয়ে উঠতে হবে।

প্রযুক্তির সুপারপাওয়ার হয়ে উঠতে বেইজিংয়ের প্রচেষ্টায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে তাদের অভিযোগ এশিয়ার বৃহত্তম অর্থনীতিটি প্রযুক্তি চুরি করছে। চীনের প্রযুক্তি খাত শক্তিশালী করতে প্রয়োজনীয় টুলসের রফতানি সীমিত করেছে ওয়াশিংটন ও বেলজিয়াম। তবে এর ঝুঁকি নিয়েও শঙ্কিত সব পক্ষ। চীন যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপে নির্মিত যন্ত্রাংশ ব্যবহার বন্ধ করে দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা অর্থনীতি। বিশ্বের বৃহৎ বাজারকে কেউই হারাতে চাইবে না। এদিকে ইঙ্গিত করে গত সেপ্টেম্বরে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস বার্তা সংস্থা এপিকে জানান, বিশ্বকে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করা উচিত ওয়াশিংটন ও বেইজিংয়ের।

বিশ্বের প্রায় সব স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার চীনের বিভিন্ন কারখানায় অ্যাসেম্বল হচ্ছে। এক্ষেত্রে উপকরণের জন্য তাদের নির্ভর করতে হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার ওপর। ২০১৮ সালে হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পরবর্তী প্রজন্মের স্মার্টফোন নিয়ে আসার উচ্চাভিলাষী পরিকল্পনা মুখ থুবড়ে পড়ে। তবে সেমিকন্ডাক্টর গবেষণায় হুয়াওয়ে ও অন্যান্য চীনা কোম্পানি ইন্টেল, কোয়ালকম ও স্যামসাংয়ের সঙ্গে দূরত্ব ঘোচানোর দৌড়ে অনেক এগিয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত এসএমআইসির ফাউন্ড্রি টিএসএমসির মতো কোম্পানি থেকে এক দশক পিছিয়ে রয়েছে। আলিবাবা নিজস্ব চিপ ডিজাইন করতে পারলেও তা বানাতে তাইওয়ানিজ বা বিদেশী ফাউন্ড্রির ওপর নির্ভর করতে হচ্ছে। চিপ শিল্প শক্তিশালী করতে ২০১৪ থেকে ২০৩০এ সময়ের মধ্যে ১৫ হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে বেইজিং। টিএসএমসি ও অন্যান্য তাইওয়ানিজ চিপ নির্মাতার কাছ থেকে প্রকৌশলী বাগিয়ে আনার চেষ্টা করছে চীন।

এপি অবলম্বনে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ২টি নয়, এবার ৫টি করে বিজ্ঞাপন দেখতে পাবেন ব্যবহারকারীরা

ফাইভার বা আপওয়ার্কে প্রথম গিগেই ক্লায়েন্ট ধরার ৩ কৌশল
প্রযুক্তি পরামর্শ

ফাইভার বা আপওয়ার্কে প্রথম গিগেই ক্লায়েন্ট ধরার ৩ কৌশল

বিকাশে মোবাইল রিচার্জে ১০০ পার্সেন্ট ক্যাশ ব্যাক
নির্বাচিত

বিকাশে মোবাইল রিচার্জে ১০০ পার্সেন্ট ক্যাশ ব্যাক

নতুন যেসব ফিচার আনছে ইনস্টাগ্রাম
নির্বাচিত

নতুন যেসব ফিচার আনছে ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাস্ক দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাস্ক দেবে অ্যাপল

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’
প্রযুক্তি বাজার

ফোনে আকর্ষণীয় ছাড় দিতে ক্রোমের সঙ্গে জুটি বাঁধল ‌‌‘নাথিং’

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক
নির্বাচিত

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

অডিও, ফিঙ্গারপ্রিন্ট ও এনএফসি সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর ১ বিটা ৮ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

অডিও, ফিঙ্গারপ্রিন্ট ও এনএফসি সমস্যার সমাধানে অ্যান্ড্রয়েড ১৭ কিউপিআর ১ বিটা ৮ প্রকাশ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর-ইঞ্চি WQHD মনিটর বাজারে
প্রযুক্তি সংবাদ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর-ইঞ্চি WQHD মনিটর বাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে আরো এগোবে বৈশ্বিক স্মার্টফোন খাত
প্রযুক্তি পরামর্শ

দৈনন্দিন কাজের গতি বাড়াতে ৫টি ফ্রি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এখন শুধু প্রযুক্তিপ্রেমীদের মধ্যেই...

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

গুগলের নতুন ‘গুগলবুক’-এর প্রথম ঝলক প্রকাশ, কী থাকছে নতুন ডিভাইসে?

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ ডিসেম্বর ২০২১

প্রযুক্তিতে চীনের আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা বৈশ্বিক অস্থিরতার কারণ কি

Techzoom.TV |
TechzoomTV