Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেরেব্রাসের সঙ্গে ১ হাজার কোটি ডলারের কম্পিউটিং চুক্তি ওপেনএআইয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
সেরেব্রাসের সঙ্গে ১ হাজার কোটি ডলারের কম্পিউটিং চুক্তি ওপেনএআইয়ের
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে প্রতিযোগিতা দিন দিন আরো তীব্র হয়ে উঠছে। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেরেব্রাসের সঙ্গে একটি বড় কম্পিউটিং চুক্তি করেছে জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। তিন বছরের এ চুক্তির আওতায় ওপেনএআই সর্বোচ্চ ৭৫০ মেগাওয়াট কম্পিউটিং ক্ষমতা ব্যবহার করবে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুরো চুক্তির আর্থিক মূল্য ১০ বিলিয়ন বা প্রায় ১ হাজার কোটি ডলারের বেশি।

এ চুক্তির মাধ্যমে ওপেনএআই চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই সেবাকে আরো দ্রুতগতির ও কার্যকর করার লক্ষ্য নিয়েছে। বিশেষ করে ‘ইনফারেন্স’—অর্থাৎ ব্যবহারকারীর প্রশ্নের উত্তর তৈরির সময় যে কম্পিউটিং সিস্টেমের প্রয়োজন হয়, সেখানে এ শক্তিশালী চিপ ব্যবহার করা হবে। নতুন প্রজন্মের রিজনিং বা যুক্তিভিত্তিক এআই মডেলগুলো উত্তর দেয়ার আগে কিছুটা সময় নিয়ে বিশ্লেষণ করে, ফলে এসব মডেল চালাতে বেশি ও উন্নত কম্পিউটিং সক্ষমতার দরকার হয়।

২০১৫ সালে প্রতিষ্ঠিত সেরেব্রাস মূলত ওয়েফার-স্কেল ইঞ্জিন নামে পরিচিত বড় আকারের বিশেষ চিপ তৈরি করে। এসব চিপ বড় এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য তৈরি, যা অনেক ক্ষেত্রে এনভিডিয়ার প্রচলিত গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) তুলনায় বেশি দক্ষ বলে দাবি প্রতিষ্ঠানটির।

সেরেব্রাসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু ফেল্ডম্যান জানিয়েছেন, গত বছরের আগস্টে দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা শুরু হয়। পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, ওপেনএআইয়ের ওপেন-সোর্স এআই মডেলগুলো প্রচলিত জিপিইউর তুলনায় সেরেব্রাসের চিপে আরো দ্রুত ও দক্ষভাবে কাজ করে।

চুক্তি অনুযায়ী, সেরেব্রাস নিজস্ব চিপ ব্যবহার করে ডাটা সেন্টার নির্মাণ বা ভাড়া নেবে। এসব ডাটা সেন্টারের মালিকানা ওপেনএআইয়ের কাছে না থাকলেও প্রতিষ্ঠানটি সেরেব্রাসের ক্লাউড সেবা ব্যবহারের জন্য অর্থ পরিশোধ করবে। ২০২৮ সাল পর্যন্ত ধাপে ধাপে এ কম্পিউটিং সক্ষমতা চালু করা হবে।

ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, এ অংশীদারত্বের মূল উদ্দেশ্য হলো এআই সেবার গতি বাড়ানো এবং ব্যবহারকারীদের জন্য আরো উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করা। বর্তমানে গুগল, মেটা ও অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ওপেনএআই একের পর এক বড় বিনিয়োগ ও চুক্তি করছে।

এ চুক্তি সেরেব্রাসের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিষ্ঠানটি শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। ওপেনএআইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সেরেব্রাসকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান জি৪২-এর ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে।

এদিকে ওপেনএআইও ভবিষ্যতে আইপিওতে যাওয়ার পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সম্ভাব্য বাজারমূল্য ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার পর্যন্ত হতে পারে। যদিও এআই খাতে বিপুল বিনিয়োগের এ প্রবণতা নিয়ে কিছু বিশ্লেষক ডটকম যুগের মতো আরেকটি বুদবুদের আশঙ্কা করছেন, তবে ওপেনএআই ও সেরেব্রাসের এ চুক্তি এআই প্রযুক্তিকে ভবিষ্যতের অন্যতম প্রধান খাত হিসেবে দেখার ক্ষেত্রে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দৃঢ় আস্থারই প্রতিফলন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওপেনএআইয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিপ সংকটে নতুন মোড়: চীনের সস্তা র‍্যাম বাজারে আনছে করসেয়ার
প্রযুক্তি বাজার

চিপ সংকটে নতুন মোড়: চীনের সস্তা র‍্যাম বাজারে আনছে করসেয়ার

সাশ্রয়ী দামে এসটিএল ব্র্যান্ডের বাজেট এলইডি মনিটর বাজারে
নির্বাচিত

সাশ্রয়ী দামে এসটিএল ব্র্যান্ডের বাজেট এলইডি মনিটর বাজারে

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস

২০৩০ সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টরের বাজার ১.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে
প্রযুক্তি বাজার

২০৩০ সালে বৈশ্বিক সেমিকন্ডাক্টরের বাজার ১.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে

আগামীর জন্য বিনিয়োগ: সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ
প্রযুক্তি বাজার

আগামীর জন্য বিনিয়োগ: সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ
নির্বাচিত

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

খাবার নিয়ে টিভি অনুষ্ঠান করবে ফুডপান্ডা
ই-কমার্স

অনুমতি ছাড়াই বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ ফুডপান্ডার বিরুদ্ধে

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে কি ‘ট্রাইওন্ডা’ বলের প্রযুক্তি?

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা
সোশ্যাল মিডিয়া

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ জানুয়ারি ২০২৬

সেরেব্রাসের সঙ্গে ১ হাজার কোটি ডলারের কম্পিউটিং চুক্তি ওপেনএআইয়ের

Techzoom.TV |
TechzoomTV