Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর যৌথ হামলায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহর। এই আকস্মিক হামলার পর ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং শীর্ষ নেতাদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পাল্টা হামলা শুরু করেছে ইরানও।

প্রেসিডেন্টের কার্যালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন। হামলার সময় তেহরানে বড় ধরনের বিস্ফোরণ ঘটলেও তার কোনো ক্ষতি হয়নি।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে উৎসুক্য বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানে খামেনির কার্যালয়ের নিকটবর্তী এলাকায় বিস্ফোরণ ঘটার পর তাকে দ্রুত একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

মার্কিন বার্তা সংস্থা -এপি নিশ্চিত করেছে, খামেনির দপ্তরের খুব কাছেই আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

শনিবার ভোর থেকেই তেহরানের উত্তর, মধ্য ও পূর্ব অংশে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা’র ভিডিওতে প্রেসিডেন্টের কার্যালয় সংলগ্ন পাস্তুর স্ট্রিটের কাছে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। তেহরান ছাড়াও ইসফাহান, কোম, কারাজ, তাব্রিজ এবং কেরমানশাহ শহরেও হামলার খবর পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। তিনি বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেব এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে মাটির সাথে মিশিয়ে দেব।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ এই হামলাকে ইসরাইলের ওপর সম্ভাব্য হুমকি দূর করার একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করেছেন, এই হামলার প্রতিক্রিয়ায় ইরান থেকে পাল্টা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবুল কাসেম আরাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, শীর্ষ নেতাদের ওপর কোনো আক্রমণ ইরানকে দুর্বল করতে পারবে না। তিনি বলেন, আমাদের শাসনব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমেই নেতৃত্ব পরিবর্তিত হয়। গত ১২ দিনের সংঘাতে আমরা অনেক উচ্চপদস্থ কমান্ডারকে হারিয়েছি, কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনার গতি মন্থর হয়নি।

মার্কিন কর্মকর্তাদের মতে, এই যৌথ অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আসতে বাধ্য করা। মাসের পর মাস ধরে এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল এবং পরমাণু আলোচনা চলার সময়ই হামলার সময় নির্ধারণ করা হয়।

বর্তমানে তেহরানসহ পুরো ইরানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইরান এই হামলার কী ধরনের চূড়ান্ত জবাব দেয়, এখন সেটিই দেখার বিষয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

ফোন রিস্টার্ট না করা কতটা খারাপ?

শ্রীলঙ্কায় আদানির প্রকল্পে ৫৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র
বিবিধ

শ্রীলঙ্কায় আদানির প্রকল্পে ৫৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

ঢাকা ট্রাভেল মার্টে ইউএস-বাংলার অভ্যন্তরীণ রুটে ১৫% ও আন্তর্জাতিক রুটে ১২% মূল্যছাড় !
বিবিধ

ঢাকা ট্রাভেল মার্টে ইউএস-বাংলার অভ্যন্তরীণ রুটে ১৫% ও আন্তর্জাতিক রুটে ১২% মূল্যছাড় !

“ফেনীর ই-কমার্সে সম্ভাবনাময় সমুদ্র বালি গুড়ি চাল”
ই-কমার্স

“ফেনীর ই-কমার্সে সম্ভাবনাময় সমুদ্র বালি গুড়ি চাল”

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

Load More

ট্রেন্ডিং টপিক

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix