Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফের পেছালো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
ফের পেছালো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং
Share on FacebookShare on Twitter

কথা ছিল, আগামী ৭ এপ্রিল পাবনার ঈশ্বরদির রূপপুরে স্থাপিত দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার জন্য সরবরাহ করা হবে জ্বালানি বা ইউরেনিয়াম রড। ঢাকার নভো থিয়েটার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমাান এবং মস্কো থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। উদ্বোধনকে কেন্দ্র করে ইতোমধ্যেই রসাটমের একটি টিম বাংলাদেশে এসেছে। রসাটমের উচ্চ পর্যায়ের আরও কয়েকজন প্রতিনিধি আসার অপেক্ষায় রয়েছে।

কিন্তু ১ এপ্রিল, বুধবার প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন জানান, অগ্নিনিরাপত্তা ইস্যুতে লাইসেন্স না পাওয়ায় আগামী ৭ এপ্রিল নির্ধারিত দিনে পারমাণবিকের প্রথম ইউনিটের জ্বালানি লোডিং করা সম্ভব হচ্ছে না। প্রকল্পে জ্বালানি লোডিং ফের পিছিয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পের প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে প্রায় দুই বছর আগে জ্বালানি (ইউরেনিয়াম) এসেছে। ৭ এপ্রিল কার্যক্রম উদ্বোধন করতে ঈদের ছুটিতেও কাজ করেছেন সংশ্লিষ্টরা। কাজ শেষও হয়েছে। এই বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাত পর্যন্ত বৈঠক চললেও জ্বালানি লোডিং এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের (আইএইএ) তত্বাবধায়নে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন মেলেনি।

অনুমোদন না পাওয়ার বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, সবই ঠিক ছিল, কিন্তু এখন একটু ক্রিটিক্যাল সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য বলা হয়েছে। সেজন্য বেশি না, অল্প কয়েকদিনের জন্য জ্বালানি লোডিং শিফট করবে।

তার ভাষায়, ‘সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই জন্য আমরা মসজিদ-মন্দির-উপসনালয়েও সবাইকে প্রার্থনা করার জন্য অনুপ্রাণিত করছি।’

এ নিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, এর আগে নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কমপ্রিহেনসিভ সেফটি সিস্টেম টেস্ট সম্পন্ন হয়। ফিজিক্যাল স্টার্টআপের (জ্বালানি লোডিং) প্রস্তুতির সামগ্রিক অবস্থা নিরীক্ষণের লক্ষ্যে বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ার শিল্প ও কর্মক্ষেত্র নিরাপত্তা তদারকি সংক্রান্ত সংস্থা-ভিও সেফটি তিনটি নিয়ন্ত্রণকারী সংস্থার বিশেষজ্ঞ প্রতিনিধিদল গত ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রকল্পের বিস্তৃত ও সুনির্দিষ্ট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন। এসময় ২৫৭টি অবজারভেশন চিহ্নিত করা হয়। এসব অবজারভেশনের মধ্যে ফের কিছু ক্ষেত্রে পুন:পরীক্ষা এবং অতিরিক্ত কিছু এসেসমেন্ট করার জন্য বলা হয়েছে। তবে কয়েকদিনের মধ্যেই এগুলো সম্পন্ন হবে এবং দ্রুতই জ্বালানি লোডিংয়ের লাইসেন্স পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আর প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন বলেন, জ্বালানি লোডিংয়ের জন্য যেসব ডকুমেন্টস দেওয়ার কথা ছিলো সেগুলো আমরা দিয়েছি। বলা হয়েছিল, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আমাদের কন্ডিশনাল লাইসেন্স দিবে; যদি আমাদের কোনো গ্যাপ থাকে । যেহেতু ওনারা রেগুলেটরি ইনডিপেনডেন্ট বডি, ওনাদের আরও কিছু অবজারভেশন আসছে। সেটা করতে আমাদের একটু সময় লাগবে।

সময় লাগার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মূলত সমস্যা হয়েছে ফায়ার ফাইটিং সিষ্টেম-ফায়ার মেজারমেন্টে। ফায়ার ফাইটিং ডিপার্টমেন্টে ওনারা ফারদার ইন্সপেকশনে আসবেন। ফায়ার ইন্সপেকশন করবেন। প্রক্রিয়া সম্পন্ন হতে হয়তো সময় লেগে যেতে পারে। তার জন্য জ্বালানি লোডিংয়ে তারিখ শিফট করতে হতে পারে। মনে হয় ৭ এপ্রিলে হয়তো করতে পারবো না।

তিনি আরও জানান, যে বিষয়গুলো নজরে আনা হয়েছে- তা সমাধান করে দ্রুতই লাইসেন্স পেতে চেষ্টা করা হবে। জ্বালানি লোডিংয়ের লাইসেন্স পাওয়ার আগে দুই দেশের (বাংলাদেশ ও রাশিয়া) সরকার প্রধানের সময় নিয়ে উদ্বোধনের তারিখ নির্ধারণ করায় অস্বস্তিতে পড়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। গত মঙ্গলবার মাঝরাত পর্যন্ত বৈঠক চলে বিজ্ঞান ভবনে। পরে জানানো হয়, পেছানো হচ্ছে জ্বালানি লোডিং উদ্বোধনের তারিখ।

রাশিয়ান ফেডারেশনের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে দেশটির অর্থায়ন এবং কারিগরি সহায়তা বাংলাদেশে স্থাপিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ইতিমধ্যেই প্রথম ইউনিটের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখান থকে বিদ্যুতের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার কথা ছিলো২০২৭ সালের প্রথম দিকে। কিন্তু করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ধার্য করা হয়েছিল। তবে এর দ্বিতীয় ইউনিটের নির্মাণ এখনও শেষ হয়নি। প্রকল্প সূত্রের তথ্য বলছে, এটি আগামী বছরের শেষ নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে, পুরো প্রকল্পের কাজ ২০২৮ সালের শেষ নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, আগামী বছরের শুরুর দিকে রূপপুর থেকে প্রথম ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা। ২০২৮ সালের শেষ নাগাদ আরও ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাগরে তলিয়ে যেতে পারে সেন্টমার্টিন, আশঙ্কা বিজ্ঞানীদের
প্রযুক্তি সংবাদ

সাগরে তলিয়ে যেতে পারে সেন্টমার্টিন, আশঙ্কা বিজ্ঞানীদের

আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক
প্রযুক্তি সংবাদ

আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক

ভিন্ন ডিজাইনের আইফোন আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ভিন্ন ডিজাইনের আইফোন আনছে অ্যাপল

আগামী মাসেই বাজারে আসতে পারে ১৯২ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন
নির্বাচিত

আগামী মাসেই বাজারে আসতে পারে ১৯২ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া
নির্বাচিত

সুদিন ফিরছে স্মার্টফোনের

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ মিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ পেল টেক স্টার্টআপ ‘সম্ভব’
প্রযুক্তি সংবাদ

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ মিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ পেল টেক স্টার্টআপ ‘সম্ভব’

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

‘অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেডের উদ্যোগ নেওয়া হবে’

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

এনসিপি
সোশ্যাল মিডিয়া

এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix